Sunra
Yamaha Banner
Search

হিরো মায়েস্ট্রো এজ ব্যবহারিক অভিজ্ঞতা ২০০০কিমি রহমত আলী

English Version
2022-03-20

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for1000-5000km

hero-maestro-edge-user-review-2000km-by-rohomot-ali.jpg
বাইক রাইড করতে কার না ভালো লাগে আর সেটি যদি স্কুটার হয় তাহলে তো কথাই নাই। আমি শুনেছি যে বাইকের থেকে স্কুটার রাইড করে অনেক সুবিধা বেশি এবং এটা ইচ্ছামত রাইড করা যায় তাই আমি খুঁজতে থাকি বাজারে বিদ্যমান বিভিন্ন স্কুটারগুলো। বর্তমানে বাজারে যে স্কুটারগুলো আছে সেগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে Hero Maestro Edge স্কুটারকে কারণ আমি দেখেছি যে বাজেট অনুযায়ী এই স্কুটার সবচেয়ে ভালো। তাই দেরি না করে আমি কিনি এবং বিগত ৬ মাস যাবত এটি ব্যবহার করে ২,০০০ কিমি রাইড করেছি। মজার বিষয় হল যে, এই স্কুটারটি আমি ও আমার স্ত্রী দুইজনই আরামের সাথে ব্যবহার করি। আজকে আমি এই স্কুটার নিয়ে আপনাদের সাথে কিছু ভালো মন্দ অভিজ্ঞতা শেয়ার করবো।


Hero Maestro Edge স্কুটার ব্যবহার করে আমি যে ভাল দিকগুলো পেয়েছি


আমার কাছে ডিজাইনটা এই বাজেট অনুযায়ী অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন থেকে শুরু করে এই স্কুটারের প্রতিটা বিষয় একদন নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে।


রাইড করে অনেক আরাম। শহরের রাস্তায় বিশেষ করে আমি অনেক সুবিধা পাই এই স্কুটার রাইড করে। সিটিং পজিশন অনেক নরম যা আমাকে দীর্ঘ সময় ধরে রাইড করতে সাহায্য করে।


ওজন ডিস্ট্রিবিউশন অনেক ভালো লেগেছ। আমি দেখেছি যে এই স্কুটার নিয়ে রাইড করলে কন্ট্রোল হারায় না এবং আমি নিরাপদে রাইড করতে পারি।


হিরোর সার্ভিস আমার কাছে অনেক ভালো লেগেছে। তারা প্রতিটা বিষয় সার্ভিস শিডিউল অনুযায়ী নিখুঁতভাবে সমাধান করার চেষ্টা করে। এদিকে এই স্কুটারের মেইন্টেনেন্স খরচ অনেক কম মনে হয়েছে আমার কাছে।


Hero Maestro Edge স্কুটার ব্যবহার করে আমার কাছে একটি বিষয় খুব মন্দ মনে হয়েছে তা হল এর মাইলেজ। শহরের মধ্যে আমি ৪০ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে ৪৫ কিমি প্রতি লিটার মাইলেজ পাচ্ছি। আমার মতে মাইলেজ আরও বেশি হলে ভালো হত।


সব মিলিয়ে আমি ৬ মাস ব্যবহার করে সন্তুষ্ট আছি। আশা করি এই স্কুটার আমাকে অনেক দিন সাপোর্ট দিবে। যারা এই স্কুটার কিনতে চান তারা নিঃসন্দেহে কিনতে পারেন।


 



Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero Maestro Edge

Hero Maestro Edge স্কুটার ব্যবহার অভিজ্ঞতা – জায়েদুর রহমান
2023-09-04

যেহেতু আমার বয়স একটু বেশি তাই আমার স্কুটার ক্যাটাগরির বাইক বেশি পছন্দের । যেহেতু পছন্দের তাই আমি আমার বাজেট অনু...

Bangla English
Hero Maestro Edge ব্যবহার অভিজ্ঞতা – জিহাদ জনি
2023-08-01

আমি এই Hero Maestro Edge বাইকটা কিনেছি ২০২২ সালের ২০শে আগস্ট মাসে, যখন আমি এই বাইকটা কিনি তখন বাজারে অন্যান্য ব্রান্ডের অনে...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ব্যবহারিক অভিজ্ঞতা ২৪০০০ কিমি তাসলিমা পারভীন
2022-03-27

একজন নারী হিসেবে বাইক কেনার ক্ষেত্রে আমার প্রথম পছন্দ থাকে স্কুটার। আমার কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য এবং ছুটির ...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ব্যবহারিক অভিজ্ঞতা ২০০০কিমি রহমত আলী
2022-03-20

বাইক রাইড করতে কার না ভালো লাগে আর সেটি যদি স্কুটার হয় তাহলে তো কথাই নাই। আমি শুনেছি যে বাইকের থেকে স্কুটার রাইড কর...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ৩২০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা সোনিয়া আক্তার
2021-02-22

আমাকে কখনো মোটরসাইকেল চালাতে হবে কিছুদিন আগেও ভাবিনি কারন আমি একজন সাধারন ঘরের মেয়ে আবার পুরাদস্তুর গৃহিনী কিন...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ৭০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ ওমর ফারুক
2021-02-17

শহরের মধ্যে সাধারন চলাচলের জন্যে স্কুটারের চেয়ে ভাল অন্যকিছু হতে পারে না আবার যদি প্রয়োজনটা হয় মেয়েমানুষের অর্...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ব্যাবহারিক অভিজ্ঞতা মোসাঃ মাইশা তাসনিম
2021-02-08

আমার ব্যক্তিগত, চাকুরী, মেয়েমানুষ হিসেবে নিজের নিরাপত্তা সাথে চলাফেরার স্বাধীনতার জন্যে একটা মোটরসাইকেল আবশ্য...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ স্কুটার ফিচার রিভিউ
2019-05-06

একটি বিষয় আমরা সবাই ইতোমধ্যে লক্ষ্য করছি যে স্কুটারের চাহিদা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্তুতকার...

Bangla English
Filter