Sunra
Yamaha Banner
Search

হিরো ইগ্নিটর টেকনো ব্যবহারিক অভিজ্ঞতা রুহুল আমিন

English Version
2022-08-07

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km

hero-ignitor-techno-user-review-by-ruhul-amin.jpg
আমি রুহুল আমিন বর্তমানে ব্যবহার করছি Hero Ignitor Techno। এই বাইকটি কেনার আগে আমি অনেকজনের বাইক রাইড করেছি এবং শোরুমে গিয়ে টেস্ট রাইড দিয়েছি। আমার কাছে রাইড দিয়ে এই বাইক অনেক ভালো লেগেছে বিধায় আমি আর দেরি না করে আমার বাজেট অনুযায়ী Hero Ignitor Techno বাইকটা কিনে ফেলি। এখন পর্যন্ত আমি এই বাইকটা ৩০ দিনে রাইড করেছি ৮০০ কিমি । এই বাইকটা ব্যবহার করে আমি কেমন অনুভুতি পেয়েছি সেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো।


Hero Ignitor Techno বাইকের ভালো দিক



  • আমার কাছে এই বাইকের ডিজাইনটা ১২৫ সিসির বাইক হিসেবে অনেক ভালো লাগে। ডিজাইনের সাথে ম্যাচিং করে কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর করা হয়েছে যেটা সকলের নজর কাড়বে।

  • ইঞ্জিনের পারফরমেন্স এবং শক্তি দুটাই আমার কাছে অনেক ভালো মনে হয়েছে । আমি এই বাইক কেনার আগে আমার পরিচিত একজনের Hero Ignitor Techno রাইড করেছি এবং দেখেছি যে বাইকটার ইঞ্জিনে যথেষ্ট শক্তি আছে। যেহেতু আমার বাইক এখন নতুন তাই এখনও ইঞ্জিন ফ্রি হয়নি তবে আমি আশাবাদী যে ইঞ্জিন ভবিষ্যতে অনেক ভালো সার্ভিস দিবে।

  • আইবিএস ব্রেকিং থাকার ফলে আমার কাছে ব্রেকিং এর দিক থেকে বাইকটা অনেক বেশি ভালো লেগেছে।

  • চালিয়ে অনেক আরাম অনুভব করেছি। আমি এই বাইক নিয়ে এখনও বেশি লং রাইড দিতে পারিনি তবে যতটুকু রাইড করেছি তাতে আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে।

  • এখনও আমার বাইকের ইঞ্জিন তেমন ফ্রি হয়নি তা সত্ত্বেও আমি এই Hero Ignitor Techno থেকে ভালো মাইলেজ পাচ্ছি। শহরের মধ্যে আমি পাচ্ছি ৬০ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৬৫ কিমি প্রতি লিটার। আলহামদুল্লিলাহ ।


Hero Ignitor Techno বাইকটা রাইড করে আমি এখন কোন মন্দ দিক খুঁজে পাইনি । দাম অনুযায়ী এই বাইকের সাথে যে ফিচারস আছে তা পারফরমেন্স বিবেচনায় ঠিক আছে বলে আমি মনে করি।


এই ছিলো আমার বাইক Hero Ignitor Techno নিয়ে কিছু অভিজ্ঞতা। যারা এই বাইকটা কিনবেন তাদের অবশ্যই বলবো যে ১২৫ সিসির মধ্যে এটা একটা ভালো অপশন, আপনারা নিতে পারেন।



Rate This Review

Is this review helpful?

Rate count: 3
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero Ignitor Techno

Hero Ignitor Techno ব্যবহার অভিজ্ঞতা – আবু রাইহান
2023-08-20

বাইক কেনার ক্ষেত্রে মুখ্য ভুমিকা পালন করে বাজেট, আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিলো। আমি যখন একটি বাইক কিনবো বল...

Bangla English
Hero Ignitor Techno ব্যবহার অভিজ্ঞতা – একরামুল হক
2023-07-22

আমার কাছে সব সময় ভিন্নধর্মী বাইক একটু বেশিই ভালো লাগে। কম বাজেটের মধ্যে আমার একটা সুন্দর বাইক দরকার যার কারণ আমি...

Bangla English
Hero Ignitor Techno ব্যবহার অভিজ্ঞতা – কামারুজ্জামান
2023-07-19

প্রতিদিন ৫০ থেকে ৬০ কিলোমিটার ছুটাছুটি করতে হয়। আমি সব মিলিয়ে দেখলাম যে আমার একটি ভালো বাইক দরকার যা প্রতিদিনের র...

Bangla English
Hero Ignitor Techno ব্যবহার অভিজ্ঞতা – সুজন কুমার
2023-07-08

ইঞ্জিনের শক্তি অনেক বেশি মনে হয়েছে, আমি চাইলেই নিমিষেই বাইকের স্পীড তুলতে পারি এবং যে কোন অভারটেকিং সহজেই করতে পা...

Bangla English
হিরো ইগ্নিটর টেকনো ব্যবহারিক অভিজ্ঞতা রুহুল আমিন
2022-08-07

আমি রুহুল আমিন বর্তমানে ব্যবহার করছি Hero Ignitor Techno। এই বাইকটি কেনার আগে আমি অনেকজনের বাইক রাইড করেছি এবং শোরুমে গিয়ে টে...

Bangla English
হিরো ইগ্নিটর টেকনো ব্যবহারিক অভিজ্ঞতা ৬০০০কিমি আবুল খায়ের
2022-03-16

Hero Glamour বাইকটা চালিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে । এই বাইকটা রাইড করেছিলাম আমার বন্ধুর তারপর থেকে হিরোর ব্রান্ডের ব...

Bangla English
হিরো ইগ্নিটর টেকনো ব্যবহারিক অভিজ্ঞতা ৪৩০০কিমি আবু আল হাসান প্রিন্স
2022-01-26

আমি অনেক আগে থেকেই শুনেছি যে হিরোর বাইকগুলো অনেক ভালো । আমার এই বাইকের পুর্বে একটি ১৫০ সিসির বাইক ছিলো এবং আমার কা...

Bangla English
Filter