Sunra
Yamaha Banner
Search

কিওয়ে আরকেএস ১০০ ভি৩ ফার্ষ্ট রাইড - জাহিদ হাসান

English Version
2020-01-29

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


Keeway-RKS-100-v3-First-Ride-Review-by-Jahid-Hasan

একটি বাইকের প্রথম আকর্ষণীয় বিষয় হচ্ছে সে বাইকের ডিজাইন। যে বাইকটি ডিজাইনের দিক দিয়ে সেরা সেটি নিঃসন্দেহে যে কোন বাইক প্রেমী মানুষের মন কাড়বে। আমার ক্ষেত্রে কিওয়ে আরকেএস ভার্সন ৩ বাইকটি বিশেষভাবে নজর কেড়েছে । আর নজর কাড়ার কারণ হল এই বাইকের অসাধারণ ডিজাইন। ১০০ সিসি সেগমেন্টের মধ্যে সেরা ডিজাইনের বাইক মনে হয়েছে কিওয়ে আরকেএস ভার্সন ৩ বাইকটিকে। আমি অন্যান্য ব্র্যান্ডের ১০০ সিসির বাইক দেখেছি কিন্তু আমার কাছে মনকাড়া ডিজাইনের বাইক মনে হয়েছে এই বাইকটিকে। এখন পর্যন্ত আরকেএস ভার্সন ৩ বাইকটি নিয়ে খুব বেশি রাইড করা হয়নি তবে আমি আমার ভালো লাগা ও খারাপ লাগা কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর ধন্যবাদ মোটরসাইকেল ভ্যালীকে এই সুযোগ করে দেওয়ার জন্য।

ভালো অনুভূতি
-বাইকের ডিজাইন এই সেগমেন্টের মধ্যে সেরা যা আমি অন্যান্য বাইকের থেকে খুব সহজেই আলাদা করতে পেরেছি এবং এই বাইকটি দেখলে মনে হয়না যে এটা একটা ১০০ সিসির বাইক । অনেকেই বলেন যে এটা ১৫০ সিসির একটি বাইক যার ডিজাইনটা সম্পূর্ণরুপে ১৫০ সিসির মত।
-১০০ সিসির বাইক হিসেবে ব্রেকিং সিস্টেম অনেক উন্নত এবং আমি খুব ভালোভাবে ব্রেকিং করতে পারি এই বাইক নিয়ে।
-এই সেগমেন্টের মধ্যে আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে বাইকের ফিচারস। আমার কাছে এই বাইকের ডিজিটাল মিটার,গিয়ার শিফটিং ইন্ডিকেটর ইত্যাদি খুব ভালো লেগেছে এবং আমি সবাইকে বলবো আধুনিক ফিচারসের যদি ১০০ সিসির বাইক নিতে চান তাহলে অবশ্যই কিওয়ে আরকেএস ভার্সন ৩ বাইকটি কিনবেন।
-ইঞ্জিনটা বেশ স্মুথ এবং এর স্পীড অনেক বেশি। আমি যেহেতু এখন ব্রেক ইন পিরিয়ডে আছি তাই বেশি স্পীডে রাইড করতে পারি না তবে আমার কাছে এমনি রাইড করে ইঞ্জিনের শক্তি ও স্মুথনেস খুব ভালো লেগেছে।
-সিটিং পজিশন অনেক আরামদায়ক । পিলিয়ন নিয়ে রাইড করেও আমি খুব আরাম অনুভব করেছি আর সিংগেল রাইডে বাইকটি রাইড করে আরও বেশি মজা।

মন্দ অভিজ্ঞতার মধ্যে আমি যা যা পেয়েছি
-বাইকের গিয়ার শিফটিং এ একটু সমস্যা আছে। গিয়ারগুলো খুব ভালোভাবে পরিবর্তন করতে পারি না।
-বেশি স্পীড কিংবা আরপিএম বেশি দিয়ে রাইড করলে একটু ভাইব্রেশন অনুভব করি যা আমার কাছে একটু খারাপ লেগেছে। এছাড়া আমি আর কোন খারাপ দিক এই বাইক থেকে পাইনি এবং আশা করছি বাইকটি আমাকে খুব ভালো সাপোর্ট দিয়ে যাবে।

শহরের মধ্যে আমি মাইলেজ পেয়েছি ৫৫ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৬০ কিমি প্রতি লিটার । আমার কাছে এই বাইকের ফিচারস, বডি গঠন, ইঞ্জিন শক্তি ইত্যাদি মিলিয়ে মাইলেজ খুব ভালো লেগেছে।
দাম হিসেবে আমার কাছে এই বাইকটি খুব ভালো লেগেছে। কারন পারফরমেন্স ফিচারস ইত্যাদি দিক বিবেচনা করে আমার কাছে এই দামের মধ্যে সেরা বাইক মনে হয়েছে কিওয়ে আরকেএস ভার্সন ৩ কে।


Rate This Review

Is this review helpful?

Rate count: 9
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Keeway RKS 100 v3

কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - আবিদ হাসান
2020-02-19

১০০ সিসি সেগমেন্টের মধ্যে আমার কাছে সবচেয়ে দেখতে সুন্দর ও স্টাইলিশ বাইক বলে মনে হয়েছে কিওয়ে আরকেএস ১০০ ভার্সন ৩ ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ ফার্ষ্ট রাইড - জাহিদ হাসান
2020-01-29

একটি বাইকের প্রথম আকর্ষণীয় বিষয় হচ্ছে সে বাইকের ডিজাইন। যে বাইকটি ডিজাইনের দিক দিয়ে সেরা সেটি নিঃসন্দেহে যে কো...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ মোটরসাইকেল রিভিউ - রাসেল
2020-01-13

১৫০ সিসি বাইকের চাহিদা মিটিয়েছে ১০০ সিসির কিওয়ে আরকেএস ভার্সন ৩। জী হ্যাঁ আমার কাছে এটাই মনে হয়েছে কারণ আমি যখন ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ মোটরসাইকেল রিভিউ - সৌরভ খান
2020-01-12

আমি সৌরভ খান বর্তমানে ব্যবহার করছি কিওয়ে আরকেএস ভার্সন ৩ । এই বাইকটি আমার কাছে খুব ভালো লাগছে এখন তবে সবচেয়ে বেশ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - সাইফুল ইসলাম
2019-10-03

আমার মোটরসাইকেল এর নাম কিউওয়ে আরকেএস ১০০ সিসি ভি ৩। এই মোটরসাইকেলটির লুক চমৎকার এবং এটি বেশ আকর্ষণীয়। এর গ্রাফি...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ মোটরসাইকেল রিভিউ - আলী ইমাম
2019-08-20

আমি আলী ইমাম বর্তমানে পড়াশোনা করছি। আমি এখন ব্যবহার করছি কিওয়ে আরকেএস ১০০ ভার্সন ৩। এই বাইকটি কেনার আগে আমি প্রা...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ মোটরসাইকেল রিভিউ - মোশাররফ হোসেন
2019-04-10

আমার ব্যবসায়ীক কাজে যাতায়াতের জন্য কিওয়ে আর কে এস ১০০ সিসির মোটরসাইকেলটি । আমি ৫ মাস বাইকটি চালিয়ে প্রায় ৩০০০ কি...

Bangla English
নজরকাড়া স্মার্ট ডিজাইন – কিওয়ে আরকেএস ১০০ ভি৩ ব্যবহারকারী রাশেদ খান
2018-05-31

পত্রের শুরুতে সবাই আমার অন্তরের অন্তস্থল এর ফরমালিন মুক্ত ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - ইনজামামুল হক
2018-04-03

খুব ছোট বেলা থেকেই আমার বাইকের উপর চরম নেশা। একটু সুযোগ পেলাই বাবার বাইক নিয়ে বের হয়ে যেতাম আর সেই থেকেই আমার বা...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - মো: ফরহাদ
2018-01-22

নিজের টাকায় কোনো জিনিস কেনার মজাই আলাদা। এই বিষয়টা আগে বুঝতাম না কিন্তু যখন থেকে আল্লাহ্‌র রহমতে নিজে প্রাইভেট...

Bangla English
যে ৫টি কারনে কিওয়ে আরকেএস ১০০ ভি৩ কিনবেন
2018-01-18

কিওয়ে বাংলাদেশে ধীরে ধীরে খুব ভালো পজিশন ধরে নিচ্ছে। জাপান ও ইন্ডিয়ান ব্র্যান্ড গুলোর পাশাপাশি কিওয়ে চেষ্টা ক...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - শাহরুখ আলম চয়েস
2017-10-28

RKS 100V3 বাইকটি ২৭ জুলাই, ২০১৭ তে কিনি । আজ ৩ মাস পূরণ হলো এবং আমি মনে করি এখন সময় হয়েছে বাইকটির রিভিউ দেওয়ার।আমি এই ৩ ...

Bangla English
কিওয়ে আরকেএস ১০০ ভি৩ মোটরসাইকেল রিভিউ - দিবাকর সাহা দীপ
2017-10-24

আমি দিবাকর সাহা দীপ। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্তমানে আমি ব্যবহার করছি কিওয়ে আর কে এস ভার্সন ৩ এই বাই...

Bangla English
2017-07-21

জাপানী এবং ইন্ডিয়ান মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানীর পাশাপাশি অন্যান্য মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি...

Bangla English
2017-07-21
Filter