Sunra
Yamaha Banner
Search

হিরো থ্রিলার ১৬০আর এফআই এবিএস সিঙ্গেল ৩২০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ নাজমুল হোসেন

English Version
2021-02-22

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for1000-5000km

hero-thriller-160r-fi-abs-sd-3200km-riding-experiences-by-md-najmul-hussain.jpg
আমার ব্যক্তিগত সাথে কাজের স্বার্থে একইসাথে আমার বাড়ি উপজেলা পর্যায়ে হউয়ার কারনে ভ্রমন করাটা আমার নিত্যদিনের প্রয়োজন কিন্তু সাম্প্রতিক সময়ে গনপরিবহনে ভ্রমন যেমন নিরাপদ মনে হচ্ছে না একইসাথে আমি আমার প্রয়োজন মাফিক সময় বাচিয়ে গনপরিবহনে যাওয়া আসা করতেও পারবো না তাই একটা মোটরসাইকেল আমার এই সবগুলা সমস্যার সমাধান দিতে পারবে ভেবেই একটা মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নিই।

আমার প্রয়োজন ছিল লম্বা পথে ভ্রমন আর এই বিষয়টা মাথায় রেখে মাইলেজ ভাল দিবে এমন একটা মোটরসাইকেল কেনার কথা ভাবছিলাম আর এই নিয়ে ভাবতে গিয়ে সবার আগে মাথায় আসে হিরো ব্রান্ডের কথা যার প্রতিটা বাইকই মাইলেজের দিক দিয়ে সবার ওপরে। একটা ব্যাপারে আমি একটু আলাদা সেটা হলো, একটা জিনিস যখন কিনবো যেটা আবার যদি মোটরসাইকেল হয় তাইলে সবচেয়ে ভালটা কেনার পক্ষপাতি আমি কারন এটা তো আর গায়ের জামা না যে যখন ইচ্ছা বদলিয়ে নিলাম?

তাও হিরোর শোরুমে মোটরসাইকেল দেখতে গিয়ে খেয়াল করলাম বর্তমান বাজারে সবচেয়ে আধুনিক এফআই এবিএস প্রযুক্তি সম্পন্ন নতুন মডেল হিরো থ্রিলার ১৬০আর মোটরসাইকেলটা কেবল আসছে। এই বাইকের আউট লুক যথেস্টই আকর্ষনীয় হউয়াই আমি আমার বাজেট অতিক্রম করে এই বাইকটা কেনার সিদ্ধান নিই যা দিয়ে আমি খুব ভালভাবেই চলছি এখন পর্যন্ত। বাইকটা কেনা প্রায় ২ মাস হয়ে গেল আর আমি বাইকটা চালিয়েছি ৩২০০ কিলোমিটার প্রায়।যেহেতু আমি ভাল মাইলেজ সমৃদ্ধ মোটরসাইকেল খুজছিলাম, এটার এফআই প্রযুক্তি আমাকে এই দিক দিয়ে আগিয়ে রাখবে বলেই আমি মনে করে সিদ্ধান্ত নিয়েছিলাম।

বলা বাহুল্য যে আমি এই বাইকটাতে এখনও খারাপ বলে কোনকিছুই পায় নি। হিরোর অন্যান্য বাইকগুলা যেমন সব শ্রেনীর বাইকারদের মন জয় করেছে এই বাইকটাও আমারসহ সবার মন জয় করবে বলেই আমি মনে করছি।
এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স এককথায় দারুন, আমি একদিনে একটানা আমার মোটরসাইকেলটা চালিয়েছি ৩৬০ কিলোমিটার যেখানে আমার বাইকের মধ্যে নেতবাচক বলার মত কিছুই পায় নি আবার সর্বোচ্চ গতি উঠিয়েছিলাম ১১৪ কিলোমিটার প্রতি ঘন্টা এখানেও আমার হিরো থ্রিলার দারুন পারফরমেন্স দেখিয়েছে।

অন্যদিকে আমি বেশ কিছু খেয়াল করেছি যেগুলা আরেকটু ভাল হতে পারতো কোম্পানী চাইলে অনেক ভাল হতো

সেগুলা তারমধ্যে অন্যতম হলোঃ
-চেনের শব্দ যা মাঝে মাঝেই বিরক্ত করে
-চলতে চলতে অনেক সময় ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে
-গ্রাব্রেইলটা অন্যান্য বাইকের মত সরাসরি পেছনে দিলেই ভাল হতো
-সিটিং পজিশন ঠিকঠাক আছে তবে পিলিয়নের সিটিং পজিশনটা অনেকখানী উচু হয়ে গেছে

মাইলেজ নিয়ে বিস্তারিত বলতে গেলে আমি বর্তমানে মাইলেজ পাচ্ছি গড়ে ৪৫ কিলোমিটার প্রতি লিটার। আমার ব্যক্তিগত মতে ১৬০সিসির একটা বাইক থেকে এই মাইলেজটা যথেষ্ট তাছাড়া আমি আশা করি সময়ের সাথে সাথে মাইলেজসহ অন্যান্য পারফরমেন্সও ভাল হবে।

Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero Thriller 160R Fi ABS SD

হিরো থ্রিলার ১৬০আর এফআই এবিএস সিঙ্গেল ৩২০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ নাজমুল হোসেন
2021-02-22

আমার ব্যক্তিগত সাথে কাজের স্বার্থে একইসাথে আমার বাড়ি উপজেলা পর্যায়ে হউয়ার কারনে ভ্রমন করাটা আমার নিত্যদিনের প্...

Bangla English
হিরো থ্রিলার ১৬০আর এফআই এবিএস ডাবল ডিস্ক ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ তাজমুল ইসলাম
2021-02-18

আমাদের নিজেরদের প্রয়োজন অর্থাৎ জমি দেখাশোনা সাথে ব্যবসাবানিজ্য সামলানোর জন্য আমাদের একটা মোটরসাইকেল খুব দরকা...

Bangla English
হিরো থ্রিলার ১৬০আর এফআই এবিএস সিঙ্গেল ডিস্ক ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ রশিদ কায়কোবাদ প্রান্ত
2021-01-24

আমার বয়সী ছেলেদের মধ্যে মোটরসাইকেলের সখ নাই এমন ব্যক্তি খুজে পাওয়া খুব কঠিন। আমিও এর ব্যতিক্রম নই, অনেক আগে থেকে...

Bangla English
হিরো থ্রিলার ১৬০আর এফআই এবিএস সিঙ্গেল ডিস্ক ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ শামিম উদ্দিন
2021-01-17

আমি একজন নতুন বাইকার, বাইক চালানো শেখার পর থেকেই নিজের বাইক কেনার চিন্তাটা মাথায় চেপে বসে। সে কারনে আমি সময় পেলেই ...

Bangla English
হিরো থ্রিলার ১৬০আর এফআই এবিএস সিংগেল ডিস্ক ব্যাবহারিক অভিজ্ঞতা তানভির আহমেদ
2021-01-14

বাইক কেনার ইচ্ছা অনেকদিন আগে থেকেই কিন্তু সাধারন মোটরসাইকেল কেন জানি আমার পছন্দ হয় না আবার আমার প্রায় সব বন্ধুরা...

Bangla English
Filter