Sunra
Yamaha Banner
Search

রানার এর সেরা স্কুটার

2021-09-07

রানার এর সেরা স্কুটার

Best-Scooter-of-Runner-1630990541.jpg
স্বদেশী ব্র্যান্ডের মধ্যে রানার এর অবস্থান খুব ভালো। আমাদের দেশে অন্যান্য যে নামীদামী ব্র্যান্ডগুলো রয়েছে তার সাথে রানার চেষ্টা করছে প্রতিযোগিতাপূর্ণ একটি মার্কেট তৈরি ও ভালো মানের বাইক গ্রাহকদের সরবরাহ করা। ভালো মানের বাইক সরবরাহ করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি রানার এর নজরে আসে তা হল ভালো ফিচারস এবং বাইকের দাম। একজন গ্রাহক তার দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য বাজেটের মধ্যে একটি বাইক খুঁজে যার ফিচারস এবং পারফরম্যান্স খুবই ভালো হবে। সেই বিষয়টি মাথায় রেখেই রানার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে ভালো মানের বাইক বাজারে সরবরাহ করার। ৮০সিসি থেকে শুরু করে ১৬৫সিসি পর্যন্ত রয়েছে অনেক সুন্দর সুন্দর বাইক। বিভিন্ন বয়সের রাইডার, বিভিন্ন অঞ্চলভেদে রানার টার্গেট কিছু বাইক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। ঠিক তেমনিভাবে বাংলাদেশের গ্রাহকদের চাহিদা পূরণের জন্য তারা বাজারে সেরা দামের সেরা স্কুটি নিয়ে হাজির হয়েছে। সেই স্কুটারটি হল Runner Skooty 110।


আমরা টিম মোটরসাইকেলভ্যালী আজ আপনাদের সাথে আলোচনা করবো রানার এর সেরা স্কুটি নিয়ে। ১১০সিসির মধ্যে কম দামে রানার এর খুব ভালো একটি স্কুটি বাজারে এসেছে এবং রানার চেষ্টা করেছে ১১০সিসির মধ্যে ভালো ইঞ্জিন, ফিচারস ও কোয়ালিটি বজায় রাখার। চলুন তাহলে দেখে নেওয়া যাক Runner Skooty 110 বাইকে কী কী সুবিধা রয়েছে।


Runner Skooty 110


এই স্কুটারটির প্রথম যে বিষয়টি নজরে আসে তা হল এর ডিজাইন ও কালার কম্বিনেশন। বাজারে অন্যান্য ব্রান্ডের যে স্কুটারগুলো রয়েছে সেগুলোর সাথে প্রতিযোগিতা করার মত একটি স্কুটার হল এই Runner Skooty 110। স্বদেশী ব্র্যান্ড রানার চেষ্টা করেছে যে কমদামের মধ্যে রাইডারের সকল সুযোগ সুবিধা দেওয়ার সেজন্য তারা সর্বপ্রথম এই স্কুটারটির ডিজাইনের দিকে বিশেষভাবে নজর দিয়েছে। সামনে থেকে শুরু করে প্রতিটা অংশ নিখুঁতভাবে ডিজাইন ও কালার কম্বিনেশন দেওয়ার চেষ্টা করেছে।


অন্যদিকে এই স্কুটারের ইঞ্জিনে রানার ব্যবহার করেছে শক্তিশালী ১০৪সিসি ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 5.2 kw @ 7500 rpm এবং ম্যাক্সটর্ক 7 Nm @ 6500 rpm। রানার দাবি করে যে তাদের এই স্কুটারের ইঞ্জিন ৪৫ কিমি প্রতি লিটার গড়ে মাইলেজ দিতে সক্ষম যা একটি স্কূটার হিসেবে যথেষ্ট। এদিকে ৪ স্ট্রোক এয়ার কুল্ড এই ইঞ্জিনের ইঞ্জিন ওয়েল গ্রেড 20W-50।


ব্রেকিং এর দিকেও রানার খুব ভাল নজর দিয়েছে এবং রাইডারের রাইড আরও নিরাপদ করার জন্য তারা সামনে ব্যবহার করেছে ডিস্ক ব্রেক এবং পেছনের ড্রাম ব্রেক। এই বাজেটের মধ্যে অন্যান্য ব্রান্ডের স্কুটারে ডিস্ক ব্রেক এর ব্যবহার খুব কম লক্ষ্য করা যায়। সাসপেনশনে রয়েছে সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে টুইন শক সাসপেনশন। সামনের টায়ারের সাইজ ও পেছনের টায়ারের সাইজ 3.50 - 10।


মোট কথায় রানার বাংলাদেশের গ্রাহকদের চাহিদা ও রুচি গবেষণা করে কম দামের মধ্যে খুব ভালোমানের একটি স্কুটার আনতে সক্ষম হয়েছে।


আমাদের সাথে এই স্কুটার নিয়ে অনেকেই বলেছেন যে বাজেট অনুযায়ী সমস্ত বিষয় ঠিক রয়েছে এবং তারা পরামর্শ দিয়েছেন যে রানার এর সার্ভিস সেন্টার আরেকটু উন্নত করার।


Runner Skooty 110 বাইকের দাম 104,000 টাকা।


বর্তমানে রানার এর স্কুটার সেগমেন্টে শুধুমাত্র এই একটি স্কুটার রয়েছে তাই আমরা টিম মোটরসাইকেলভ্যালী আপনাদের সাথে আজ Runner Skooty 110 নিয়ে আলোচনা করলাম। আশা করি এই স্কুটার নিয়ে আপনাদের ধারণা আরও স্পষ্ট হয়েছে।


Runner Skooty 110 নিয়ে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন।

Bike News

Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla
GPX monthly routine service campaign for the convenience of customers
2026-03-09

GPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...

English Bangla
Why You Should Buy Your Honda Bike from KR Bike Center Rajshahi
2026-03-08

KR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...

English Bangla
Why S Autos?
2026-03-08

For motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...

English Bangla
Bajaj offering discounts of up to 15,000 taka to double the joy of Eid
2026-03-02

With the upcoming Eid-ul-Fitr in sight, Bajaj is offering discounts of up to 15,000 taka on various models, which can double t...

English Bangla
Filter