Sunra
Yamaha Banner
Search

হিরো হাঙ্ক ১৫০আর ব্যবহারিক অভিজ্ঞতা আসিফ রহমান

English Version
2021-10-18

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km

hero-hunk-150r-user-review-asif-rahman.jpg
আমি একটা বাইক খুঁজছিলাম ১৫০ সিসির মধ্যে যেটার ডিজাইন,ব্রেকিং সিস্টেম, কন্ট্রোলিং ভাল হবে। এদিকে আমার বাজেট ছিলো ১,৫০,০০০ থেকে ১,৭০,০০০ এর মধ্যে। যেহেতু এই Hero Hunk 150R ডাবল ডিস্কের বাইক আর বাজেট অনুযায়ী সব সুন্দর তাই আমি এই বাইকটা নিয়েছি। এদিকে এই দামের মধ্যে ডাবল ডিস্কের বাইক অন্যান্য ব্র্যান্ডের খুব কমই রয়েছে। তাই সব মিলিয়ে এই বাইকটাই নেওয়া হয়েছে।


এই বাইকটা কেনার পর আমার রাইডিং অভিজ্ঞতা অনেক ভালো হয়েছে এবং আমি রাইড করে খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি। এটাই আমার জীবনে প্রথম বাইক এবং এটা দিয়েই আমার রাইডিং শুরু। এই বাইকটা রাস্তায় রাইডের সময় মনে হয় যে Fit For Road । কন্ট্রোলিং, ব্রেকিং ইত্যাদি আমার কাছে অনেক ভালো লেগেছে।


ভালো দিকের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই বাইকের ডিজাইন আরও বেশি মাস্কুলার এবং চোখ ধাঁধানো করা হয়েছে। কালার কম্বিনেশন ও গ্রাফিক্সগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। ব্রেকিং, কন্ট্রোল ইত্যাদি সব কিছুই অনেক ভালো ।


এই বাইকের খারাপ দিক বলতে আমি যেগুলো পেয়েছি সেগুলো হল, এই বাইকের সাথে গিয়ার ইন্ডিকেটর নাই যেটা নতুন রাইডার হিসেবে আমার কাছে একটু সমস্যা মনে হয়েছে। এদিকে হেডল্যাম্পের যে ডিজাইন আছে সেটার ডিজাইন একটু আপডেট করা উচিত। আরেকটি বিষয় সেটি হল যে বাইকের একজস্ট পাইপটা একটু বেশি বড় মনে হয়েছ। তাছাড়া আমার কাছে আর কোন খারাপ দিক মনে হয়নি।


এই বাইকের মাইলেজ আমার তেমনভাবে হিসাব করা হয়নি তবে আমি মাইলেজ একটু রাফ হিসাব করে দেখেছি যে , শহরের রাস্তা এবং হাইওয়েতে গড়ে আমি মাইলেজ পাচ্ছি ৪০-৪২ কিমি প্রতি লিটার। আমার কাছে ১৫০ সিসির বাইক হিসেবে মাইলেজ অনেক ভালো লেগেছে।


৬৯০ কিমি রাইড করে এই ছিলো আমার Hero Hunk 150R নিয়ে অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে আমার রিভিউটা পড়ার জন্য।



Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero Hunk 150R

Hero Hunk 150R ব্যবহার অভিজ্ঞতা – শফিকুল ইসলাম
2023-08-17

আমি অনেক আগে থেকেই বাইক রাইড করি এবং এখন পর্যন্ত অনেকগুলো বাইক রাইড করেছি। বাইক রাইড করতে করতে আমার প্রায় কম বেশ...

Bangla English
হিরো হাঙ্ক ১৫০আর ব্যবহারিক অভিজ্ঞতা আসিফ রহমান
2021-10-18

আমি একটা বাইক খুঁজছিলাম ১৫০ সিসির মধ্যে যেটার ডিজাইন,ব্রেকিং সিস্টেম, কন্ট্রোলিং ভাল হবে। এদিকে আমার বাজেট ছিলো ...

Bangla English
হিরো হাঙ্ক ১৫০আর ফিচার রিভিউ
2021-09-07

আমাদের দেশে সেরা পাঁচটি মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে হিরো অন্যতম একটি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি। অনেক ...

Bangla English
Filter