আমি মোঃ গিয়াস উদ্দিন, পেশায় একজন চাকরিজীবী। গত এক বছর ধরে আমি Honda SP 160 মোটরসাইকেলটি ব্যবহার করছি। এই সময়ের মধ্যে আমি বাইকটি দিয়ে প্রায় ৭,০০০ কিলোমিটার রাইড করেছি। মূলত দৈনন্দিন অফিসে যাতায়াত এবং ব্যক্তিগত কাজের সুবিধার জন্যই আমি এই বাইকটি কিনেছিলাম।

প্রথমেই যদি বাইকটির ডিজাইন এবং কালারের কথা বলি, তাহলে বলতে হবে এটি সত্যিই বেশ আকর্ষণীয়। বাইকটির লুক অনেক স্মার্ট এবং আধুনিক, যা রাস্তায় সহজেই নজর কাড়ে। এছাড়া বাইকটির কন্ট্রোলিং খুবই ভালো, ফলে শহরের ব্যস্ত রাস্তায় চালাতেও বেশ আত্মবিশ্বাস পাওয়া যায়।
আরেকটি বিষয় যা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তা হলো বাইকটির কমফোর্ট। দীর্ঘ সময় রাইড করার পরেও খুব একটা ক্লান্তি অনুভব হয় না। সিটিং পজিশন এবং সাসপেনশন মিলিয়ে বাইকটি দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ আরামদায়ক।
এক বছরের ব্যবহারে এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোনো বড় সমস্যা আমি পাইনি। বাইকটি যথেষ্ট স্মুথ এবং নির্ভরযোগ্য মনে হয়েছে। যদি মাইলেজের কথা বলি, তাহলে আমি শহরের মধ্যে প্রায় ৪৫ কিলোমিটার প্রতি লিটার এবং হাইওয়েতে প্রায় ৫০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাচ্ছি, যা আমার কাছে সন্তোষজনক।
ইঞ্জিন পারফরম্যান্সের দিক থেকেও বাইকটি আমাকে সন্তুষ্ট করেছে। ইঞ্জিনটি বেশ স্মুথ, স্মার্ট এবং পাওয়ারফুল, ফলে ওভারটেক বা হাইওয়ে রাইডে ভালো পারফরম্যান্স পাওয়া যায়। পাশাপাশি বাইকটির বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো, তাই আমার বিশ্বাস বাইকটি দীর্ঘদিন টেকসই পারফরম্যান্স দেবে।
সব মিলিয়ে, দৈনন্দিন ব্যবহার, ভালো মাইলেজ, কমফোর্ট এবং স্টাইলিশ ডিজাইনের জন্য Honda SP 160 আমার কাছে একটি ভালো পছন্দ হিসেবে প্রমাণিত হয়েছে।