Sunra
Yamaha Banner
Search

GPX Demon GR 165RR ব্যবহারের অভিজ্ঞতা আরিয়ান তায়েব

English Version
2022-12-15

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for5000-10000km

gpx-review-1671090296.webp

GPX Demon GR 165RR ব্যবহারের অভিজ্ঞতা আরিয়ান তায়েব
বাইক আমাদের সকলেরই পছন্দের জিনিস, আমার শুরু থেকেই স্পোর্টস বাইক অনেক পছন্দ, তবে আমাদের দেশে বাইকের দাম অনেক বৃদ্ধি পেয়েছে, যার ফলে আমি আমার বাজেটে ভালো স্পোর্টস বাইক পাচ্ছিলাম না, যেকোনো স্পোর্টস বাইকের দাম আমার বাজেটের চেয়ে অনেক বেশি ছিলো, এই অবস্থায় আমার কাছে চয়েজ GPX Demon এবং Lifan KPR এর মধ্যে ছিলো, আমার কাছে GPX Demon GR 165RR বাইকটি বেশ ভালো লেগেছে, এর লুকস ও ডিজাইন এর জন্য, এখন পর্যন্ত আমি আমার বাইক প্রায় ৭০০০+ কিলোমিটার রাইড করেছি, আজ আপনাদের সাথে আমার রাইডিং এর অভিজ্ঞতা, ভালো ও খারাপ দিক শেয়ার করব।

GPX Demon GR 165 RR ব্যবহারের সুবিধা

১. লুক ও ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার বাইক কিনার মূল কারন ।
২. দাম অনুযায়ী বাইকের পাওয়ার ও স্পীড বেশ ভালো মনে হয়েছে।
৩. রাইডার সিট অনেক আরামদায়ক, বাইক রাইড করে আমার কাছে ভালো লেগেছে।
৪. গিয়ার সিফটিং অনেক স্মুথ পেয়েছি।
৫. দাম বিবেচনায় সাস্পেনশন অনেক ভালো কোয়ালিটির, এই দামে অন্যান্য ব্র্যান্ড telescopic সাস্পেনশন দিয়ে থাকলেও GPX upside down (USD) সাস্পেনশন ব্যবহার করেছে, যা আমার কাছে ভালো মানের মনে হয়েছে।

GPX Demon GR 165 RR ব্যবহারের অসুবিধা

১.টায়ার স্কীট করে হাই স্পীডে, এখানে আমার কাছে টায়ারের মান দাম অনুযায়ী ভালো মনে হয়নি।
২. ABS খুব একটা কাজের মনে হই নি, এখানে ব্রেকিং ইম্প্রুভ করার প্রয়োজন ছিলো।
৩. পিলিওন সিট ভালো না, পিলিওন এর বেশি সময় বসে থাকতে সমস্যা হয়।
৪. ডিজাইনে যে প্ল্যাস্টিক ব্যবহার হয়েছে সেগুল খুব একটা ভালো মানের মনে হয়নি।

এই ছিলো GPX Demon GR 165 RR সম্পর্কে আমার ব্যবহারের অভিজ্ঞতা, বর্তমানে যেহেতু বাইকের দাম অনেক বৃদ্ধি পেয়েছে সেই হিসাবে এই দামে GPX অনেক ভালো বাইক দিয়েছেন, দাম বিবেচনায় আমার কাছে এটি এই বাজেটের অন্যতম সেরা বাইক মনে হয়েছে, কারন আমি এই বাইকটি ব্যবহার করে সন্তুষ্ট, এই বাজেটে কেউ যদি স্পোর্টস বাইক নিতে চায় তবে আমি তাকে অবশ্যই এই বাইকটি রেকোমেন্ড করব।

Rate This Review

Is this review helpful?

Rate count: 3
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on GPX Demon GR165RR 4V ABS

GPX Demon GR 165RR ব্যবহারের অভিজ্ঞতা আরিয়ান তায়েব
2022-12-15

GPX Demon GR 165RR ব্যবহারের অভিজ্ঞতা আরিয়ান তায়েব বাইক আমাদের সকলেরই পছন্দের জিনিস, আমার শুরু থেকেই স্পোর্টস বাইক অনেক...

Bangla English
GPX Demon GR165RR 4V ABS ব্যবহারিক অভিজ্ঞতা শাকিলুর রহমান
2022-07-30

বাংলাদেশের স্পোর্টস বাইক গুলোর মধ্যে অন্যতম একটা বাইক GPX DEMON 165 RR. স্পোর্টস বাইক লাভারদের প্রথম দেখাতেই প্রেমে পরার ম...

Bangla English
GPX Demon GR 165RR ফিচার রিভিউ
2022-06-29

জিপিএক্স থাইল্যান্ডের বাজার সফলভাবে পথ পাড়ি দেবার পর, বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে এক বছর আগে। তাদের একটি ফ্ল...

Bangla English

Related Motorcycles


No bike found
Filter