Sunra
Yamaha Banner
Search

১ লক্ষ টাকার মধ্যে হিরোর সেরা বাইকগুলো

2021-09-14

১ লক্ষ টাকার মধ্যে হিরোর সেরা বাইকগুলো

Best-Hero-Bikes-under-1-Lakh-1631600107.jpg
বাইক কেনার ক্ষেত্রে সর্বপ্রথম গ্রাহকদের মাথায় যে বিষয়টি আসে সেটি হল বাইকের দাম। একটি বাইক কিনতে গেলে সর্বপ্রথম দামটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি কারণ এই দামের উপর নির্ভর করে যে বাইকটার ইঞ্জিন, ডিজাইন, বিল্ডকোয়ালিটি ইত্যাদি বিষয় কেমন হবে। অনেকেই আছেন যারা কম দামের মধ্যে ভালো একটি বাইক খুঁজে থাকেন এবং তাদের কাছে মূল বিষয়টি হলো বাইকের দাম। আমরা টিম মোটরসাইকেলভ্যালী আজকে আপনাদের সাথে এক লক্ষ টাকার মধ্যে হিরোর কোন বাইকগুলো পাওয়া যাচ্ছে বা আপনি কিনতে পারেন সেগুলো নিয়েই আলোচনা করব। এর ফলে আপনারা এক লক্ষ টাকার মধ্যে হিরো ব্র্যান্ডের যে বাইক গুলো খুঁজছেন সেগুলো অনায়াশেই পেয়ে যাবেন এবং সে বাইকগুলো সম্পর্কে আরও বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন। চলুন দেখে নিই এক লক্ষ টাকার মধ্যে হিরোর সেরা বাইকগুলো।


আমরা আজকে হিরোর বর্তমান দাম অনুযায়ী ১ লক্ষ টাকার মধ্যে তাদের যে সকল বাইক রয়েছে সেগুলো তুলে ধরবো। বর্তমানে তাদের অফার চলছে তাই কিছু কিছু বাইকের দাম ১ লক্ষ টাকার নিচে নেমে এসেছে।


হিরোর সকল বাইকের আপডেট প্রাইজ জানতে আমাদের সাইট ভিজিট করুন।


Hero Splendor+ Self
Hero-Splendor+-Self-1631600875.jpg


আমাদের দেশে জনপ্রিয় ১০০সিসির একটি বাইক Hero Splendor+ Self। প্রায় একযুগেরও বেশি সময় ধরে এটি বাংলাদেশের বাজারে আছে এবং শুরু থেকে এখন পর্যন্ত বাইকের চাহিদা মিটিয়ে ভালো পর্যায়ে রয়েছে। জনপ্রিয় এই বাইকের ইঞ্জিন ব্যবহার করেছে ৯৭.২সিসির সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৫.৫ কিলোওয়াট @ ৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৭.৯৫ এনএম @ ৫০০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। বাইকটি কমিউটার বাইক তাই শহরের মধ্যে খুব আরামের সাথে আপনি রাইড করতে পারবেন। সিটিং পজিশনও দুইজনের জন্য যথেষ্ট। কম দামের মধ্যে খুব সুন্দর একটি বাইক হচ্ছে এই Hero Splendor+ Self।


Hero Splendor+ Self বাইকের বর্তমান দাম ৯৪,৪৯০ টাকা।


আমাদের সাথে এই Hero Splendor+ Self বাইক নিয়ে প্রায় ২০ জন তাদের গুরুত্বপুর্ন মতামত শেয়ার করেছেন। এই বাইকের মাইলেজ ও দামটাকে সবাই বেশি পছন্দ করেছেন। ১ লক্ষ টাকার মধ্যে অনেক সুন্দর একটি বাইক এটি কমবেশি সবাই বলেছেন। গ্রাহকেরা এই বাইক থেকে গড়ে ৬০-৬৫কিমি প্রতি লিটারে মাইলেজ পাচ্ছেন আবার অনেকে বেশি পাচ্ছেন।


Hero Splendor+ IBS i3s
Hero-Splendor+-IBS-i3s-1631600988.jpg


হিরোর খুব সুন্দর ও নতুন প্রযুক্তির বাইক হচ্ছে Hero Splendor+ IBS i3s। এটি হিরো স্প্লেন্ডার প্লাস এর নতুন রূপ দিয়ে বাজারজাত করেছে। বলা যেতে পারে যে এটা Hero Splendor+ বাইকের আপডেট ভার্সন। বাইকের রয়েছে আইবিএস ব্রেকিং সিস্টেম যা আধুনিক একটি ব্রেকিং এর পরিচয় বহন করে তার সাথে রয়েছে i3s প্রযুক্তি যা মাইলেজ ও ইঞ্জিনের পারফরমেন্স বৃদ্ধি করবে। ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ৯৭.২সিসির সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৬.১৫ কিলোওয়াট @ ৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৮.৫ এনএম @ ৫০০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। এই বাইকের সিটিং পজিশন থেকে শুরু করে সবকিছুই বেশ ভালো।


Hero Splendor+ IBS i3s বাইকেরদাম ৯৭,৪৯০ টাকা।


আমাদের সাথে Hero Splendor+ IBS i3s বাইক নিয়ে প্রায় ৩ জন তাদের গুরুত্বপুর্ন মতামত শেয়ার করেছেন। গ্রাহকেরা এই বাইকের ডিজাইন, মাইলেজ ও দামটা খুব বেশি পছন্দ করেছেন। Hero Splendor+ IBS i3s ১ লক্ষ টাকার মধ্যে অনেক সুন্দর একটি বাইক। গ্রাহকেরা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন ৬০-৬৫ কিমি প্রতিলিটার।


Hero Splendor+ 25Years Special Edition
Hero-Splendor+-25Years-Special-Edition-1631601056.jpg


হিরো Hero Splendor+ বাইকের ২৫ বছর উৎযাপন উপলক্ষ্যে তারা স্পেশাল এডিশনের একটি বাইক নিয়ে আসে যা Hero Splendor+ 25Years Special Edition নামে বাজারজাত করা হয়েছে। আমরা জানি যে Hero Splendor+ বাইকটি অনেক জনপ্রিয় এবং এই বাইকের চাহিদা অনেক। সেই বিষয়টি মাথায় রেখেই Hero Splendor+ 25 Years Special Edition বাজার জাত করা হয়েছে। এই বাইকের ডিজাইন ও গ্রাফিক্যাল বিষয় ছাড়া অন্যান্য বিষয় গুলো আগের Hero Splendor+ বাইকের মত রাখা হয়েছে।


Hero Splendor+ 25Years Special Edition বাইকের দাম ৯৯,৪৯০ টাকা।


Hero iSmart
Hero-iSmart-1631601179.jpg


Hero iSmart আধুনিক ও খুব জনপ্রিয় একটি বাইক। আমরা জানি যে i3s প্রযুক্তি হিরোর একটি অত্যাধুনিক ফিচারস এবং i3s প্রযুক্তির ফলে মাইলেজ অনেক ভালো পাওয়া যায়। এই Hero iSmart বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ১০৯.১৫সিসি সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৯.৩০ বিএইচপি @ ৭৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৯ এনএম @ ৫৫০০ আরপিএম দিতে সক্ষম। এই বাইকটির i3s প্রযুক্তির ফলে মাইলেজ অনেক ভালো পাওয়া যায়। এদিকে এই বাইকের ডিজাইনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে ১১০সিসির মধ্যে খুব সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে। ডিজাইন, ইঞ্জিন ফিচারস ইত্যাদি মিলিয়ে দামটাও সাধ্যের মধ্যে রয়েছে।


Hero iSmart বাইকের দাম ৯৯,৯৯০ টাকা।


Hero iSmart নিয়ে আমাদের সাথে প্রায় ১০ জন গ্রাহক তাদের গুরুত্বপুর্ন মতামত শেয়ার করেছেন। বেশির ভাগ গ্রাহক এই বাইকের দাম, ডিজাইন ও ইঞ্জিন পারফরমেন্স পছন্দ করেছেন। ১১০সিসির মধ্যে এত সুন্দর একটি বাইক তাও আবার কমদামে পেয়ে অনেক গ্রাহক সন্তুষ্ট আছেন। গ্রাহকেরা Hero iSmart বাইক থেকে মাইলেজ পাচ্ছেন ৬০-৬৫ কিমি প্রতি লিটার।


হিরোর এই সেগমেন্টে আরেকটি বাইক রয়েছে যা Hero iSmart+। এই বাইক পুর্বের মডেলের থেকে একটু আধুনিক এবং এখানে আধুনিক সব সুবিধা দেওয়ার চেষ্টা করেছে হিরো। এই বাইকের দাম ১ লক্ষ টাকার একটু বেশি হবে তবে দুইটি বাইক যেহেতু একই কিন্তু টেকনিক্যাল দিক থেকে Hero iSmart+ বাইকে বেশি সুবিধা পাওয়া যাবে।


Hero iSmart+ বাইকের দাম ১, ০০,৪৯০ টাকা।


Hero HF Deluxe Self
Hero-HF-Deluxe-Self-1631601129.jpg


১০০সিসি হিসেবে Hero HF Deluxe Self বাইকটি আমাদের দেশে অনেক জনপ্রিয়। হিরোর ১০০সিসি অন্যান্য বাইকের সাথে এই বাইকটির চাহিদা বেশ ভালই দেখা যায়। সুন্দর ও মার্জিত ডিজাইনের পাশাপাশি এই বাইকের ইঞ্জিনে রয়েছে ৯৭.২সিসি সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৫.৭৪ কিলোওয়াট @ ৭৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৮.০৪ এনএম @ ৪৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। সিটিং পজিশন অনেক প্রশস্থ এবং আরামদায়ক যার ফলে রাইডার ও পিলিয়ন খুব আরাম করে বসতে পারেন।


Hero HF Deluxe Self বাইকের বর্তমান দাম ৯২,৯৯০ টাকা।


আমাদের সাথে এই Hero HF Deluxe Self যারা তাদের মুল্যবান মন্তব্য শেয়ার করেছেন তারা সবাই এই বাইককে ভালো বলেছেন। এই বাইকের সবচেয়ে বেশি যে বিষয়টি সবার ভালো লেগেছে তা হল এই বাইকের দাম ও মাইলেজ। আমাদের সম্মানিত গ্রাহকেরা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন ৬০-৭০কিমি প্রতি লিটার গড়ে।


অন্যদিকে এই বাইকের আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে যার নাম Hero HF Deluxe Kick। এই দুইটি বাইকের মধ্যে পার্থক্য শুধু একটাই যে এই বাইকের কিক স্টার্ট রয়েছে।


Hero HF Deluxe Kick বাইকের দাম ৮৬,৯৯০ টাকা।


আজকে আমরা টিম মোটরসাইকেলভ্যালী আপনাদের সামনে তুলে ধরলাম ১ লক্ষ টাকার মধ্যে হিরোর যে বাইকগুলো বাংলাদেশের বাজারে রয়েছে সেগুলো। আশা করি আপনারা আমাদের এই তথ্যর মাধ্যমে উপকৃত হবেন এবং যারা ১ লক্ষ টাকার মধ্যে হিরো বাইক খুজছেন তারা কাঙ্ক্ষিত বাইকটি খুঁজে পাবেন।


ধন্যবাদ সবাইকে।

Bike News

Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla
GPX monthly routine service campaign for the convenience of customers
2026-03-09

GPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...

English Bangla
Why You Should Buy Your Honda Bike from KR Bike Center Rajshahi
2026-03-08

KR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...

English Bangla
Why S Autos?
2026-03-08

For motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...

English Bangla
Bajaj offering discounts of up to 15,000 taka to double the joy of Eid
2026-03-02

With the upcoming Eid-ul-Fitr in sight, Bajaj is offering discounts of up to 15,000 taka on various models, which can double t...

English Bangla
Filter