Sunra
Yamaha Banner
Search

ইয়ামাহা রে জেডআর স্ট্রিট র‍্যালি ব্যবহারিক অভিজ্ঞতা ৬০০০কিমি ফুয়াদ

English Version
2022-07-06

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for5000-10000km

yamaha-ray-zr-street-rally-user-review-6000km-by-fuad.jpg
আমি ফুয়াদ, বর্তমানে আমি ব্যবহার করছি ইয়ামাহার একটি স্কুটার যার নাম Yamaha Ray ZR Street Rally. এই স্কুটারটা কেনার আগে আমি অনেকগুলো ব্রান্ডের স্কুটার দেখেছিলাম কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ একে তো ইয়ামাহা ব্র্যান্ড তারপরে এর ডিজাইন অনেক সুন্দর। তাই সব কিছু বিবেচনা করে আমি এটা কিনেছি এবং এখন পর্যন্ত আমি ৯ মাসে প্রায় ৬,০০০ কিমি রাইড করেছি। আজকে আমি আপনাদের সাথে এই স্কুটারের ভালো মন্দ কিছু বিষয় শেয়ার করবো।


Yamaha Ray ZR Street Rally এর ভাল দিকের মধ্যে যা যা পেয়েছি



  • আমার কাছে এই স্কুটারের ডিজাইন ও কালার কম্বিনেশন অনেক বেশি ভালো লেগেছে। সামনের দিক থেকে শুরু করে একদম পেছনের দিক পর্যন্ত এর ডিজাইন নিখুঁতভাবে আছে।

  • রাইড করে অনেক আরামদায়ক কারণ এর সিটিং পজিশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রাইডার ও পিলিয়নের জন্য সিটিং পজিশন আরামদায়ক হওয়ার কারণে আমি রাইড করে খুব প্রশান্তি বোধ করি। একদিনে আমি প্রায় ১৫০ কিমি একটানা রাইড করেছি।

  • ইঞ্জিনের পারফরমেন্স খুব ভালো এবং আমার কাছে এই স্কুটারের ইঞ্জিন সুপার স্মুথ মনে হয়েছে। আমি টপ স্পীড ৮৫ কিমি প্রতি ঘন্টা তোলার পরও আমার কাছে কোন ভাইব্রেশন মনে হয়নি।

  • শহরের মধ্যে আমি মাইলেজ পেয়েছি ৪০ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পেয়েছি ৪৫ কিমি প্রতি লিটার। আমার কাছে মাইলেজ বেশ ভালোই লেগেছে।


Yamaha Ray ZR Street Rally স্কুটারের কিছু মন্দ দিক



  • প্রথমত আমার কাছে এই স্কুটারের একটি বিষয় খারাপ লেগেছে তা হল ইন্সট্যান্ট পিক আপ নাই যার কারণে আমি যখন কোন যানবাহন ওভারটেক করি তখন আমার কাছে একটু অসুবিধা মনে হয়।

  • ইঞ্জিন কিল সুইচ নাই যার কারণে আমি যখন ট্রাফিক জ্যামে পরি তখন আমি একটু সমস্যা অনুভব করি ইঞ্জিন বন্ধ করা নিয়ে।

  • এদিকে আমার কাছে মনে হয়েছে যে, এই স্কুটারের সাথে পাসিং সুইচ থাকলে অনেক ভালো হত।


সব মিলিয়ে আমার কাছে এই স্কুটার এখন পর্যন্ত বেশ ভালোই লেগেছে। আপনারা যারা এটি কিনবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা অবশ্যই কিনতে পারেন। ধন্যবাদ।


 



Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Yamaha Ray ZR Street Rally

ইয়ামাহা রে জেডআর স্ট্রিট র‍্যালি ব্যবহারিক অভিজ্ঞতা ৪০০০০কিমি সিয়াম
2022-07-17

মোটরবাইকের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে স্কুটার, কারণ এটা নিয়ে আমি খুব স্বাছন্দ্যে চলাচল করতে পারি এবং আ...

Bangla English
ইয়ামাহা রে জেডআর স্ট্রিট র‍্যালি ব্যবহারিক অভিজ্ঞতা ৬০০০কিমি ফুয়াদ
2022-07-06

আমি ফুয়াদ, বর্তমানে আমি ব্যবহার করছি ইয়ামাহার একটি স্কুটার যার নাম Yamaha Ray ZR Street Rally. এই স্কুটারটা কেনার আগে আমি অনেকগুলো...

Bangla English
ইয়ায়ামাহা রে জেড আর স্ট্রীট র‍্যালী ২১০০কিমি ব্যবাহারিক অভিজ্ঞতা আব্দুল বাতিন
2021-05-20

বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে এবং ব্র্যান্ড ভেদে অনেক বাইক রয়েছে। আমার কাছে স্কুটার অনেক পছন্দের ক...

Bangla English
ইয়ামাহা রে জেডআর স্ট্রিট র‍্যালি ব্যাবহারিক অভিজ্ঞতা রিফা
2020-08-19

বাইক চালানোর শখ অনেক ছোটবেলা থেকেই ছিলো কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে ঠিকভাবে বাইক রাইড করার ইচ্ছাটা সেভা...

Bangla English
ইয়ামাহা রে জেডআর স্ট্রীট র‌্যালী ফিচার রিভিউ
2019-03-30

ইয়ামাহা নিয়ে এসেছে তাদের নতুন স্কূটার রে যেডআর স্ট্রিট র‍্যালী। এই মডেলটি বাজারে নিয়ে আনার পূর্বে আরেকটি মডেল ...

Bangla English
Filter