Sunra
Yamaha Banner
Search

হিরো মায়েস্ট্রো এজ ব্যাবহারিক অভিজ্ঞতা মোসাঃ মাইশা তাসনিম

English Version
2021-02-08

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km

hero-maestro-edge-user-review-by-mst-maisha-tasnim.jpg
আমার ব্যক্তিগত, চাকুরী, মেয়েমানুষ হিসেবে নিজের নিরাপত্তা সাথে চলাফেরার স্বাধীনতার জন্যে একটা মোটরসাইকেল আবশ্যক হয়ে গিয়েছিল যদিও মেয়েমানুষের মোটরসাইকেল চালানোর ব্যাপারটা সমাজে এখনও অন্যভাবে দেখা হয় কিন্তু আমি তাতে খেয়াল না আমি আমার মতই চলি কারন আমার প্রয়োজন আমার কাছেই, মানুষের কথায় না।

বর্তমানে আমি ব্যবহার করছি হিরোর “মায়েস্ট্রো এজ” বাইকটা এবং বলে রাখা ভাল যে এটাই আমার জীবনের প্রথম মোটরসাইকেল না আমি এর আগেও মোটরসাইকেল ব্যবহার করেছি এবং সেটাও ছিল স্কুটার মডেলের। এই মডেলের মোটরসাইকেল আবার পছন্দ করার পেছনে কারন হলো এই ধরনের বাইক চালানো সহজ এবং প্রয়োজনীয় অনেক কিছুই সাথে নেওয়া যায় মানে স্পেস অনেক।

৭ মাস হয়ে গেল আমি হিরো মায়েস্ট্রো এজ ব্যবহার করে আসছি আর এই পর্যন্ত আমি সেটা চালিয়েছি প্রায় ১৫০০ কিলোমিটারের মত। কেনার পরেই লক ডাউন এবং করোনা ইস্যুর কারনে আমার এই বাইকটা স্বাভাবিকভাবে আমি চালাতে পারিনি।

এখন পর্যন্ত চালিয়ে এই বাইকটাতে সমস্যা বলে তেমন কিছু পায় নি তবে আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটাতে বেশ কিছু দিক আরও ভাল হতে পারতো। তার মধ্যে অন্যতম কয়েকটা আমি উল্লেখ করতে চায় এবং আমি আশা করি কোম্পানী এই ব্যাপারগুলায় আন্তরিক হবে।

-ভাংগা বা খারাপ রাস্তায় চলার সময় সামনের দিকের প্লাস্টিক পার্টগুলা কেমন জানি শব্দ করে। মনে হয় এখনি ভেংগে যাবে। আমার কাছে প্লাস্টিকের মান খুব ভাল মনে হয় নি।
-এই বাইকটা দেখতে অনেক সুন্দর এবং আমি মনে করি মিটার ডিজিটাল দিলে এর সৌন্দর্য আরও বাড়ানো যেত।
-হেডলাইট সবসময় জ্বলে থাকে, সেটা কন্ট্রোল করার একটা সুইচ থাকলে খুব ভাল হতো।
-মিটারটা এনালগ হউয়ার কারনে আরও একটা সমস্যা আমি বুঝতে পারছি সেটা হলো সঠিক গতি দেখাতে না পারা। আমি বাইক চালাচ্ছি ৫০+ কিলোমিটার প্রতি ঘন্টা সেখানে মিটার আমাকে দেখাচ্ছে ৩৫ বা ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা।
-আমার আগের বাইকটাতে সীটের নিচে অনেক কিছু রাখা যেত সাথে সামনের দিকেও বেশ ভাল জায়গা ছিল এটাতে চোখে পড়ার মত স্পেস কম

এইগুলা বাদে এই বাইকটার সবই ভাল লেগেছে আমার কাছে, এটাতে কম্ফোর্ট, কন্ট্রোল, মাইলেজ, এর ওজন এবং অন্যান্য দিকগুলা যথেস্টই প্রশংসার দাবীদার।
মাইলেজ নিয়ে বিস্তারিত বলতে গেলে আমি বর্তমানে শহর এবং হাইওয়ে মিলিয়ে মাইলেজ পাচ্ছি ৪৫ কিলোমিটার প্রতি লিটার যা আমার জন্যে যথেষ্ট যদিও অনেকেই আমাকে বলে স্কুটার মডেলের একটা বাইকে এই মাইলেজ রেঞ্জ অনেকটাই কম।

এখন পর্যন্ত আমি বাইকটা একটানা চালিয়েছি ১৫০ কিলোমিটার আর সর্বোচ্চ গতির কথা জিজ্ঞেস করলে আমি বলবো প্রায় ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা উঠিয়েছিলাম যা আমি অনুমান করছি আমার পুর্বের বাইকের স্পীড থেকে কিন্তু আমার বর্তমান বাইকের মিটারে সম্ভবত সমস্যা আছে যার জন্যে সেটা দেখিয়েছে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টারও কম।

Rate This Review

Is this review helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero Maestro Edge

Hero Maestro Edge স্কুটার ব্যবহার অভিজ্ঞতা – জায়েদুর রহমান
2023-09-04

যেহেতু আমার বয়স একটু বেশি তাই আমার স্কুটার ক্যাটাগরির বাইক বেশি পছন্দের । যেহেতু পছন্দের তাই আমি আমার বাজেট অনু...

Bangla English
Hero Maestro Edge ব্যবহার অভিজ্ঞতা – জিহাদ জনি
2023-08-01

আমি এই Hero Maestro Edge বাইকটা কিনেছি ২০২২ সালের ২০শে আগস্ট মাসে, যখন আমি এই বাইকটা কিনি তখন বাজারে অন্যান্য ব্রান্ডের অনে...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ব্যবহারিক অভিজ্ঞতা ২৪০০০ কিমি তাসলিমা পারভীন
2022-03-27

একজন নারী হিসেবে বাইক কেনার ক্ষেত্রে আমার প্রথম পছন্দ থাকে স্কুটার। আমার কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য এবং ছুটির ...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ব্যবহারিক অভিজ্ঞতা ২০০০কিমি রহমত আলী
2022-03-20

বাইক রাইড করতে কার না ভালো লাগে আর সেটি যদি স্কুটার হয় তাহলে তো কথাই নাই। আমি শুনেছি যে বাইকের থেকে স্কুটার রাইড কর...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ৩২০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা সোনিয়া আক্তার
2021-02-22

আমাকে কখনো মোটরসাইকেল চালাতে হবে কিছুদিন আগেও ভাবিনি কারন আমি একজন সাধারন ঘরের মেয়ে আবার পুরাদস্তুর গৃহিনী কিন...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ৭০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ ওমর ফারুক
2021-02-17

শহরের মধ্যে সাধারন চলাচলের জন্যে স্কুটারের চেয়ে ভাল অন্যকিছু হতে পারে না আবার যদি প্রয়োজনটা হয় মেয়েমানুষের অর্...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ব্যাবহারিক অভিজ্ঞতা মোসাঃ মাইশা তাসনিম
2021-02-08

আমার ব্যক্তিগত, চাকুরী, মেয়েমানুষ হিসেবে নিজের নিরাপত্তা সাথে চলাফেরার স্বাধীনতার জন্যে একটা মোটরসাইকেল আবশ্য...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ স্কুটার ফিচার রিভিউ
2019-05-06

একটি বিষয় আমরা সবাই ইতোমধ্যে লক্ষ্য করছি যে স্কুটারের চাহিদা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্তুতকার...

Bangla English
Filter