Sunra
Yamaha Banner
Search

বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - তোফাজ্জল হোসেন

English Version
2019-06-11

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for5000-10000km


Bajaj-Platina-100-user-review-by-Tofazzol-Hossain

বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটি কিনেছি মূলত শখের বসে। আমি ভাল মাইলেজ পাবার আশায় ১০০ সিসির বাইক কিনেছি। এটি আমি ১ বছর যাবত ব্যবহার করে প্রায় ৭০০০ কিমি চালিয়েছি। এই বাইকটির সিটিং পজিশন বড়, সিটে বসে আরাম আছে। এর বডির প্লাস্টিক গুলো মজবুত ও টেকসই। গ্রাফিক্স ডিজাইন গুলো সুন্দর। আমি মাঝে মধ্যে সেল্ফ স্টার্ট সমস্যায় পড়ি। এছাড়া বাইকটি হাই স্পীডে চালালে এর ঘাড়ের মধ্যে খারাপ শব্দ শুনতে পাই। আমি একদিনে সর্বোচ্চ প্রায় ৮০ কিমি পর্যন্ত চালিয়েছি। দীর্ঘ যাতায়াতে হাত ঝিনঝিন ও ব্যথা করে। এর সাসপেনশন গুলো আরামদায়ক রাইডিং নিশ্চিত করতে পারে না। বাইকটি একা একা চালালে খারাপ রাস্তায় অতিরিক্ত ঝাঁকুনি লাগে। তবে আমি এই বাইকটি থেকে অনেক ভাল মাইলেজ পাচ্ছি। রাতে এর হেড লাইট থেকে পর্যাপ্ত আলো পাই। আমি রাতে ঝামেলা বিহীন ভাবে বাইকটি চালাতে পারি। এর সুইচ গুলো দেখতে সুন্দর। এর ওজনটা সঠিক রয়েছে। কিন্তু এই বাইকের পারফরমেন্স অনুযায়ী দামটা বেশি বলে মনে হয়েছে।

ভাল দিকঃ (১) ডিজাইন ভাল। (২) তেল খরচ কম। (৩) এর বডির প্লাস্টিক মজবুত। (৪) ওজন সঠিক আছে। (৫) সেল্ফ আছে। (৬) সিটিং পজিশন ভাল।
মন্দ দিকঃ (১) দীর্ঘ যাতায়াতে সমস্যা হয়। (২) সেল্ফ স্টার্টে সমস্যা হয়। (৩) সাসপেনশন গুলো উন্নত না। (৪) দাম বেশি।
মোটরসাইকেলটি পছন্দের কারন?

এই মোটরসাইকেলটি পছন্দের মূল কারণ হল, এই বাইকটিতে সেল্ফ রয়েছে, যা আগের ভার্শনে ছিল না। বাজাজ প্লাটিনাতে সেল্ফ যুক্ত করার সাথে সাথে এটি আমার খুব পছন্দ হয়।

মাইলেজ সিটিঃ ৬০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৭০ কিমি।

এই বাইকটির কন্ট্রোল বিষয়ে যা বলবো, কন্ট্রোল ভাল না হলে বাইক চালিয়ে মজা নেই। তবে এই বাইকটি থেকে আমি মোটামুটি ভাল কন্ট্রোল করতে পারি। এর সামনের এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। এর চাকা দুটো দেখতে সুন্দর। কড়া ব্রেক করলেও এটি তেমন স্লিপ করে না। বাইকটির ইঞ্জিন পারফরমেন্স ভাল পাচ্ছি। ইঞ্জিনের শব্দটাও বেশ ভাল। অতিরিক্ত চালালেও এটি ওভার হিট করে না। সবাইকে বলবো, ভাল মাইলেজ পেতে বাজাজ প্লাটিনা ১০০ সিসির এই বাইকটি ব্যবহার করে দেখতে পারেন। আশা করি এই বাইকটা আমাকে দীর্ঘ দিন ভাল সাপোর্ট দিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।


Rate This Review

Is this review helpful?

Rate count: 6
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Platina 100 ES

Bajaj Platina 100 ES - ফিচারস রিভিউ
2026-01-08

Bajaj Platina 100 ES বাইকটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের কমিউটার বাইকের বাজারে একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এটি মাইলেজ, আ...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - নাজমুল হোসেন
2019-12-29

আমি মনে করি, যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল বাহনটি সব সময়ই খুব ভাল একটি মাধ্যম। আমার বাজাজ ব্র্যান্ডের প্রতি আস...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - রকি
2019-12-29

আমার দৈনন্দিন কাজে যাতায়াতের জন্য ১টি বাইক খুব অনুভব করি। যার মাধ্যমে আমি প্রতিনিয়ত ইচ্ছা স্বাধীন ভাবে যাতায়াত...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - আশিকুর রহমান
2019-10-03

অফিসের বিভিন্ন কাজ এবং পরিবার নিয়ে ঘুরাফেরা করার জন্য একটি বাইক খুবই দরকার ছিলো। কারণ অফিসের কাজের জন্য আমাকে ব...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - রাশিদুল ইসলাম
2019-09-28

যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল বাহনটি সব সময়ই একটি ভাল মাধ্যম। আমি একটি এনজিওতে চাকুরী পাওয়ার পর পরই ভাবলাম এখন...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - আব্দুল আজিজ
2019-08-24

অফিসে যাতায়াতের জন্য আমার একটি মোটরসাইকেলের খুবই দরকার ছিল পাশপাশি যে মোটরসাইকেলটি কিনবো তার মাইলেজ অবশ্যই ভ...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - সিদ্দিক
2019-08-05

সরাসরি বলতে গেলে বাইক কেনার পেছনে তেমন কোন আবেগতাড়ীত গল্প আমার নেই কারন আমার বাড়ি শহর থেকে কিছুটা দূরে এবং আমাকে...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - শামীম আক্তার রনি
2019-08-04

পেশাগত দিক দিইয়ে আমি পানি উন্নয়ন বোর্ডে চাকুরী করি এবং আমার বাড়ি থেকে আমার অফিস দূরে হউয়ায় বহুদিন আগে থেকেই একটা...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - মাহাবুব হোসেন
2019-07-03

বাজাজ প্লাটিনা ১০০ সিসির মোটরসাইকেলটি আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল। কিন্ত আমি ১ বছর আগে এটি কিনি। এটি আমার জীবন...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - তোফাজ্জল হোসেন
2019-06-11

বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটি কিনেছি মূলত শখের বসে। আমি ভাল মাইলেজ পাবার আশায় ১০০ সিসির বাইক কিনেছি। এট...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - রাসিদুল ইসলাম
2019-04-07

যাতায়াতের জন্য মোটরসাইকেল সব সময়ই একটি ভাল মাধ্যম। আমি একটি এনজিওতে চাকুরী করি। তাই প্রতিনিয়ত আমাকে অনেক যাতায়...

Bangla English
Filter