Sunra
Yamaha Banner
Search

হোন্ডা লিভো ডিজিটাল মোটরসাইকেল রিভিউ - মামুন হোসেন

English Version
2019-05-24

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


Honda-Livo-user-review-by-Mamun-Hossain

আমি মোঃ মামুন হোসেন। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমার মোটরসাইকেল এর নাম হোন্ডা লিভো ১১০ সিসি। আমার চাকুরীর ক্ষেত্রে যাতায়াতের জন্যই মূলত এই মোটরসাইকেলটি কিনেছি। তবে আমি অনেক আগে থেকেই হোন্ডা লিভো মোটরসাইকেল কিনবো বলে সিলেকশন করে রেখেছি। এটি আমার খুব পছন্দের বাইক। আমি এই মোটরসাইকেলটি ২০ দিন যাবত ব্যবহার করে প্রায় ৯০০ কিমি চালিয়েছি। আমাকে প্রায় প্রতিদিন ৩৫ কিমির মত যাতায়াত করতে হয়। আমার এই অল্প পরিসরের রাইডিং অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করছি। আমার মোটরসাইকেলটির লাল রংটি আমার বেশ পছন্দের। এটি সব সময় খুব উজ্জ্বল দেখায়। এছাড়া মোটরসাইকেলটির গ্রাফিক্স ডিজাইন গুলো খুব সুন্দর। এর বডির প্লাস্টিক গুলো মজবুত বলে মনে হয়েছে। এর সিটিং পজিশন বড় হওয়ায় আমি খুব আরামের সাথে পরিবার নিয়েও যাতায়াত করতে পারি। সিটিং পজিশনের সাথে এর হ্যান্ডেলবারের কম্বিনেশন খুব ভাল। তাই দীর্ঘ যাতায়াত করলেও আমার কোন সমস্যা হয় না। হাই স্পীডে আমি তেমন মোটরসাইকেল চালাই না। কিন্তু এক দিন সর্বোচ্চ গতিতে ৭০ তুলেছি। এমন গতিতে চালিয়ে কোন সমস্যা বুঝতে পারিনি। এই মোটরসাইকেলটির সাসপেনশন গুলো আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে সক্ষম। আমি খারাপ রাস্তাতে চালালেও তেমন ঝাঁকুনি অনুভব করি না। মোটরসাইকেলটির সেল্ফটি চমৎকার কাজ করে। এর ব্যাটারি কোয়ালিটি বেশ মজবুত। এর লুকিং গ্লাস দুটো উন্নতমানের হওয়ায় পিছনের দৃশ্য অনেক পরিষ্কার দেখতে পাই। আমি রাতে মাত্র দুই দিন মোটরসাইকেলটি চালিয়েছি। আমি দেখেছি এর হেড লাইটে বেশ আলো হয়। ঝামেলা বিহীন ভাবেই আমি এর সুইচ গুলো ব্যবহার করতে পারি। এই মোটরসাইকেলটি আমার জীবনের প্রথম বাহন। এটি চালিয়ে আমি বেশ ভাল অনুভূতি পাই।

ভাল দিকঃ----
১/ লাল রংটা বেশি উজ্জ্বল দেখায়।
২/ ডিজাইন খুব সুন্দর।
৩/ মাইলেজ ভাল।
৪/ সকল প্রকারের যাতায়াতে ভাল অনুভূতি পাওয়া যায়।
৫/ সেল্ফ স্টার্টে সমস্যা নেই।
৬/ এর সাসপেনশন গুলো ভাল।
৭/ সিটিং পজিশন বড়।
৮/ ইঞ্জিন পারফরমেন্স চমৎকার।
৯/ দাম কম।

মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটির লাল রংটা আমার সবচেয়ে বেশি পছন্দের। এটি আমি অনেক আগে থেকে পছন্দ করে রেখেছিলাম। এছাড়া এর সকল গ্রাফিক্স ডিজাইন গুলো রঙ এর সাথে ফুটে উঠেছে। সব মিলিয়ে এই মোটরসাইকেলটি আমার খুব পছন্দের।

মাইলেজ সিটিঃ ৫০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬০ কিমি।

মোটরসাইকেলটির কন্ট্রোল এর কথা বলতে গেলে, আমি বলবো এটি ডিস্ক ভার্শনের মোটরসাইকেল হওয়ায় অনেক ভাল কন্ট্রোল করা যায়। এর চাকা দুটো মোটা এবং এর টায়ারের গ্রিপ গুলো অনেক সুন্দর। তাই আমি কড়া ব্রেক করলেও মোটরসাইকেলটি স্লিপ করে না। এছাড়া মোটরসাইকেলটির ওজন সঠিক থাকায় হাই স্পীডে ব্রেক করলেও স্লিপ করে না। আমার এই মোটরসাইকেল এর ইঞ্জিন পারফরমেন্স খুব ভাল। এর ইঞ্জিনের শব্দটা আমার ভাল লাগে। এটি অনেক শক্তিশালী। আমি এখন পর্যন্ত এর কোন সমস্যা পাইনি। সবার উদ্দেশ্যে বলবো, হোন্ডা লিভো ১১০ সিসির মোটরসাইকেলটি ব্যবহার করে দেখবেন, আশা করি এটি আমার মত আপনাদেরও অনেক ভাল লাগবে। সবাইকে ধন্যবাদ।



Rate This Review

Is this review helpful?

Rate count: 7
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Honda Livo Digital Disc

হোন্ডা লিভো ডিস্ক ডিজিটাল ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ আকবর হোসেন
2020-12-21

বর্তমানে আরামে কাছের এবং দুরের পথ চলতে গেলে মোটরসাইকেল ব্যতীত আরামের বাহন খুজে পাওয়াটা কঠিন এবং ব্যয়সাধ্য তাই আ...

Bangla English
হোন্ডা লিভো ডিস্ক ডিজিটাল ৪০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা সাব্বির আলী
2020-09-24

১১০ সিসির মধ্যে বাজেটের দিক থেকে হোন্ডা লিভো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি বর্তমানে ব্যবহার করছি হোন্ডা লিভো ড...

Bangla English
হোন্ডা লিভো ডিস্ক ডিজিটাল ১০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ কোরবান আলী
2020-09-23

বাংলাদেশের বাজারের যে সকল ব্র্যান্ডের বাইকের অনেক কদর তাদের মধ্যে হোন্ডা অন্যতম। আমর সবাই জানি টেকনোলজিতে সবার...

Bangla English
হোন্ডা লিভো ২,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - সাগর কাজী
2020-05-03

ব্যক্তিগত ব্যবহারের জন্যে একটি বাইকের প্রয়োজন অনেক বেশি । আমারও এরকম একটি বাইকের প্রয়োজন হয় তৎক্ষণাৎ যাতায়াতে...

Bangla English
হোন্ডা লিভো ১৪০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - এমএ হান্নান সুজন
2020-04-23

পৃথিবীর মধ্যে যে সকল মোটরসাইকেল ব্র্যান্ড হয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ব্র্যান্ড হচ্ছে হোন্ডা। রেসিং ট...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - রেজাউল করিম
2019-11-21

সকল প্রকার যাতায়াতের জন্য মোটরসাইকেল বাহনটির তুলনা হয় না। এটির মাধ্যমে স্বল্প সময়ে দ্রুত যাতায়াত করা যায়। তেমন...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - জানু রহমান
2019-10-12

মোটরসাইকেল কেনার স্বপ্নটি ছিল আমার অনেক আগে থেকেই। আমার এই স্বপ্নটি পূরণ হয়েছে মাত্র ১ মাস আগে। আমার মোটরসাইকে...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - সাকিবুল ইসলাম
2019-09-18

১ মাস আগে আমি যে মোটরসাইকেলটি কিনেছি তার নাম হল হোন্ডা লিভো ১১০ সিসি। এই অল্প কিছু দিন মোটরসাইকেলটি ব্যবহার করে ...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - সুমন আলী
2019-09-16

আমার মোটরসাইকেলের নাম হোন্ডা লিভো ১১০ সিসি। এটি আমি ১ মাস যাবত ব্যবহার করছি। এই ১ মাসে আমি প্রায় ৮০০ কিমি পথ যাতা...

Bangla English
হোন্ডা লিভো ডিজিটাল মোটরসাইকেল রিভিউ - মামুন হোসেন
2019-05-24

আমি মোঃ মামুন হোসেন। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমার মোটরসাইকেল এর নাম হোন্ডা লিভো ১১০ সিসি। আমার চাকুরীর ক্ষে...

Bangla English
হোন্ডা লিভো ডিজিটাল মোটরসাইকেল রিভিউ - সাকিব হোসেন
2019-03-05

বাইকটা মুলত কেনা হয়েছিলো শখের বসে । এছাড়াও বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য বাইকের প্রয়োজন অনুভব করি। আরেকটা বিষ...

Bangla English


Filter