Sunra
Yamaha Banner
Search

হোন্ডা লিভো ১৪০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - এমএ হান্নান সুজন

English Version
2020-04-23

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for10000km+


Honda-Livo-14000km-riding-experiences-by-MA-Hannan-Sujon

পৃথিবীর মধ্যে যে সকল মোটরসাইকেল ব্র্যান্ড হয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ব্র্যান্ড হচ্ছে হোন্ডা। রেসিং ট্র্যাকে এই বাইকের বেশ জনপ্রিয়তা রয়েছে তাছাড়াও সারা বিশ্বের বাইক প্রেমীদের জন্য তৈরি করছে আধুনিক ফিচারস সমৃদ্ধ সব বাইক। জাপানিজ এই ব্র্যান্ডটি আমাদের দেশে অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। অনেকেই মোটরসাইকেলকে হোন্ডা বা হুন্ডা বলে থাকেন কারণ এই ব্র্যান্ডটি মানুষের মধ্যে এমনভাবে আস্থা তৈরি করেছে যা ভুলার মত না। আজও বাংলাদেশের মার্কেটে দাপটের সাথে ব্যবসা করে যাচ্ছে জাপানিজ এই ব্র্যান্ডটি। আমি খুব সাধারণ একজন বাইকার। যেহেতু একজন সাধারণ বাইকার তাই আমার খুব বেশি সিসি বাইকের দরকার নেই । আমার অফিশিয়াল কাজ ও ঘুরাঘুরির জন্য একটা বাইক হলেই আমার যথেষ্ট। অনেক গবেষণা করে দেখলাম যে ১১০ সিসির বাইক আমার জন্য প্রযোজ্য কারণ এটা আমার জন্য অর্থনৈতিক দিক থেকে একটু অপচয় কম হবে এবং ভালো মাইলেজ পাবো যা প্রতিদিন যাতায়াতে সহায়ক হবে। অনেক ১১০ সিসির বাইক দেখার পর আমার কাছে স্টাইলিশ বাইক বাজেটের মধ্যে মনে হয়েছে হোন্ডা লিভো ১১০ কে। এই বাইকের যে ডিজাইন রয়েছে তা যে কেউ একে ১১০ সিসির বাইক সহজেই বলবে না। অন্যদিকে বাইকের ব্যবহারকারীরা বলেছে এর মাইলেজ ভালো। সব মিলিয়ে আমি বাইকটা কিনি এবং কেনার পর এখন পর্যন্ত রাইড করেছি ১৪০০০ কিলোমিটার। আজ আমি আপনাদের সাথে আমার ১৪০০০ কিমি পথচলার অভিজ্ঞতা শেয়ার করবো।

আগে বাইকটির কিছু বিষয় উল্লেখ করবো যা কোম্পানীর উচিত এই সব বিষয় আরও ফোকাস দেয়া উচিত।

বাইকের চাকাটা এর বডি শেপ অনুযায়ী একটু চিকণ মনে হয়েছে । কারণ আমি যখন এত বড় বাইক করনারিং করি তখন টায়ারের সাইজ একটু হলেও সমস্যা করে । আর ব্রেকিং এ চিকণ চাকা খুব একটা উপকারী না বেশি স্কীড করে।
সিটিং পজিশন একটু বেশি উঁচু লেগেছে । মাঝারি কিংবা তার থেকে শর্ট রাইডারদের জন্য সিটিং পজিশন একটু বেশি উঁচু মনে হবে।

এই বাইকের বডি শেপ অনুযায়ী আমার মনে হয় ১২৫ সিসির ইঞ্জিন দেওয়া উচিত ছিলো। আমি এর স্পীড একটু কম পেয়েছি এবং মনে হয়েছে এত বড় গঠন ১১০ সিসির ইঞ্জিন নিতে একটু সমস্যা হচ্ছে। তবে এটা কোম্পানী খুব ভালো বুঝেন আমার কাছে এটা মনে হয়েছে।

এইবার বলি এই বাইকের কিছু ভালো দিক
১১০ সিসির বাইক হিসেবে বাইকটি অনেক স্টাইলিশ এবং ডিজাইন অনেক সুন্দর। যে কোন বয়সের রাইডার এটা রাইড করলে খুব সহজেই মানিয়ে যায় এবং এটা মার্জিত একটা বাইক ।

দাম অনেক কম। আমাদের দেশের চাহিদা অনুযায়ী এই বাজেটে এত সুন্দর বাইক সত্যই অভাবনীয়।
হোন্ডার ইঞ্জিন তাই আমি নিঃসন্দেহে ভালো বলবো কারণ হোন্ডা ইঞ্জিন নিয়ে কোন আপোষ করে না। তারা খুব ভালো মানের ইঞ্জিন সরবরাহ করে সব হোন্ডা বাইকের সাথে।

শহরের মধ্যে মাইলেজ পাচ্ছি ৫৫ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৫৮ কিমি প্রতি লিটার। আমার মতে এই ১১০ সিসির বাইক থেকে এরকম মাইলেজ ঠিক মনে হয়েছে।

সব মিলিয়ে আমি হোন্ডা লিভো ১১০ বাইকটি ১৪০০০ কিমি রাইড করে সন্তুষ্ট। আমার কাছে যে সকল বিষয় মনে হয়েছে যে একটু উন্নত করা উচিত সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আমার মতের সাথে অন্যান্যদের মত মিলতে নাও পারে। ধন্যবাদ সবাইক ভালো থাকবেন।


Rate This Review

Is this review helpful?

Rate count: 5
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Honda Livo Digital Disc

হোন্ডা লিভো ডিস্ক ডিজিটাল ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ আকবর হোসেন
2020-12-21

বর্তমানে আরামে কাছের এবং দুরের পথ চলতে গেলে মোটরসাইকেল ব্যতীত আরামের বাহন খুজে পাওয়াটা কঠিন এবং ব্যয়সাধ্য তাই আ...

Bangla English
হোন্ডা লিভো ডিস্ক ডিজিটাল ৪০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা সাব্বির আলী
2020-09-24

১১০ সিসির মধ্যে বাজেটের দিক থেকে হোন্ডা লিভো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি বর্তমানে ব্যবহার করছি হোন্ডা লিভো ড...

Bangla English
হোন্ডা লিভো ডিস্ক ডিজিটাল ১০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ কোরবান আলী
2020-09-23

বাংলাদেশের বাজারের যে সকল ব্র্যান্ডের বাইকের অনেক কদর তাদের মধ্যে হোন্ডা অন্যতম। আমর সবাই জানি টেকনোলজিতে সবার...

Bangla English
হোন্ডা লিভো ২,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - সাগর কাজী
2020-05-03

ব্যক্তিগত ব্যবহারের জন্যে একটি বাইকের প্রয়োজন অনেক বেশি । আমারও এরকম একটি বাইকের প্রয়োজন হয় তৎক্ষণাৎ যাতায়াতে...

Bangla English
হোন্ডা লিভো ১৪০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - এমএ হান্নান সুজন
2020-04-23

পৃথিবীর মধ্যে যে সকল মোটরসাইকেল ব্র্যান্ড হয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ব্র্যান্ড হচ্ছে হোন্ডা। রেসিং ট...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - রেজাউল করিম
2019-11-21

সকল প্রকার যাতায়াতের জন্য মোটরসাইকেল বাহনটির তুলনা হয় না। এটির মাধ্যমে স্বল্প সময়ে দ্রুত যাতায়াত করা যায়। তেমন...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - জানু রহমান
2019-10-12

মোটরসাইকেল কেনার স্বপ্নটি ছিল আমার অনেক আগে থেকেই। আমার এই স্বপ্নটি পূরণ হয়েছে মাত্র ১ মাস আগে। আমার মোটরসাইকে...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - সাকিবুল ইসলাম
2019-09-18

১ মাস আগে আমি যে মোটরসাইকেলটি কিনেছি তার নাম হল হোন্ডা লিভো ১১০ সিসি। এই অল্প কিছু দিন মোটরসাইকেলটি ব্যবহার করে ...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - সুমন আলী
2019-09-16

আমার মোটরসাইকেলের নাম হোন্ডা লিভো ১১০ সিসি। এটি আমি ১ মাস যাবত ব্যবহার করছি। এই ১ মাসে আমি প্রায় ৮০০ কিমি পথ যাতা...

Bangla English
হোন্ডা লিভো ডিজিটাল মোটরসাইকেল রিভিউ - মামুন হোসেন
2019-05-24

আমি মোঃ মামুন হোসেন। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমার মোটরসাইকেল এর নাম হোন্ডা লিভো ১১০ সিসি। আমার চাকুরীর ক্ষে...

Bangla English
হোন্ডা লিভো ডিজিটাল মোটরসাইকেল রিভিউ - সাকিব হোসেন
2019-03-05

বাইকটা মুলত কেনা হয়েছিলো শখের বসে । এছাড়াও বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য বাইকের প্রয়োজন অনুভব করি। আরেকটা বিষ...

Bangla English
Filter