Sunra
Yamaha Banner
Search

রানার টারবো মোটরসাইকেল রিভিউ - মেহেরাব হোসেন

English Version
2018-01-10

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for1000-5000km


Runner-Turbo-user-review-by-Meherab-Hossain


আমি মোঃ মেহেরাব হোসেন, আমি এখনো ছাত্র তার পাশাপাশি একটি চাকুরি করছি। তাই এই চাকুরিস্থলে যাতায়াত এবং একটু ফাকা সময়ে ঘোরাঘুরি করার জন্যই আমি মুলত এই রানার টারবো ১২৫সিসি বাইকট ব্যবহার করি। এটি আমার সকল কাজের গতিকে উন্নতি কল্পে অতি প্রয়োজনীয় একটি বাহন। যাকে আমার জীবনের একটি বড় সঙ্গী বলতে পারেন। ছোট বেলা থেকেই আমার বাইকের প্রতি একটি আকর্ষন ছিল। তাই আমি কলেজে উঠা মাত্রই একটি বাজাজ ডিস্কোভার ১৩৫ বাইকটি কিনি এবং পরবর্তীতে বর্তমানের এই বাইকট ব্যবহার করছি তাই এটি আমার জীবনের ২য় বাইক। এই বাইকটি আমি ৪ মাস যাবৎ ব্যবহার করছি এবং এই বাইক সম্পর্কে আমি বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি যা আমি আপনাদের সাথে শেয়ার করে চায়।



Runner-Turbo-fuel-tank-review-by-Meherab-Hossain

রানার টারবো-১২৫সিসি বাইকটি দেখতে বেশ সুন্দর এবং এর ইঞ্জিনটিও মোটামুটি বেশ ভাল। এর ইঞ্জিনটি কম হিট হয়। বাইকটির মডেল আমার কাছে পারফেক্ট বলে মনে হয়েছে। এর ডিজাইনটা বেশ সুন্দর লাগে। আমার কাছে মনে হয়, যে কোন ব্যক্তি এই বাইকটি পছন্দ করবে। কারণ এই বাইকটি দেখতে অতি সুন্দর এবং মর্ডাণ। যে কোন ব্যক্তির সাথে অতি সহজেই মানিয়ে যায়। বাইকটির বীল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো বলে মনে হয়েছে।



Runner-Turbo-front-review-by-Meherab-Hossain

রানার টার্বো বাইকটির সিটিং পজিশন বেশ ভালো এবং সিটিং পজিশন অনুযায়ী এর হেন্ডেলটিও বেশ মাপমত। তাই এই বাইকটি ব্যবহার করে আমি তেমন কোন সমস্যা অনুভব করি না। এর হেন্ডেলের সকল সুইচ গুলো বেশ ভাল কাজ করে। বাইকটির শকাপ বেশ ভাল খেলে। যার ফলে আমি গ্রামের রাস্তা বা উঁচু নিচু রাস্তাতে অথবা গতি বেশিতে থাকলেও তেমন ঝাঁকুনি অনুভব করি না। বাইকটির হেড লাইটের আলো বেশ তীক্ষ। চাকুরিস্থল থেকে বাসাই যেতে আমার প্রায় রাত হয় আর তাই এই বাইকটি ব্যবহার করে আমি বেশ আরাম অনুভব করি। রাতের বেলা আলোর কোন কমতি হয় না। বাইকটির স্পীডও বেশ ভালো। আমি এই বাইকটির স্পীড ১০১ পর্যন্ত পেয়েছি। আমি এতে বেশ সন্তুষ্ট।

তবে আমার এই বাইকটির মাইলেজ নিয়ে আমি তেমন সন্তুষ্ট না। বর্তমানে আমি ৫০ কিমি পাচ্ছি প্রতি লিটারে। যা বাজারের অন্য বাইকের তুলনাই বেশ কম বলে মনে হয়। আর তাই আমার কাছে এই বাইকটির মাইলেজ পছন্দ না। তবে আর সামান্য একটু বেশি হলে অতি ভালো হতো।

বাইকটির সবচেয়ে ভাল দিক হলো এটি দূর থেকে দেখতে অনেক অনেক সুন্দর লাগে আমার কাছে এবং চালিয়েও বেশ মজা পাই। তাই আমার একটু স্টাইলের জন্য এই বাইকটি বেশ পছন্দ। আমি নাটোর সার্ভিসিং সেন্টারে গিয়েছি, তাদের ব্যবহার মোটামুটি ভালো লেগেছে। তাদের সার্ভিসিং এর মান আমার কাছে বেশ ভালো বলে মনে হয়েছে। তাই এই বিষয়ে আমার কোন অভিযোগ নেই।

ভাল দিক
- এর লুকিং বেশ সুন্দর
- রাইড করেও বেশ মজা
- শকাপ বেশ ভাল খেলে
- সকল দিক বেশ ভালো

মন্দ দিক
- মাইলেজটা তেমন ভালো মনে হয়নি

রানার টারবো বাইকটির শুধু মাত্র তেল খরচটা বাদ দিলে বেশ পারফেক্ট বাইক বলেই মনে হয়। বর্তমান যুগের বাইকগুলোর মধ্যে এটি অতি আধুনিক একটি বাইক। তাছাড়াও এই বাইকটি অন্য সব বাইকের তুলনায় বেশ আরাম দায়ক। সকল দিক বিবেচনা করলে এর দামটা আমার কাছে ঠিক বলে মনে হয়। তাই যারা নতুন বাইক কেনার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলব এই বাইকটি ব্যবহার করে বেশ মজা পাবেন।


Rate This Review

Is this review helpful?

Rate count: 25
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Runner Turbo 125

রানার টারবো ১২৫ সিসি ব্যাবহারিক অভিজ্ঞতা রবিউল আউয়াল
2020-12-12

আমার জীবনে আমি ১০০ টিরও বেশি বাইক ব্যবহার করেছি। বর্তমানে আমার কাছে টিভিএস অ্যাপাচি আরটিআর 4ভি এবং বাজাজ ডিসকোভা...

Bangla English
রানার টারবো ১২৫ সিসি ২৮০০০ কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা ইয়ের আলি
2020-09-19

কিছু মানুষ সখের জন্যে বাইক কিনে আর কিছু মানুষ প্রয়োজনের তাগিদে। কিন্তু আমার বাইক কেনার কারন দুটোই। বাইক আমার খুব...

Bangla English
রানার টারবো ১২৫ সিসি ৩০০০ কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আজিজুল ইসলাম
2020-09-17

আমি আজিজুল ইসলাম বর্তমানে ব্যবহার করছি রানার টারবো ১২৫। এই বাইকটি আমি বেশ কয়েকদিন ধরেই ব্যবহার করছি । এই রানার ট...

Bangla English
রানার টারবো মোটরসাইকেল রিভিউ - মেহেরাব হোসেন
2018-01-10

আমি মোঃ মেহেরাব হোসেন, আমি এখনো ছাত্র তার পাশাপাশি একটি চাকুরি করছি। তাই এই চাকুরিস্থলে যাতায়াত এবং একটু ফাকা স...

Bangla English
রানার টারবো ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - মজিবুর রহমান
2017-03-11

১৯৯০ সাল, তখন আমি স্কুলের ছাত্র। বন্ধুর বাবা ব্যবহার করতেন সুজুকি ৮০সিসির একটি মোটরসাইকেল। মাঝে মাঝে বন্ধুও চা...

Bangla English
2016-04-06

...

English
Filter