Sunra
Yamaha Banner
Search

হোন্ডা সিবি হরনেট সিবিএস ৯৫০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ আবুল কালাম মাহিউদ্দিন

English Version
2020-11-17

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for5000-10000km

honda-cb-hornet-cbs-9500km-user-experience-md-abul-kalam-mainuddin.jpg
আমার পরিবারের কমবেশি সবার মোটরসাইকেল আছে আর এ কথা বলে রাখা ভাল যে আমার পরিবারের সবাই হোন্ডা কোম্পানীর মোটরসাইকেল ব্যবহার করে আর আমি নিজেও একজন হোন্ডা লাভার। তাই আমি যখন মোটরসাইকেল কেনার কথা চিন্তা করি হোন্ডা ব্যতীত অন্য কোন ব্রান্ড আমার মাথায় আসে নি। শোরুমে যখন মোটরসাইকেল দেখতে যায়, টেকনিশিয়ান ভাই আমার পরিচিত হউয়ায় সে আমাকে পরামর্শ দেয় হোন্ডা হরনেটের লেটেস্ট ভার্শন হরনেট ডাবল ডিস্ক সিবিএস নেওয়ার জন্যে। সবকিছু মিলিয়ে আমিও সিদ্ধান্ত নিই এই বাইকটা নেওয়ার কিছুটা থেমে হলেও এই মডেল নেওয়ার। এখন প্রায় ৯ মাস হলো আমি হোন্ডা হরনেট ডাবল ডিস্ক সিবিএস বাইকটা ব্যবহার করছি এবং এখন পর্যন্ত আমি প্রায় ৯৫০০ কিলোমিটার চালিয়েছি।

এই বাইকটার ভাল খারাপ অনেককিছুই আমি টের পেয়েছি তার মধ্যে ভাল লাগা দিকগুল আগে উল্লেখ করতে চায়ঃ

-সবার আগে এই বাইকটার অসাধারন ব্রেকিং সিস্টেমের কথা উল্লেখ করতে চায় যা সত্যিই অসাধারন। কম্বাইন ব্রেকিং সিস্টেম ব্রেকিং এবং কন্ট্রোলিংটা অন্য লেভেলে নিয়ে গেছে।
-অনেক আরামদায়ক একটা মোটরসাইকেল, আমি যেকোন রাস্তায় বা যেকোন দুরুত্বে সর্বোচ্চ আরাম পেয়েছি।
-এর লুকটা অনেক সুন্দর এবং দানবীয় একটা লুক যা সহজেই অন্যের দৃষ্টি আকর্ষন করে।
অন্যদিকে,

খারাপ দিক নিয়ে বলতে বললে আমি কয়েকটা দিক উল্লেখ করবো তবে বলা বাহুল্য যে এই বিষয়গুলা সরাসরি খারাপ না তবে কোম্পানী চাইলে আরও ভাল করতে পারতোঃ

-চেইন সেটে বাজে শব্দ করে যা আমার বা আপনার দুরের পথে একটা সমস্যার কারন বলে আমি মনে করি
-হেডলাইটের আলো অনেক কম
-বাইকের বডিতে যে প্লাস্টিকগুলা ব্যবহার করা হয়েছে সেগুলা খুব একটা শক্তিশালী বা টেকসই না বলেই মনে হয়েছে আমার কাছে।
-কোম্পানী চাইলে হ্যান্ডেলবারের সুইচগুলা আরও ভাল করতে পারতো

এখন যদি প্রশ্ন করা হয় যে একই সেগমেন্টের অন্যান্য ব্রান্ডের আরও অনেক মডেল থাকার পরেও কেন আমি হরনেট পছন্দ করলাম? সেক্ষেত্রে আমার প্রথম জবাব হবে, এই বাইকটা আমার সাথে খুব ভাল মানায়। তাছাড়া হোন্ডার সাথে আমার এবং আমার পরিবারের আগে থেকেই ভাল লাগা আছে তা আমি পুর্বেই উল্লেখ করেছি।
মাইলেজ নিয়ে বলতে বললে আমি স্পষ্টত বলতে চায় যে আমি মাইলেজ নিয়ে মোটেও ভাবি না। আমি বর্তমান কিরকম মাইলেজ পাচ্ছি তাও বলতে পারবো না। আমি শুধু ফুয়েল রিফিল করি আর বাইক রাইড করি।

বাইকটা চরম পর্যায় নয়ে বলতে গেলে আমি এখন পর্যন্ত সর্বোচ্চ গতি উঠিয়েছি ৯৬ কিলোমিটার প্রতি ঘন্টা এবং একদিনে একটানা রাইড করেছি প্রায় ৩০০ কিলোমিটার। এই গতিতে বা লম্বা রাইডে আমি তেমন কোন সমস্যা বুঝরে পারিনি যা আমি এখানে উল্লেখ্য করতে পারি।

আবার পরবর্তীতে আমি যদি বাইক পরিবর্তন করি তবে হোন্ডার এক্স-মোশন নেওয়ার ইচ্ছা আছে বাকি আল্লাহ মালিক ভাল জানেন।



Rate This Review

Is this review helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Honda CB Hornet 160R CBS

হোন্ডা সিবি হরনেট ১৬০আর সিবিএস ব্যবহারিক অভিজ্ঞতা ১৫০০০কিমি অন্তু
2021-09-05

Honda Hornet 160R CBS আমার অনেক সখের বাইক। বাংলাদেশের বাজারে যখন এটি প্রথম এসেছিল তখন থেকেই বাইকের প্রতি আমার একটা ভালোবাসা ছি...

Bangla English
হোন্ডা সিবি হরনেট ১৬০আর সিবিএস ১২০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মেহেদী হাসান বাপ্পী
2021-06-15

হোন্ডা সিবি হরনেট ১৬০আর বাইকটি আমি প্রথম দেখেছিলাম ইন্ডিয়ান বিভিন্ন ওয়েব সাইটে। বাইকটির স্পেসিফিকেশন দেখে আমা...

Bangla English
হোন্ডা সিবি হরনেট ১৬০আর সিবিএস ১০০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা শাহারিয়ার রাব্বি
2021-06-14

আসসালামু আলাইকুম, আমি শাহারিয়ার রাব্বি একজন বাইক প্রেমী । আমি এখন ব্যাক্তিগত ভাবে হর্নেট ১৬০সিবিএস বাইকটা খু...

Bangla English
হোন্ডা সিবি হরনেট ১৬০আর সিবিএস ১৫০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা
2020-12-15

একটা মোটরসাইকেল কেনার পেছনে অনেকের অনেক কারন থাকে। অনেকে যাওয়া আসার প্রয়োজনে কিনে, কেউ বা সাধারন যাওয়া আসার জন্য...

Bangla English
হোন্ডা সিবি হরনেট সিবিএস ৯৫০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ আবুল কালাম মাহিউদ্দিন
2020-11-17

আমার পরিবারের কমবেশি সবার মোটরসাইকেল আছে আর এ কথা বলে রাখা ভাল যে আমার পরিবারের সবাই হোন্ডা কোম্পানীর মোটরসাইকে...

Bangla English
হোন্ডা হরনেট ১৬০ সিবিএস ব্যাবহারিক অভিজ্ঞতা আবু সাইদ
2020-09-27

আমার কাছে হোন্ডা হরনেট শুরু থেকেই অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এই বাইকের পেছনের টেল ল্যাম্প অনেক বেশি সুন্দর । ...

Bangla English
হোন্ডা সিবি হরনেট সিবিএস ৫০০০ কিমি রাইডিং রিভিউ - নিশান
2019-11-07

আমি মো নিশান বর্তমানে পড়াশোনা করছি। এখন আমি একটি বাইক ব্যবহার করছি যার নাম হোন্ডা হরনেট ১৬০ আর সিবিএস। এই বাইকটি...

Bangla English
Filter