Sunra
Yamaha Banner
Search

সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ - জুবায়ের হোসেন

English Version
2019-07-29

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for1000-5000km


Suzuki-Gixxer-DD-user-review-by-Jubayer-Hossain

আমি মনে করি যে তরুণদের পছন্দের বাইকের তালিকায় সুজুকি জিক্সার অন্যতম। এই বাইকের ডিজাইন , ইঞ্জিনের স্পীড সব কিছু মধ্যে তারুন্যের একটি ভাব রয়েছে যার কারণে আমি অনেক বাইক যাচাই বাছাই করে আমার জন্য সুজুকি জিক্সারকে বেছে নিয়েছি। আমি একজন ছাত্র তাই পড়াশোনার পাশাপাশি বাইক নিয়ে বন্ধুদের সাথে একটু ঘুরতে ভালোলাগে এবং আমার এই ভালো লাগা পরিপূর্ণ করেছে সুজুকি জিক্সার। আমি গত কয়েকমাস যাবত এই বাইকটি ব্যবহার করছি এবং প্রায় ৩৫০০ কিমি রাইড করেছি । এই রাইডিং অবস্থায় বাইকটি নিয়ে আমি কোন বিপাকে পড়িনি। সুজুকি জিক্সার আমাকে অনেক ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আশা করি আগামী দিনগুলোতে দিবে। এই বাইক নিয়ে কিছু অভিজ্ঞতা মোটরসাইকেলভ্যালীর মাধ্যমে শেয়ার করবো।

আমি এই বাইকের টপ স্পীড এখন পর্যন্ত চেস করেছি ১১৭ কিমি প্রতি ঘণ্টা। স্পীড আরও উঠানো সম্ভব ছিলো কিন্তু আমি আর স্পীড উঠাতে চাইনি।

আমার কাছে এই বাইকের ডিজাইন খুব সুন্দর মনে হয়েছে। সামনে এবং পেছনে দুই দিকের মাস্কুলার একটি লুক আছে এবং এর মাইলেজ নিয়ে আমি অভিভূত। এত শক্তিশালী একটি বাইক এত স্পীড নিয়ে অনেক ভালো মাইলেজ দিতে পারে তা নিয়ে আমি সন্তুষ্ট। এদিকে ব্রেকিং সিস্টেম ডাবল ডিস্ক হওয়াতে আমি স্পীড খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে নিতে পারি।

খারাপ দিকের মধ্যে লক্ষ্য করেছি যে এই বাইকের সিটিং পজিশন আরেকটু কার্ভ হলে ভালো হত এবং পিলিয়ন সিটিং পজিশন আরও প্রশস্ত এবং আরামদায়ক করা উচিত। আসলে নেকেড বাইকে পিলিয়নের জন্য তেমন সুপ্রশস্থ জায়গা থাকে না তবুও আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা ভিন্ন।

আমি শহরের মধ্যে মাইলেজ পাচ্ছি ৩৮ থেকে ৪৪ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে মাইলেজ পাচ্ছি ৫০ কিমি এর বেশি।

আশা করছি বাইকটি যেহেতু সুজুকি ব্র্যান্ডের তাই অনেক বেশি টেকসই হবে এবং এরকম ভালোভাবে সার্ভিস দিয়ে যাবে। বাইকের দামটা আমার মনে হয় একটু কমানো উচিত কারণ আমাদের পার্শ্ববতী দেশ ভারতে এর দামটা তুলনামূলক অনেক কম। আশা করি সুজুকি এর পরিবেশক রেনকন মোটরস এই বিষয়টি আমলে নিবেন। আর এই ছিলো সুজুকি জিক্সার ডাবল ডিস্ক নিয়ে আমার কিছু অভিজ্ঞতা এবং এগুলো সব আমার ব্যাক্তিগত মতামত।




Rate This Review

Is this review helpful?

Rate count: 5
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki Gixxer Dual Tone DD

সুজুকি জিক্সার ১৭,০০০কিমি রাইডিং রিভিউ - রাব্বি হোসেন
2019-10-15

আমি মো; রাব্বি হোসেন বর্তমানে ব্যবহার করছি সুজুকি জিক্সার ডুয়াল টোন ডাবল ডিস্ক। এই বাইকটি কেনার পেছনে মুল কারণ হ...

Bangla English
সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ - জুবায়ের হোসেন
2019-07-29

আমি মনে করি যে তরুণদের পছন্দের বাইকের তালিকায় সুজুকি জিক্সার অন্যতম। এই বাইকের ডিজাইন , ইঞ্জিনের স্পীড সব কিছু ম...

Bangla English
সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ - খুরশিদ আলম
2019-05-08

সুজুকি জিক্সার বাইকটি কিনেছি শখের বসে। আগে থেকেই ইচ্ছে ছিল বড় বাইক কিনার। এই ইচ্ছেটি পূরণ হয় আমার ১ বছর আগে। আমি ...

Bangla English
সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ -সৌরভ
2018-12-25

আমাদের দেশে মোটরসাইকেল খুব জনপ্রিয় বাহন হিসেবে পরিচিত। আমার পরিচয় আমি মোঃ সৌরভ হোসেন। পেশায় আমি একজন ছাত্র। আম...

Bangla English
সিটিং পজিশন আরামদায়ক নয় - সুজুকি জিক্সার ব্যবহারকারী আরিফুল ইসলাম
2018-03-13

সুজুকি জিক্সার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি মোটরসাইকেল। আমি গত দুই বছর পুর্বে এটি কিনি এবং এখনও ব্যবহার করছি...

Bangla English
2017-09-16

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সৌরভ হোসেন শুভ। বর্তমানে আমি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিবিএ তে পড়াশোনা ক...

Bangla English
Filter