Sunra
Yamaha Banner
Search

নতুন রঙ ও ফিচারে আসলো Royal Enfield Meteor 350

2026-02-14

নতুন রঙ ও ফিচারে আসলো Royal Enfield Meteor 350

meteore-colour-1771398868.webp

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের বাজারে প্রবেশের পর থেকেই বাইক প্রেমীদের পছন্দের শীর্ষে রয়েছে ক্ল্যাসিক এবং ক্রুজার বাইকের রাজা রয়্যাল এনফিল্ড। উন্নত বিল্ড কোয়ালিটি এবং আভিজাত্যের মিশেলে ব্র্যান্ডটি দেশের প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে এক নতুন উচ্চতা তৈরি করেছে।

বর্ষপূর্তি উপলক্ষ্যে নতুন রঙ ও ফিচারে
বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের গৌরবময় এক বছর পূর্ণ হয়েছে IFAD Motors এর সাথে। এই বিশেষ মাইলফলক উদ্যাপন করতে ব্র্যান্ডটি তাদের জনপ্রিয় ক্রুজার মডেল Royal Enfield Meteor 350-এর জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই বর্ষপূর্তিকে রাঙিয়ে তুলতে বাজারে আনা হয়েছে Meteor 350-এর সম্পূর্ণ নতুন এবং আকর্ষণীয় কিছু কালার ভেরিয়েন্ট। মূলত গ্রাহকদের ভিন্নধর্মী রুচি এবং পছন্দের কথা মাথায় রেখেই এই নতুন রঙগুলো বাজারে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে।

নতুন কালারের পাশাপাশি আধুনিক ফিচার
তবে কেবল রঙ পরিবর্তনই নয়, এবারের আপডেটে বাইকারদের জন্য থাকছে বাড়তি কিছু চমক। নতুন কালার ভেরিয়েন্টগুলোর সাথে মেটিওর ৩৫০-এ যুক্ত হয়েছে বেশ কিছু উন্নত ফিচারস যেমনঃ-
• নতুন ইন্টারফেস
• রাইডিং কমফোর্ট
• স্মার্ট কানেক্টিভিটি
• সেফটি ফিচারস
রয়্যাল এনফিল্ডের এই নতুন সংস্করণটি যেমন বাইকের লুকে ভিন্নতা আনবে, তেমনি রাইডারদের দেবে এক প্রিমিয়াম অভিজ্ঞতার পূর্ণতা। যারা ক্ল্যাসিক লুকের সাথে আধুনিক টেকনোলজির সমন্বয় খুঁজছেন, তাদের জন্য Meteor 350 -এর এই নতুন সংস্করণটি হতে পারে সেরা পছন্দ।




বিঃদ্রঃ যে সকল কালার আমরা বাজারে দেখছি সেগুলো হল Supernova Black, Stellar Matt Grey, Stellar Marine Blue, Fireball Orange , Fireball Grey.

Bike News

Bajaj Bikes Latest Price Update February 2026
2026-02-18

If we have to mention the name of the best-selling and most used bike brand in the commuter segment in Bangladesh, it is Bajaj...

English Bangla
Yamaha Bike Price Update February 2026
2026-02-16

Yamaha Motorcycle Brand is one of the most well-known motorcycle brands in Bangladesh and Yamaha is known as a premium bike br...

English Bangla
Unveiling the New Classic & Meteor Series
2026-02-16

'Royal Enfield' is the name of a royal revolution in the Bangladesh motorcycle market. This world-famous British-Indian brand ha...

English Bangla
4 New Colors of Classic 350 Launched on Anniversary
2026-02-15

Since its entry into the Bangladeshi motorcycle market, the world-renowned brand Royal Enfield has maintained undisputed domin...

English Bangla
New Colors and Features for Royal Enfield Meteor 350
2026-02-14

Since its long-awaited entry into the Bangladeshi market, the king of classic and cruiser bikes, Royal Enfield, has been at th...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter