Sunra
Yamaha Banner
Search

বাংলাদেশে নতুন বাইকসমুহ

2021-08-23

বাংলাদেশে নতুন বাইকসমুহ

New-Bikes-in-Bangladesh-1629696514.jpg
নতুন বাইকের প্রতি সবারই অন্যরকম একটা আকর্ষন থাকে বাজারে যতধরনই বাইক থাকুক না কেন, সবাই ই চাই নতুন কিছু আর এই কারনে সবারই জানার আফ্রহ থাকে যে নতুন কোন বাইক বাজারে আসতে যাচ্ছে বা নতুন বাজারে এসেছে।


আমরা আজকে আপনাদের জানাবো বাংলাদেশে আসা সর্বশেষ ৫টি বাইকের বিস্তারিত যেখানে আপনি খুজে পেতে পারেন আপনার পছন্দের বাইক।



  • Hero Glamour BS4

  • Suzuki Bandit Dual Channel ABS

  • Lifan KPT 150 ABS

  • Suzuki GSX R Special Edition

  • New Suzuki Gixxer SF Special Edition


New Suzuki Gixxer SF Special Edition


New-Suzuki-Gixxer-SF-Special-Edition-1629696575.jpg
সুজুকির সবচেয়ে জনপ্রিয় মডেল হলো জিক্সার
আর এই জিক্সারের জনপ্রিয়তা আরও কিভাবে বাড়িয়ে দিয়ে যায় তার প্রচেষ্টায় সুজুকির স্পোর্টস সেগমেন্টের এক অনন্য আবিষ্কার হলো নিউ সুজুকি জিক্সার এসএফ স্পেসাল এডিশন। এই বাইকটি সাজানো হয়েছে ১৫৫সিসি ইঞ্জিন দিয়ে যা সর্বোচ্চ ১৪.১ পিএস @ ৮০০০ আরপিএম শক্তি উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১৪.০ এনএম @ ৬০০০ আরপিএম এবং এটি প্রতি লিটারে ৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে বলে দাবী করে।



  • New Suzuki Gixxer SF Special Edition এর দাম নির্ধারন করে হয়েছে ২,৯১,৯৫০ টাকা


 


Suzuki GSX R Special Edition


Suzuki-GSX-R-Special-Edition-1629696727.jpg
সুজুকির প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের একমাত্র বাইক হিসেবে এই মডেলটাকে উল্লেখ করলে খুব বাড়িয়ে বলা হবে না। অন্যদিকে প্রিমিয়াম কোয়ালিটির বাইক এবং সুজুকির ব্রান্ড ভ্যালু বিবেচনায় সুজুকি GSX R স্পেশাল এডিশনের দাম অনেকটাই কম নির্ধারন করা হয়েছে বলেই মনে করেন অধিকাংশ বাইকার কমিউনিটি। এই বাইকটিতে ১৪৯সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ১৮.৯ বিএইচপি @ ১০,৫০০ আরপিএম সর্বোচ্চ শক্তি উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১৪ এনএম @ ৯০০০ আরপিএম এবং এটি প্রতি লিটারে ৪৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিবে বলে কোম্পানীর পক্ষ থেকে বলা হয়েছে।



  • Suzuki GSX R Special Edition এর দাম নির্ধারিত হয়েছে ৩,৯৫,০০০ টাকা


Lifan KPT 150 ABS


Lifan-KPT-150-ABS-1629696845.jpg
বাংলাদেশে এডভেঞ্চার বাইকের সংখ্যা খুবই নগন্য, আসলে এডভেঞ্চারের সেরকম কোন জায়গা না থাকা আর আয়তনে বাংলাদেশ অনেক ছোট হউয়ায় এডভেঞ্চার বাইকের দিকে তেমন কেউ মনযোগও দেন না। বাংলাদেশে যে কয়েকটি এডভেঞ্চার বাইক আছে তার মধ্যে অন্যতম হলো লিফান কেপিটি ১৫০ এবিএস। এডভেঞ্চার বা ট্যুরিং বাইকের মধ্যে এই বাইকটা সেরা একটি বাইক হতে যাচ্ছে একথা বলাই যায়। এই বাইকটি তৈরি করা হয়েছে ১৫০সিসি ইঞ্জিন দিয়ে যা সর্বোচ্চ শক্তি ১৪.৮ বিএইচপি @ ৮৫০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১৪ এনএম @ ৬৫০০ আরপিএম এবং এটি প্রতি লিটারে ৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।



  • Lifan KPT 150 ABS এর দাম নির্ধারন করে হয়েছে ২,৭৫,০০০ টাকা


Suzuki Bandit Dual Channel ABS


Suzuki-Bandit-Dual-Channel-ABS-1629696918.jpg
সুজুকির আভিজাত্যের অন্যতম ক্ষুরধার একটি মোটরসাইকেল হলো সুজুকি ব্যান্ডিট ডুয়াল চ্যানেল এবিএস। সাধারনের মধ্যে অসাধারন দেখতে বাইকটা নতুন রুপে নিয়ে এসেছে সুজুকি কর্তৃপক্ষ। এই বাইকটি ১৪৭.৩সিসি ইঞ্জিন দিয়ে সাজানো হয়েছে যা সর্বোচ্চ শক্তি ১৪.১ KW @ ১০৫০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১৪.০ এনএম @ ৯০০০ আরপিএম যা এককথায় অসাধারন।



  • Suzuki Bandit Dual Channel ABS এর দাম নির্ধারিত হয়েছে ৩,৪৯,৯৫০ টাকা


Hero Glamour BS4


Hero-Glamour-BS4-1629696960.jpg
বাংলাদেশে কমিউটার সেগমেন্টের সেরা বাইক সরবরাহকারী কোম্পানী হিসেবে উল্লেখ করতে গেলে হিরো মটো কর্পোরেশনকে সবার উপরের দিকেই রাখতে হবে আর নতুন করে ১২৫সিসি সেগমেন্টের কমিউটার বাইকের বৈচিত্র নিয়ে আসতে হিরো গ্ল্যামার বিএস৪ নিয়ে এসেছে হিরো। নতুন এই হিরো গ্ল্যামার পুর্বের থেকেও আকর্ষনীয় রং আর ঢং দিয়ে তৈরি যা কমিউটার বাইক প্রেমী সবারই পছন্দ হবে বলে আশা করা যাচ্ছে। এই বাইকটি ১২৪.৭সিসি ইঞ্জিন দিয়ে সাজানো হয়েছে যা সর্বোচ্চ শক্তি ৬.৭২ kW (৯.১ পিএস) @ ৭০০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১০.৩৫ এনএম @ ৪০০০ আরপিএম।



  • Hero Glamour BS4 এর দাম নির্ধারন করা হয়েছে ১,১৬,৪৯০ টাকা


 

Bike News

Yamaha brings “Summer Wave Extreme Offer”
2026-04-16

Yamaha’s Summer Wave offer, you get every Yamaha bike model at the latest price, which is included in Yamaha’s latest anno...

English Bangla
CFMoto, one of the best premium motorcycle brands of the time
2026-04-08

Among the few new brands that have entered the country's market since the increase in the CC limit in the motorcycle market in...

English Bangla
BAJAJ BIKE PRICE AFTER EIDUL FITR APRIL 2026
2026-04-07

Bajaj is a very popular brand among the grassroots bike users in the commuter segment in Bangladesh. One of the reasons behind...

English Bangla
Bengali year begin with the joy of Baisakhi with Yamaha
2026-04-05

Yamaha always wants to be with the joy and celebration of the people of the country and reorganizes the price list of each of ...

English Bangla
Yamaha extends Eid offer to extend Eid joy
2026-03-25

People across the country are still in the throes of Eid-ul-Fitr, the biggest religious festival of Bangladesh, and to prolong...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter