Sunra
Yamaha Banner
Search

ইয়ামাহা এফজেড এফআই ভার্সন৩ মোটরসাইকেল রিভিউ - রাকিবুল ইসলাম

English Version
2019-08-31

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


Yamaha-FZ-v3-user-review-by-Rakibul-Islam

ভাল আউটলুক যুক্ত মোটরসাইকেল চালাতে কার না ভাল লাগে। তাই আমি শখ করে সুন্দর আউটলুক যুক্ত ইয়ামাহা এফ জেড ভি৩ মোটরসাইকেলটি কিনেছি। এটি আমি ১ মাস যাবত ব্যবহার করছি এবং এই পর্যন্ত প্রায় ৭০০ কিমি পথ চালিয়েছি কোন প্রকারের সমস্যা ছাড়াই। এই মোটরসাইকেলটির গ্রাফিক্যাল ডিজাইন গুলো চমৎকার। এর ফিচারস গুলো সম্পূর্ণ নতুন। বিশেষ করে এই মোটরসাইকেলের বডির নীল রংটা আমার খুব পছন্দের। এছাড়া এর বডির প্লাস্টিক গুলো এবং বিল্ড কোয়ালিটি বেশ মজবুত। বাইকটির সিটিং পজিশন ভাল। এর সিটে ২ জন খুব সহজেই বসা যায়। মোটরসাইকেলটির সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারের কম্বিনেশন খুবই ভাল। তাই দীর্ঘ যাতায়াত করেও আমি অনেক ভাল অনুভূতি পাই। এর সেল্ফ খুব ভাল কাজ করে। ওজনের দিক থেকে মনে করি মোটরসাইকেলটির ওজনটা একদম পারফেক্ট রয়েছে। এটি খুব অল্প সময়ের মধ্যে আমি বেশি গতিতে তুলতে পারি। কোন প্রকারের ভাইব্রেশন ছাড়াই ১০৫ গতিতে মোটরসাইকেলটি চালিয়েছি। রাতে এর হেড ল্যাম্পে পর্যাপ্ত পরিমাণে আলো হয়। এর হ্যান্ডেলবারে যুক্ত সুইচ গুলো দেখতে খুবই সুন্দর। এগুলো ব্যবহার করতে আমার কোন সমস্যা হয় না। সব কিছু বিবেচনায় বলবো এই মোটরসাইকেলটির দামটা সঠিক রয়েছে।

ভাল দিকঃ ---
১/ এটি একটি আরামদায়ক বাইক।
২/ এর গ্রাফিক্স ডিজাইন গুলো সুন্দর।
৩/ সুইচ গুলো দেখতে সুন্দর।
৪/ সেল্ফ ভাল কাজ করে।
৫/ সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারের কম্বিনেশন ভাল।
৬/ ইঞ্জিন পারফর্মেন্স চমৎকার।
৭/ এবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে।
৮/ দামটা কম।
৯/ আউটলুক চমৎকার।
১০/ এর বডির রংটা খুব সুন্দর।


Yamaha-FZ-v3-user-review-by-Rakibul-Islam-Headlamp

মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটি পছন্দের মূল কারণ হচ্ছে, এর নীল রংটা আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে। ২/৩ টা শোরুম খোজাখুজি করে এই রঙের মোটরসাইকেল পেয়েছি। এছাড়া আমার সাধ্যের মধ্যে এমন ভাল গ্রাফিক্স ডিজাইন যুক্ত মোটরসাইকেল পেয়ে সাথে সাথেই কিনেছি।

মাইলেজ সিটিঃ ৪০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৪৫ কিমি।

এখন পর্যন্ত ইয়ামাহা এফ জেড ভি৩ ডাবল ডিস্ক মোটরসাইকেলটি চালিয়ে যা বুঝলাম, এই মোটরসাইকেলটির ইঞ্জিন কন্ডিশন খুবই ভাল। এর ইঞ্জিনের শব্দটা আমার খুব ভাল লাগে। আমি এখন পর্যন্ত এর কোন সমস্যা বুঝতে পারিনি। আমার এই মোটরসাইকেলটির ব্রেকিং সিস্টেম খুবই ভাল। এর সামনের এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। সবচেয়ে ভাল বিষয় এই যে, এই মোটরসাইকেলটিতে এবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে। তাই মোটরসাইকেল কন্ট্রোলের ক্ষেত্রে এই ব্রেক অনেক ভাল কাজ করে। এর চাকা গুলো অনেক মোটা এবং চাকার গ্রিপ গুলো দেখতে অনেক সুন্দর। তাই আমি হটাৎ করে কড়া ব্রেক করলেও এটি তেমন স্লিপ করে না। পরিশেষে বলতে চাই, সাধ্যের মধ্যে এমন আকর্ষণীয় ডিজাইন যুক্ত মোটরসাইকেল হয় না। এটি একটি আরামদায়ক বাইক। সবাইকে ধন্যবাদ।



Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Yamaha FZ Fi v3

ইয়ামাহা এফজেড এফআই ব্যবহারকারী রিভিউ- অনন্ত
2020-07-02

বাইকিং জগতে ইয়ামাহা বাইকের বেশ কদর রয়েছে। পুরো বিশ্বব্যাপী ইয়ামাহা বাইকগুলো আজ সমাদৃত। আমি ইয়ামাহা প্রেমি একজন...

Bangla English
ইয়ামাহা এফজেড এফআই ভার্সন ৩ রিভিউ - সাইমুন সিজান
2020-06-28

একজন ছাত্র হিসেবে চলাচলের ক্ষেত্রে সব সময় বাইকেই বেশি প্রাধান্য দিই কারণ বাইক নিয়ে ইচ্ছে স্বাধীনভাবে যে কো...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই ভি৩ মোটরসাইকেল রিভিউ - ইমরান হোসেন
2020-05-05

আমার কাছে বাংলাদেশের মধ্যে সবচেয় বিশ্বাস যোগ্য মটরসাইকেল ব্র্যন্ড হলো ইয়ামাহা । ইয়ামাহা ব্র্যন্ড এর প্রতি এই আ...

Bangla English
ইয়ামাহা এফজেড এফআই ভি৩ ৩০০০কিমি রাইডিং রিভিউ - মো: ইসলাম
2020-01-30

ইয়ামাহা আমার কাছে বিশ্বস্ত একটি ব্রান্ডের নাম কারণ আমি যখন থেকেই ইয়ামাহা ব্র্যান্ডের বাইক চালিয়েছি তখন থেকেই আ...

Bangla English
ইয়ামাহা এফজেড এফআই ভার্সন৩ মোটরসাইকেল রিভিউ - যুবাইর রশীদ
2019-09-04

স্টাইলিশ বাইকের প্রতি আমার অনেক আগে থেকে অনেক শখ ছিলো। বয়স কম এবং নানাবিধ সমস্যার কারণে বাইক কেনাটা তখন হয়ে উঠেন...

Bangla English
ইয়ামাহা এফজেড এফআই ভার্সন৩ মোটরসাইকেল রিভিউ - রাকিবুল ইসলাম
2019-08-31

ভাল আউটলুক যুক্ত মোটরসাইকেল চালাতে কার না ভাল লাগে। তাই আমি শখ করে সুন্দর আউটলুক যুক্ত ইয়ামাহা এফ জেড ভি৩ মোটরসা...

Bangla English
ইয়ামাহা এফজেড এফআই ভার্সন৩ মোটরসাইকেল রিভিউ - যুবায়ের রশিদ
2019-06-15

বাইক কেনার শখটা ছিলো খুব ছোট বেলা থেকেই। আমার মহল্লায় যখন বড় ভাই ব্রাদাররা তাদের বাইক নিয়ে যেত তখন আমারও মনে মনে ...

Bangla English
ইয়ামাহা এফজেড এফআই ভার্সন৩ মোটরসাইকেল ফীচার রিভিউ
2019-05-23

ইয়ামাহা মানসম্পন্ন প্রডাক্ট নিয়ে কখনই আপোষ করে না। বাইক প্রেমীদের জন্য তারা স্পেশাল কিছু রেখেই চলেছে। কিছুদিন ...

Bangla English
Filter