Sunra
Yamaha Banner
Search

সুজুকি জিএসএক্স আর স্পেশাল এডিশন ব্যবহারিক অভিজ্ঞতা ১৫০০কিমি জনি

English Version
2021-09-19

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for1000-5000km

suzuki-gsx-r-special-edition-user-review-1500km-by-jony.jpg
ছোটবেলা থেকেই আমি বাইক খুব পছন্দ করি। বাইক নিয়ে বিভিন্ন স্থানে যেতে আমি অন্যান্য যানবাহনে থেকে বেশি ভালো অনুভব করি। ব্যক্তিগত কারণে আমি দেশের বাইরে যাই সেখানেও বাইকের প্রতি আমার ভালোবাসা কমেনি বরং বেড়েছে। বাইরের দেশে হাই সিসি বাইক গুলো দেখে, রাইড করে আমার মনের মধ্যে বাইকের প্রতি অকৃত্রিম ভালোবাসা জন্মেছে। যখন দেশে আসি তখন খুঁজতে থাকি আমার পছন্দের বাইক। যেহেতু বাইরের দেশে হাই সিসি বাইক দেখে দেখে আমার মনের মধ্যে অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে তাই দেশের বাজারে ১৫০ সিসির মধ্যে আমাকে শক্তিশালী একটি বাইক নিতে হবে।


কেন Suzuki GSX R Special Edition?


শক্তিশালী বাইক বলতে আমরা বুঝি তার ইঞ্জিন পারফরম্যান্স। বাংলাদেশের বাজারে আমি লক্ষ্য করলাম যে ১৫০ সিসির যে প্রিমিয়াম বাইকগুলো রয়েছে তারমধ্যে Suzuki GSX R ইঞ্জিন আমি শুনেছি যে অনেক শক্তিশালী। হাই সিসি বাইক রাইড করে আমার মনের মধ্যে একটি আলাদা অনুভূতি কাজ করে বাইকের স্পিড নিয়ে সেজন্য হাই স্পিড বাইক আমার দরকার।   আমার আশেপাশে যারা বাইক ব্যবহার করেন তাদের থেকে পরামর্শ নিয়ে আমি ঠিক করলাম যে Suzuki GSX R Special Edition বাইকটাই নিবো।   তারপরে আমি এই বাইকটি ক্রয় করি এবং গত ১ মাস যাবত ব্যবহার করছি। এই ১ মাসে বাইক রাইড করেছি ১৫০০ কিমি। যেহেতু এই বাইকটি স্পেশাল এডিশন   বাংলাদেশের বাজারে এসেছে   তাই আমি মনে করি যে বাইক নিয়ে নিয়ে ভালো-মন্দ শেয়ার করলে আপনারাও ভালো ধারণা লাভ করতে পারবেন।


আমি Suzuki GSX R Special Edition বাইকের ভালো দিকের মধ্যে যা যা পেয়েছি


প্রথমেই আমার কাছে এই বাইকের স্পোর্টস ডিজাইনটা নজর কেড়েছে। ১৫০ সি সি প্রিমিয়াম একটি বাইক হিসেবে Suzuki GSX R Special Edition এর স্পোর্টস যেকোনো বাইক প্রেমির নজর কাড়বে। স্পেশাল এডিশন এর কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারন নীল এর মধ্যে সাদা রঙয়ের একটি কম্বিনেশন দিয়ে বাইকের স্পোর্টস লুক আরো বেশি ফুটিয়ে তোলা হয়েছে। তাই ডিজাইনের দিক থেকে আমার এই বাইকটি অনেক বেশি পছন্দ হয়েছে।


ডিজাইনের পরে আমার কাছে আরেকটি মূল আকর্ষণ ছিল বাইকের ইঞ্জিন। যেহেতু আমি শুনেছি যে Suzuki GSX R বাইকের ইঞ্জিন অনেক শক্তিশালী এবং অনেক বেশি টর্ক ও স্পিড তুলতে সক্ষম তাই আমি সেটি পাওয়ার জন্যই মূলত বাইকটি ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছি। ক্রয় করার পর আমি দেখলাম যে এর ইঞ্জিন আসলেই অনেক বেশি শক্তিশালী। ১৫০ সিসি লিকুইড কুল্ড এই ইঞ্জিন আমাকে ভালো টর্ক ও শক্তি প্রদান করেন। আমি ১৫০০ কিমি রাইড করে খুব ভালো পারফর্মেন্স পেয়েছি এই ইঞ্জিন থেকে।   যেহেতু ব্রেক ইন পিরিয়ড এ আছে তাই আমি আশাবাদী যে পাঁচ হাজার কিলোমিটার রাইড করার পর ইঞ্জিন আরো বেশি টর্ক ও শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে।


আমি দেখেছি যে অন্যান্য স্পোর্টস বাইক গুলোতে হ্যান্ডেলবার ও সিটিং পজিশনের কম্বিনেশন আমাদের দেশের মানুষের চাহিদা অনুযায়ী থাকে না কিন্তু Suzuki GSX R Special Edition বাইকে লক্ষ্য করলাম যে এর সিটিং পজিশন ও হ্যান্ডেলবার এর কম্বিনেশনটা অসাধারণ। যার ফলে আমি দীর্ঘক্ষন রাইড করার পরও কোন ক্লান্তি বা ব্যাক পেইন অনুভব করিনা। একটানা এই বাইক নিয়ে আমি প্রায় ১৫০ কিমি পথ অতিক্রম এবং সেখানে আমার কোন সমস্যা হয়নি। আপনাদের একটি বিষয়ে অবগত করি যে , যেহেতু বাইকটি স্পোর্টস ক্যাটাগরি তাই এর সিটিং পজিশন ও হ্যান্ডেলবার নিয়ে প্রথমে সমস্যা অনুভব করলেও আস্তে আস্তে সেটা আপনার সাথে মানিয়ে যাবে।


একটি বাইকের শুধুমাত্র ইঞ্জিনের ক্যাপাসিটি বেশি হলে বা টর্ক বেশি হলে হয়না । ইঞ্জিন কে তার গতি নিয়ন্ত্রণ করার জন্য দরকার ভালো মানের ব্রেকিং এবং সুজুকি এই বাইকে সেটাই বাস্তবায়ন করেছেন। সুজুকি তাদের Suzuki GSX R Special Edition বাইকের সাথে ব্যবহার করেছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। এদিকে এই বাইকের ডিস্ক এর সাইজ অনেক বড় যার ফলে ব্রেকিং এর দিকে অনেক নিরাপত্তা বিধান করে। আমি এ বাইকের ব্রেকিং থেকেও খুব ভালো পারফর্মেন্স পেয়েছি।


এই বাইকটি আরো বেশি ভালো লাগার কারন হল এর দামটা। ১৫০ সিসির প্রিমিয়াম স্পোর্টস বাইক হিসেবে অন্যান্য বাইকের তুলনায় দামটা একদম পারফেক্ট। বাইকের সাথে ফিচারস রয়েছে এবং ইঞ্জিনসহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তা দাম অনুযায়ী যথেষ্ট বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সুজুকি কে ধন্যবাদ যে তারা প্রিমিয়াম সেগমেন্টে অনেক কম মূল্যে সুন্দর একটি বাইক বাজারে নিয়ে এসেছে।


আমি Suzuki GSX R Special Edition বাইকের খারাপ দিকের মধ্যে যা যা পেয়েছি


খারাপ দিক এর মধ্যে আমি শুধুমাত্র একটা বিষয় লক্ষ্য করেছি যে বাইকের বিল্ড কোয়ালিটি। যদিও বাইকের বিল্ড কোয়ালিটি খুব বেশি খারাপ না তবে আমার মনে হয় আরেকটু উন্নত করার সুযোগ রয়েছে। এছাড়া অন্যান্য বিষয় একদম পারফেক্ট আছে।


Suzuki GSX R Special Edition এর মাইলেজ


শহরের মধ্যে আমি মাইলেজ পাচ্ছি লিটারে ৩৫ কিমি এবং হাইওয়েতে আমি মাইলেজ পাচ্ছি ৪০ কিমি প্রতি লিটার। মাইলেজের দিক থেকেও আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু স্পোর্টস ক্যাটাগরির বাইক তাই মাইলেজ নিয়ে আমি বেশি চিন্তা করছি না।


Suzuki GSX R Special Edition নিয়ে এই ছিলো আমার ভালো এবং মন্দ অভিজ্ঞতা। সবাইকে ধন্যবাদ এত সময় দিয়ে আমার রিভিউ পড়ার জন্য।


 


 



Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki GSX R Special Edition

সুজুকি জিএসএক্স আর স্পেশাল এডিশন ব্যবহারিক অভিজ্ঞতা ১৫০০কিমি জনি
2021-09-19

ছোটবেলা থেকেই আমি বাইক খুব পছন্দ করি। বাইক নিয়ে বিভিন্ন স্থানে যেতে আমি অন্যান্য যানবাহনে থেকে বেশি ভালো অনুভব ...

Bangla English
Filter