Sunra
Yamaha Banner
Search

বাজাজ পালসার ১৫০ নিয়ন ৩৫০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আসিস কুমার দাস

English Version
2021-01-06

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for1000-5000km

bajaj-pulsar-150-neon-3500km-riding-experiencs-by-ashis-kumar-das.jpg
মোটরসাইকেল কেনার কথা চিন্তা করছিলাম অনেক দিন থেকেই, পছন্দও করে রেখেছিলাম কোনটা নিবো। ঠিক যখন আমি আমার মোটরসাইকেল কেনার জন্য প্রস্তুত, শুনলাম আমার পছন্দের মডেলের নতুন একটা ভার্সন আদতে যাচ্ছে খুব শীঘ্রই। থেমে গিয়ে কিছুদিন পরে নিরে আসলাম বাজাজ পালসারের সেসময়ের সবশেষ মডেল পালসার নিওন ১৫০সিসি। এই বাইকটা শুধু আমার না বরং অনেকেরই দীর্ঘ দিনের প্রতীক্ষা ছিল।

যাহোক, বাইকটা কেনা প্রায় ১ বছর হয়ে গেলো কিন্তু করোনা সমস্যার কারনে আমি বাইকটা চালাতে পেরেছি মাত্র ৩৫০০ কিলোমিটার। বলা বাহুল্য যে ৩৫০০ কিলোমিটার দুরুত্বটা একটা বাইককে বোঝার জন্যে যথেষ্ট না হলেও আমি আমার বাইকটার অনেককিছুই বুঝতে পেরেছি যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চায়।
যদি ভাল লাগা দিকগুলা নিয়ে বলতে হয় তবে আমি সরাসরি বলবো যে আমার কাছে এই বাইকটার সবকিছুই ভাল লেগেছে। এককথায় এই বাইকটা আমার কাছে লক্ষী। সাধারন পালসারে সবাই কেমন পারফরমান্স পায় তা আমি বলতে পারবো না কিন্তু আমার পালসার নিওন আমার কাছে অসাধারন।

ভালদিকের লেজ ধরেই যদি খারাপ দিক নিয়ে বলতে বলা হয় হয় তাহলে আমি এর মডেল ডিজাইন নিয়ে প্রশ্ন রাখবো কারন আমার কাছে নিওনের মডেলটা প্রথম পালসারের মত মনে হয়েছে যেখানে শুধুমাত্র রঙ এবং অন্যান্য বিষয়ে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে। আমি মনে করি মডেলটা যদি একটু উন্নত করা যেত তাইলে পালসার নিওন বর্তমান সময়ে সবার কাছে সেরা একটা বাইক পরিগণিত হতো।

মাইলেজ নিয়ে বলতে গেলে আমি সেভাবে কখনও মাইলেজ খেয়াল করি না তবে আমার ধারনা আমি বর্তমানে মাইলেজ পাচ্ছি ৪৫ কিলোমিটার প্রতি লিটার হাইওয়ে এবং শহরের রাস্তায় গড়ে।

এখন পর্যন্ত আমি আমার মোটরসাইকেলটা একটানা চালিয়েছি ১৫০ কিলোমিটার এবং সর্বোচ্চ গতি উঠিয়েছি ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা যেখানে আমি কোনরকম সমস্যা টের পাই নি।

আমি আশা করি সময়ের সাথে সাথে আমার বাইকের পারফরমেন্সে অনেক পরিবর্তন আসবে এবং আমি আরও ভাল পারফরমেন্স পাবো সামনের দিনে ঠিক যেমন বাজাজের মত ব্রান্ড থেকে আশা করে।

Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Pulsar 150 Neon

বাজাজ পালসার ১৫০ নিয়ন ৫৬০০ কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আকবর আলী সাগর
2021-02-06

মোটরসাইকেল ছাড়া বর্তমান সময়ে চলাফেরা করা খুব কষ্টকর বিশেষত যখন আপনি ঢাকায় বসবাস করছেন আর বাইরে সময় চলছে করোনা কা...

Bangla English
বাজাজ পালসার ১৫০ নিয়ন ৮,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা রাফি আদনান
2021-01-07

মোটরসাইকেল চালানোর সখটা অনেক ছোটকাল থেকেই তবে নিজের মোটরসাইকেল না হলে সেটা দিয়ে কোনভাবেই সখ পুরন করা যায় না। আমি...

Bangla English
বাজাজ পালসার ১৫০ নিয়ন ৩৫০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আসিস কুমার দাস
2021-01-06

মোটরসাইকেল কেনার কথা চিন্তা করছিলাম অনেক দিন থেকেই, পছন্দও করে রেখেছিলাম কোনটা নিবো। ঠিক যখন আমি আমার মোটরসাইকে...

Bangla English
বাজাজ পালসার ১৫০ নিয়ন ব্যাবহারিক অভিজ্ঞতা আকবর আলী সাগর
2020-07-21

পালসার সিরিজ বাংলাদেশের জনপ্রিয় একটি মোটরসাইকেল সিরিজ। এই মডেলটি বাংলাদেশের মার্কেটে অত্যান্ত জনপ্রিয়। আমি য...

Bangla English
বাজাজ পালসার নিওন মোটরসাইকেল রিভিউ আবু বক্কর সিদ্দিক
2020-07-06

পেশাগতভাবে চিকিৎসক হউয়ায় লকডাউনের মধ্যেও আমাকে অনেক বেশি ছুটাছুটি করতে হয়েছে এবং আমাকে সর্বদা নিরাপদ দুরুত্বে...

Bangla English
বাজাজ পালসার নিওন মোটরসাইকেল রিভিউ - আব্দুল্লাহ আল মাশরাফি
2020-03-31

আমি আব্দুল্লাহ আল মাশরাফি । আমার বাইক রাইড করতে অনেক ভালো লাগে।আপনারা সকলেই জানেন যে বাজাজ হচ্ছে মোটরসাইকেল জগ...

Bangla English
বাজাজ পালসার নিওন মোটরসাইকেল রিভিউ - রাফি আদনান
2020-02-02

আমার বাইক চালানোর শুরুটা হয় টিভিএস মেট্রো দিয়ে যা আমি অনেকদিন ব্যবহার করেছি। সত্যি বলতে সেই বাইকটা খুব খারাপ ছি...

Bangla English
বাজাজ পালসার নিওন মোটরসাইকেল রিভিউ - আশীষ কুমার দাস
2020-01-06

বাইক কেনার কথা যখনই ভাবতাম আমার মাথায় সবার আগে আসতো আপডেট বাইক কেনার কথা কিন্তু আবার বাজেটের কথা ভেবে কিছুটা পিছ...

Bangla English
Filter