Is this review helpful?
Rate count: 2Ratings:
Rating Parameters (out of 10)
About The Reviewer
| Owned For | 0 to 3 months |
| Ridden for | 1000-5000km |

যখন বাইক বেছে নেওয়ার কথা আসে তখন সুজুকি আমার পচ্ছন্দ তালিকায় শীর্ষে থাকে। আমি তাদের বাইকগুলি পছন্দ করি এবং এই কারণে আমি আমার জন্য একটি কিনতে চেয়েছিলাম। প্রশ্ন ছিল কোন বাইকটা নেয়া যায়। যখন আমি শুনলাম নতুন এসএফ বাজারে আসছে তখন আমি বাইকটির জন্য অপেক্ষা করতে শুরু করি। এক মাস আগে আমি মোটো জিপি এডিশনের নিতুন এসএফ কিনে ফেলি।যদিওএফ আই ভার্শনটি কিনতে চেয়েছিলাম কিন্তুতা বাজারে ছিল না। আমি আর বেশি দিন ধরে অপেক্ষাও করতে পারছিলাম না,তাই আমি কার্বুরেটর মডেলটি কিনে ফেলি।প্রথম যে বিষয়টিআমাকে এই বাইকটি সম্পর্কে আকৃষ্ট করে তা হল এই বাইকের আউটলুক। আমি শহরের রাস্তায় যখন বাইকটি চালায় তখন সবাই তাকিয়ে থাকে যে কিছু একটা আসছে, আমার কাছে বিষয়টি খুব ভাল লাগে। কালো বা অন্য কালারের ক্ষেত্রে তেমন হয় না, এজন্য এই কালার কেনা। ১৮০০ কিলোমিটার চলেছে আমার এই বাইকটি এবং টীম মোটরসাইকেলভ্যালি আমাকে এই বাইকটি সম্পর্কে নিজের অনুভূতি দেওয়ার জন্য অনুরোধ করেছে। আমি যদি কোন ভুল করি তবে ক্ষমা প্রার্থনা করছি, তার কারন এখন থেকে আপনি যা কিছু পড়বেন তা আমার নিজস্ব অভিজ্ঞতা।
আমার দেখা কিছু ভাল দিকঃ
- আকর্ষনীয় আউটলুক এবং কালার কম্বিনেশন।
- এই বাইকটি আগের মডেলের তুলনায় অনেক কম্ফোর্টেবল এবং তা আসলেও সত্যি।
- এই মডেলে রয়েছে চমৎকার ইঞ্জিন পাওয়ার এবং ফাস্ট এক্সেলেরেশন।
-পাওয়ারফুল ফ্রন্টহেডল্যাম্প রাতে আমার যাত্রাক অনেকটা সহজ এবং আরামদায়ক করে তোলে।
- দুর্দান্ত ব্রেকিং, এজন্য আমি যেখানেই প্রয়োজন মনে করি বাইকটি নিয়ন্ত্রণ করতে পারি।
- সামগ্রিকভাবে এই বাইকের একটা স্পোর্টি ভাব আছে।
খারাপ যে বিষয়গুলো আমি দেখেছিঃ
- আমার বাইকের রেয়ার সাসপেনশনটি কখনও কখনও ঠিক মত কাজ করে না। আমি মনে করি আরো কিছুদিন চালানোর পরে এটি স্মুথ হয়ে যাবে।
একদিনে আমি আমার বাইকটি নিয়ে প্রায় ৪২০কিলোমিটার রাইড করেছি। সেদিন প্রতিটি জিনিসই আনন্দদায়ক ছিল, তবে ইঞ্জিনের শব্দটি শুরুর দিকের তুলনায়পরের দিকে এতটা স্মুথ ছিল না। আমি এই বাইকটি থেকে দুর্দান্ত মাইলেজ পাচ্ছি। যদিও এই বাইকটি ব্রেক-ইন পিরিয়ডে রয়েছে, তবুও আমাকে শহরে ৩৫+এবং হাইওয়েতে ৪০+মাইলেজ দিচ্ছে, আমি সন্তুষ্ট। ইতিমধ্যে উল্লেখ করেছি বাইকে স্পীড ভাল,একবার আমি বাইকটির স্পীড দেখার চেষ্টা করেছি এবং মিটারে তখন ১০৪দেখিয়েছে। ব্রেক-ইন পিরিয়ড শেষ হওয়ার পরে আমি বাজি ধরতে পারি এটি ১২০এর উপরে চলে যাবে। এখন পর্যন্ত আমি এই বাইকটি নিয়ে খুশি। যদি কেউ এই বাইকটি কেনার কথা ভাবেন, তবে দুবার চিন্তা করবেন না কিনে ফেলুন।
Is this review helpful?
Rate count: 2
সুজুকি তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। আমাদের দেশে সুজুকি তাদের স্পোর্টস কমিউটার ...
Bangla Englishযখন বাইক বেছে নেওয়ার কথা আসে তখন সুজুকি আমার পচ্ছন্দ তালিকায় শীর্ষে থাকে। আমি তাদের বাইকগুলি পছন্দ করি এবং এই ক...
Bangla Englishতরুণ প্রজন্মের কাছে বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি বাইক হচ্ছে সুজুকি জিক্সার সিরিজ। বাংলাদেশের বাজারে যখন থেকে...
Bangla Englishবর্তমান সময়ে বাজারে একটি বাইকের নাম খুব শুনতে পাওয়া যাচ্ছে । সেই বাইকটি আগে থেকেই অনেক পরিচিত এবং গ্রাহকদের পছন্...
Bangla English