Sunra
Yamaha Banner
Search

অবশেষে বাংলাদেশে এলো বেনেলি

2018-06-09

অবশেষে বাংলাদেশে এলো বেনেলি


Benelli-finally-arrived-in-Bangladesh

শুরুটা শটগান তৈরী দিয়ে। এরপরে ১৯১১ সালে শুরু করে মোটরসাইকেল তৈরী। বলা হয় ইউরোপিয়ান পুরাতন মোটরসাইকেল কোম্পানী গুলোর অন্যতম হলো বেনেলি। সাধারন বাইক থেকে শুরু করে সুপারবাইক পর্যন্ত তৈরী করে থাকে। তাদের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে TnT(Tornado Naked Tre) সিরিজটি অন্যতম। অনেকদিন থেকেই বাংলাদেশের বাজারে বেনেলি মোটরসাইকেল প্রবেশের গুন্জন শোনা যাচ্ছিলো। দীর্ঘ প্রতিক্ষার পর আজ(০৯-০৬-২০৮) আনুষ্ঠানিকভাবে Benelli TnT 150 মোটরসাইকেলটি বাংলাদেশের বাজারে প্রবেশ করলো। বেনেলী ব্রান্ড এর আমদানী কারক স্পীডোজ লিমিটেড। উল্লেখ্য স্পীডোজ লিমিটেড বেনেলির ডিজাইন করা আরেকটি জনপ্রিয় ব্র্যান্ড কিওয়ে এর একমাত্র আমদানীকারক।



Benelli-finally-arrived-in-Bangladesh

বেনেলি টিএনটি ১৫০ মোটরসাইকেলটি ১৪হর্সপাওয়ার শক্তি এবং ১৩এনএম টর্ক তৈরী সক্ষম ১৪৮সিসি ইনজিন দিয়ে তৈরী। মোটরসাইকেলটি নেকেড স্পোর্টস ক্যাটেগরীর। উভয় চাকায় ডিস্ক ব্রেক রয়েছে সাথে সিবিএস সুবিধাযুক্ত রয়েছে। সামনের টায়ার ১০০মিমি এবং পেছনের টায়ার ১৩০মিমি সাইজের। উভয় টায়ার টিউবলেস। সামনে টেলিস্কোপিক আপ সাইড ডাউন সাসপেনশন এবং পেছনে রয়েছে মনোশক সাসপেনশন। রাইডারের জন্য রয়েছে টুস্টেপ স্প্লিট সীট।

মোটরসাইকেলটি শুরুর মূল্য ধরা হয়েছে ১৭৯,৯০০ টাকা। তবে প্রথম ৫০জনের জন্য রয়েছে ফ্রী রেজিষ্ট্রেশনের সুযোগ।

Bike News

Yamaha is offering Mega Exchange Offer
2026-02-09

In order to make Yamaha bikes available to bike lovers within their taste and budget, Yamaha authorities organize various events...

English Bangla
Yamaha FZ S V2 ARMADA BLUE milestone of 100,000 units sold, special discountannounced
2026-02-08

One of the top-selling bikes in the 150cc segment in Bangladesh is the Yamaha FZ S V2 ARMADA BLUE. According to Yamaha authorit...

English Bangla
Yamaha is looking for new dealers
2026-02-08

Bangladesh leading bike-selling Japanese bike brand Yamaha is looking for new dealers. It goes without saying that Yamaha is a...

English Bangla
Yamaha brings “Together We Rev” offer throughout the month of February
2026-02-08

Yamaha Bangladesh is always by the side of the bike-loving youth in their festive joy and for this reason, keeping in mind the...

English Bangla
Get Valentine's Day Offer on CFMOTO 150SC in February
2026-02-03

CFMoto is one of the brands currently at the top of the discussion in the biking community in the motorcycle market of Banglades...

English Bangla

Related Motorcycles

Filter