Sunra
Yamaha Banner
Search

বাংলাদেশে পালসার ১৫০ এর দাম

2021-08-11

বাংলাদেশে পালসার ১৫০ এর দাম

1628681090_Pulsar-150-Price-in-Bangladesh.jpg
আমাদের দেশে ১৫০সিসি সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রিত এবং রাস্তায় ১৫০সিসি বাইকের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান একটা মোটরসাইকেল হলো বাজাজ পালসার ১৫০ সিরিজ। বাজাজ পালসার মডেলের জন্ম ২০০১ সালে আর এর পর থেকেই বাজাজের এই মডেলটা সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে আর সময়ের পার্থক্যে এখন পর্যন্ত পালসারের ২০টিরও বেশি মডেল সারাবিশ্বে ব্যাপক সুনাম করেছে।

১৫০সিসি সেগমেন্টে বাংলাদেশে বর্তমানে পালসারের ৪টি মডেল পাওয়া যাচ্ছেঃ

-Bajaj Pulsar 150
-Bajaj Pulsar 150 Twin Disc
-Bajaj Pulsar 150 Twin Disc ABS
-Bajaj Pulsar 150 Neon

বাজাজ পালসার ১৫০

Bajaj-Pulsar-150-1628681142.jpg
এই মডেলগুলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বাজাজ পালসার ১৫০ সিঙ্গেল ডিস্ক বাইকটা যার মধ্যে বাজাজ কর্তৃপক্ষ সকল ধরনের ফিচারস যুক্ত করেছেন যা একজন কমিউটার বাইক লাভার থেকে শুরু করে প্রিমিয়াম বাইক লাভারও পছন্দ করতে বাধ্য আর ১৫০সিসি বাজাজের বাইক হিসেবে এর দাম হলো সবচেয়ে আকর্ষনীয়।

বাজাজ পালসার ১৫০ বর্তমান দাম ১,৬৯,৯০০ টাকা।

 বাজাজ পালসার ১৫০ এর ২০ জন ব্যবহারকারীর ব্যবহারীক অভিজ্ঞতা পড়তে ক্লিক করুন https://www.motorcyclevalley.com/user-reviews/bajaj-pulsar-150-2017/

বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক

Bajaj-Pulsar-150-Twine-Disc-1628681328.jpg
পালসারের এই মডেলটা আছে বাংলাদেশে পালসার সিরিজে জনপ্রিয়তা ২য় স্থানে। এখানে সাধারন পালসারের থেকে ব্রেকিং সিস্টেম যেমন আপডেটেড সাথে সিটিং পজিশন এবং বাইকের পেছনের দিকটা পুর্বের পালসারের দিকে অনেক আকর্ষনীয়ভাবে ডিজাইন করা হয়েছে।

বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক এর বর্তমান দাম ১,৮০,৯০০ টাকা

বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক এর পারফরমেন্স নিয়ে ৩৬ জন ব্যবহারকারী আমাদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে, তাদের অভিজ্ঞতা পড়তে ক্লিক করুন https://www.motorcyclevalley.com/user-reviews/bajaj-pulsar-150-twin-disc/
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক এবিএস

Bajaj-Pulsar-150-Twin-Disc-ABS-1628681658.jpg
সম্প্রতি বাজারে আসা বাজাজের এই মডেলটা প্রিমিয়াম কোয়ালিটি বাইক প্রেমীদের নজর বেশ ভালভাবেই কেড়েছে, সিয়েছে পালসারের জনপ্রিয়তাকে নতুন এক মাত্রা।টুইন ডিস্কে এবিএস দেওয়ার কারনে পালসারের এই মডেলের রাইডাররা খুব স্বাচ্ছন্দেই গতি উঠাতে পারবেন এবং নিয়ন্ত্রন করতে পারবেন।

বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক এবিএস এর দাম ১,৯৬,৯০০ টাকা

বাজাজ পালসার ১৫০ নিওন

Bajaj-Pulsar-150-Neon-1628681781.jpg
পালসার ১৫০ নিওন শুরুতে ব্যাপক চাঞ্চল্য তৈরি করতে পারলেও সময়ের সাথে সাথে অনেকটা ম্লান হয়ে যাচ্ছে যদিও পালসারের ব্যাপকতায় অনেকে ভিন্নতা খুজে পান পালসার ১৫০ নিওনে।

বাজাজ পালসার ১৫০ নিওন এর দাম ১,৫৪,৯০০ টাকা

আর বাজাজ পালসার নিওন ব্যবহার করার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন ৭ জন, তাদের অভিজ্ঞতা দেখতে চাইলে ঘুরে আসতে পারেন এই লিংকে https://www.motorcyclevalley.com/user-reviews/bajaj-pulsar-neon/

Bike News

Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla
GPX monthly routine service campaign for the convenience of customers
2026-03-09

GPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...

English Bangla
Why You Should Buy Your Honda Bike from KR Bike Center Rajshahi
2026-03-08

KR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...

English Bangla
Why S Autos?
2026-03-08

For motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...

English Bangla
Bajaj offering discounts of up to 15,000 taka to double the joy of Eid
2026-03-02

With the upcoming Eid-ul-Fitr in sight, Bajaj is offering discounts of up to 15,000 taka on various models, which can double t...

English Bangla
Filter