Sunra
Yamaha Banner
Search

ইয়ামাহা স্যালুটো মোটরসাইকেল রিভিউ - নাসির উদ্দীন

English Version
2020-06-13

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


Yamaha-Saluto-user-review-by-Nasir-Uddin

কমবেশি সব বাইক প্রেমীরা চায় তার বাইক তার বাজেট অনুযায়ী সবচেয়ে ভালো হোক। আমিও চেয়েছিলাম যে আমি যে বাইকটি কিনবো সেটি আমার সবচেয়ে পছন্দের বাইক হবে। বাইক খুঁজতে খুঁজতে আমি দেখতে পেলাম ইয়ামাহা স্যালুটো আরমাডা ব্লু বাজারে নতুন একটি বাইক। যেহেতু ইয়ামাহা ভালো একটি ব্র্যান্ড এবং তাদের সকল বাইকের পারফরমেন্স থেকে শুরু করে সবকিছুই ভালো কোয়ালিটির তাই আমি সিদ্ধান্ত নিই যে এই বাইকটা কিনবো। যেহেতু বাইকটা কিনবো তাই এটা নিয়ে একটু গবেষণা করা উচিত। আমি বিভিন্ন অনলাইন ওয়েব সাইটে ( মোটরসাইকেল ভ্যালী সহ) বাইকের রিভিঊ দেখতে থাকি। আমার কাছে রিভিউ দেখে বাইকটা সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হয়েছে। যেহেতু দেখতে সুন্দর। ইয়ামাহা ব্র্যান্ড, রিভিউ ভালো তাই সব মিলিয়ে সিদ্ধান্ত নিই বাইকটা কেনার জন্য। আমি এখন পর্যন্ত বাইকটা রাইড করেছি ১৫০০ কিমি। এই ১৫০০ কিমি রাইড করে আমার কাছে বাইকটা খুব ভালো লেগেছে এবং কিছু দিক আমার সামনে এসেছে যা আমি আমার ১৫০০ কিমি রাইড করার অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আমার ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

- বাইকটির ডিজাইন এক নজরে দেখে যে কেউ খুব পছন্দ করবে। পূর্বের ইয়ামাহা স্যালুটো বাইকের থেকে এই বাইকটা দেখতে অনেক গার্জিয়াস করেছে এবং কালার কম্বিনেশন অনেক সুন্দর লেগেছে।
- ইঞ্জিনের পারফরমেন্স ইয়ামাহার সব বাইকের বরাবরই খুব ভালো। আমি ইঞ্জিনের স্মুথ পারফরমেন্স পাচ্ছি এবং ইঞ্জিন থেকে ১৫০০ কিমি রাইড করে খুব ভালো সাপোর্ট পাচ্ছি।
- ব্রেকিং এর দিক থেকে ইয়ামাহা অন্যান্য বাইকের থেকে এক ধাপ এগিয়ে। তাদের সকল বাইকের ব্রেকিং সিস্টেম খুব ভালো এবং ব্রেকিং এর দিক থেকে তাদের বাইক খুব ভালো সাপোর্ট দেয়।
- সাসপেনশনের পারফরমেন্স আমার কাছে খুব ভালো লেগেছে। ভাঙ্গা রাস্তায় বাইকটি স্মুথ ভালোভাবে পাড়ি দিয়ে এবং অনেকক্ষণ রাইড করলে কোন ব্যাক পেইন বা ঝাঁকুনি অনুভব হয় না।
- সিটিং পজিশন খুব নরম এবং আরামদায়ক। দুই জন আরামের সাথে বসে রাইড করা যায়। আমি নিজেও খুব ভালো সাপোর্ট পেয়েছি এই সিটিং পজিশন নিয়ে।
- ১২৫ সিসির স্টাইলিশ বাইক হিসেবে মাইলেজও খুব স্মার্ট । আমি শহরের মধ্যে মাইলেজ পাচ্ছি ৬০ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৬৫ কিমি প্রতি লিটার। মাইলেজের দিক থেকেও ভালো একটা সাপোর্ট পাচ্ছি বাইকটি থেকে।

মোট কথায় বলতে গেলে ইয়ামাহা স্যালুটো ১২৫ আরমাডা ব্লু স্মার্ট একটি বাইক। আমার অভিজ্ঞতার আলোকে আমার কাছে খুব ভালো একটি বাইক বলে মনে হয়েছে। যদি কারো ইয়ামাহা স্যালুটো বাইক পছন্দ থাকে তাহলে অবশ্যই বাইকটি নিতে পারেন। আমার সব দিক থেকে ভালো লেগেছে এবং আমি এই বাইকের রিভিউ খুব ভালো পেয়েছি। আমি মনে করি যে ১২৫ সিসির অন্যান্য বাইকের তুলনায় এই বাইকটি সেরা। এটা সম্পুর্ন আমার মতামত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার রিভিউ এখানেই শেষ করছি।


Rate This Review

Is this review helpful?

Rate count: 8
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Yamaha Saluto 125cc (UBS)

Yamaha Saluto 125cc UBS ফিচারস রিভিউ
2026-01-04

ইয়ামাহা (Yamaha) ব্র্যান্ড তাদের স্পোর্টস এবং পারফরম্যান্স বাইকের জন্য বিখ্যাত হলেও, ১২৫ সিসি কমিউটার সেগমেন্টে Yamaha ...

Bangla English
Yamaha Saluto 125 ব্যবহার অভিজ্ঞতা – আব্দুর রাহিম
2025-03-18

আমার কাছে বাইক খুব পছন্দের একটি বাহন এবং আমি এই বাইক নিয়ে চলাচল করতে অনেক পছন্দ করি, অনেক সময় দেখা যায় যে বাইক নিয়...

Bangla English
ইয়ামাহা স্যালুটো আরমাডা ব্লু ব্যবহারিক অভিজ্ঞতা শোয়ায়েব সরকার
2022-02-15

আমি বাইক পছন্দ করি যার জন্য আমার কাছে বাইকের ডিজাইন অনেক গুরুত্বপুর্ন। আমি বাজারে অন্যান্য ব্রান্ডের থেকে Yamaha Saluto Ar...

Bangla English
ইয়ামাহা স্যালুটো আরমাডা ব্লু ৪৫০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা ইউসুফ আলী
2021-03-22

টিভিএস মেট্রো প্লাস ৩ বছর ব্যবহার করার পর আমি নতুন করে বাইক কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম।কারণ টিভিএস মেট্রো প্লাস ...

Bangla English
ইয়ামাহা স্যালুটো স্পেশাল এডিশন ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ কামাল
2021-03-07

ইদানীং আমার ব্যস্ততা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় আমাকে অনেক বাড়ির আশপাশের থেকে দুরদুরান্তে যাওয়া আসা করা লাগছে বেশি...

Bangla English
ইয়ামাহা স্যালুটো আরমাডা ব্লু ব্যাবহারিক অভিজ্ঞতা পলাশ কান্তি বিশ্বাস।
2020-09-08

কমিউটার সেগমেন্টের চাহিদা আমাদের দেশের বাজারে অনেক লক্ষ্য করা যায় কারণ মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে সহজ এবং সামর্...

Bangla English
ইয়ামাহা স্যালুটো আরমাডা ব্লু মোটরসাইকেল রিভিউ গোলাম দস্তগির
2020-07-30

বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে ইয়ামাহা অন্যতম। এই ব্রান্ডের সকল বাইকগুলোই বাংলাদেশের বা...

Bangla English
ইয়ামাহা স্যলুটো আরমাডা ব্লু রাইডিং অভিজ্ঞতা কার্তিক চন্দ্র
2020-07-25

একজন শিক্ষক হিসেবে আমাকে আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয় পাশাপাশি নিজের ব্যাক্ত...

Bangla English
ইয়ামাহা স্যলুটো আরমাডা ব্লু রাইডিং অভিজ্ঞতা নিয়াজ মুরশেদ
2020-07-21

বাজেটের মধ্যে অধিক সাশ্রয়ী বাইকের তালিকায় ইয়ামাহা স্যলুটো আমার কাছে সেরা । আমি একজন চাকুরিজীবি । চাকুরির প্রয়ো...

Bangla English
ইয়ামাহা স্যালুটো স্পেশাল এডিশন মোটরসাইকেল রিভিউ রাসেল সরকার
2020-07-20

আমি রাসেল সরকার পেশায় চাকুরীজীবী। আমাকে আমার চাকুরির জন্য এবং ব্যাক্তিগত কাজের জন্য বিভিন্ন স্থানে যাতায়াত করত...

Bangla English
ইয়ামাহা স্যালুটো আরমাডা ব্লু মোটরসাইকেল রিভিউ - সুখেন সরকার
2020-06-27

বর্তমানে করোনা পরিস্থিতি আমাদের দেশে ভয়াবহ রুপ ধারণ করেছে। সরকার সামাজিক দুরুত্ব মেনে চলার জন্য বিভিন্নভা...

Bangla English
ইয়ামাহা স্যালুটো মোটরসাইকেল রিভিউ - নাসির উদ্দীন
2020-06-13

কমবেশি সব বাইক প্রেমীরা চায় তার বাইক তার বাজেট অনুযায়ী সবচেয়ে ভালো হোক। আমিও চেয়েছিলাম যে আমি যে বাইকটি কিনবো সে...

Bangla English
Filter