Sunra
Yamaha Banner
Search

এফকেএম স্ট্রীট ফাইটার ১৬৫এফএস মোটরসাইকেল রিভিউ - আশিক জাকারিয়া

English Version
2019-07-30

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


FKM-StreetFighter-165-SF-user-review-by-Ashik-Zakaria

বাংলাদেশের বাজারে আসার পূর্বে এফকেএম ব্রান্ড নিয়ে আমি অনেক রিসার্চ করেছি এবং জার্মানিতে তাদের অফিশিয়ালসদের সাথে কথা বলেছি । তারা আমাকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশের বাজারে এফকেএম নিয়ে আসবে স্পীডোজ লিমিটেড। বাইকটির লুক , ইঞ্জিন , সিবিএস ব্রেকিং ইত্যাদি ফিচারস দেখে আমি মুগ্ধ হই এবং স্পীডোজ এর অফিশিয়াল শোরুম থেকে বাইকটি গত ১.৫ মাস আগে ক্রয় করি। এখন পর্যন্ত বাইকটি প্রায় ১১০০ কিমি চলেছে । এই ১১০০ কিমি এর মধ্যে বাইকটি নিয়ে আমি কখনই হতাশায় পরিনি এদিকে নতুন ব্রান্ড হিসেবে পার্টস নিয়ে অনেক দুশ্চিন্তা থাকে কিন্তু আমি এক্সিডেন্ট করে আমার বাইকের পেছনের নাম্বার প্লেট ভেংগে গিয়েছিলো এবং আমি সেটা স্পীডোজ লিমিটেড এর অফিশিয়াল শোরুমে পেয়েছি। বর্তমানে তাদের কাছে পার্টসের যথেষ্ট স্টক আছে এবং এটা ধরে রাখা উচিত।


FKM-StreetFighter-165-SF-user-review-by-Ashik-Zakaria-Design

আমার বাইকের ভালো বিষয়গুলো হচ্ছে
-সিবিএস ব্রেকিং সিস্টেম যা অনায়াসেই যে কোন স্পীডে কন্ট্রোল করা যায়
-রেডি পিক আপ খুব ভালো । যে কোন বড় যানবাহনকে মুহূর্তেই ওভারতেক করা যায়
-ভিন্ন লুকিং এর একটি বাইক যেটা মানুষ দেখলে অনেক আগ্রহ নিয়ে আমাকে জিজ্ঞেস করে।
-সামনের দিক থেকে এলিডি হেডল্যাম্প দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় মনে হয় ।

বাইকের খারাপ দিকের মধ্যে রয়েছে
-মাইলেজটা আমি একটু কম অনুভব করছি।

এই বাইকের দুইটা বিষয় আমার খুব ভালো লেগেছে এবং এর জন্য বেশি পছন্দ হয়েছে । সেগুলো হল বাইকের রেডি পিক আপ খুব ভালো এবং ভিন্ন লুকিং এর একটি বাইক বর্তমান বাজারে।

আমি শহরের মধ্যে মাইলেজ পাচ্ছি ৩২ থেকে ৩৫ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে মাইলেজ পাচ্ছি ৩৮ থেকে ৪০ কিমি প্রতি লিটার। মাইলেজটা আমি শুরুতেই উল্লেখ করেছি যে তুলনামূলক কম।

বাইকটা কন্ট্রোল করতে একটু সমস্যা হয় কারণ এর হ্যান্ডেলবারটা অনেক বড় যা ছোট কোন রাস্তায় চলাচলের জন্য উপযোগী না এবং টারনিং নেওয়ার সময় একটু বেগ পেতে হয়।আমি আশা করছি যে বাইকটা অনেকদিন আমাকে ভালো সাপোর্ট দিবে এবং এর দামটা আরেকটু কম করলে আমি ব্যাক্তিগতভাবে মনে করি যে চাহিদা ও বিক্রয় আরও বাড়বে। সবাইকে ধন্যবাদ।



Rate This Review

Is this review helpful?

Rate count: 86
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on FKM StreetFighter 165 SF

এফকেএম স্ট্রীট ফাইটার ১৬৫এফএস মোটরসাইকেল রিভিউ - খোরশেদুল ইসলাম হামী
2020-01-15

এমন অনেকেই আছেন যারা বাইক কেনার ক্ষেত্রে ইউনিক ডিজাইনের বাইক পছন্দ করে থাকেন। আমার ক্ষেত্রেও ইউনিক ডিজাইনের বা...

Bangla English
এফকেএম স্ট্রীট ফাইটার ১৬৫এফএস মোটরসাইকেল রিভিউ - আশিক জাকারিয়া
2019-07-30

বাংলাদেশের বাজারে আসার পূর্বে এফকেএম ব্রান্ড নিয়ে আমি অনেক রিসার্চ করেছি এবং জার্মানিতে তাদের অফিশিয়ালসদের স...

Bangla English
এফকেএম স্ট্রীট ফাইটার ১৬৫ এসএফ ফীচার রিভিউ
2019-04-01

যুগের সাথে তাল মিলিয়ে মানুষের চাহিদা, অভিরুচি পরিবর্তন হচ্ছে সেই সাথে মানুষ এখন সময় নিয়ে খুব বেশি সচেতন। এক স্থা...

Bangla English
Filter