Sunra
Yamaha Banner
Search

হিরো মায়েস্ট্রো এজ ৭০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ ওমর ফারুক

English Version
2021-02-17

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for5000-10000km

hero-maestro-edge-7000km-riding-experiences-by-md-omor-faruk.jpg
শহরের মধ্যে সাধারন চলাচলের জন্যে স্কুটারের চেয়ে ভাল অন্যকিছু হতে পারে না আবার যদি প্রয়োজনটা হয় মেয়েমানুষের অর্থাৎ আমার জীবন সঙ্গিনীর তাইলে তো স্কুটার ভিন্ন অন্যকিছুর কথা ভাবায় যায় না। যদিও এখন হিরো মায়েস্ট্রো এজ বাইকটা আমি আর আমার ভাই ব্যবহার করি আর আমার ওয়াইফকে আমি নিজে তার কর্মস্থলে পৌছে দিয়ে আসি আবার নিয়ে আসি। তবে এই বাইকটা কেনার উদ্দেশ্য ছিল আমার ওয়াইফের তার কর্মস্থলে যাতায়াত সহজ করা।

হিরো মায়েস্ট্রো এজ বাইকটা কেনা প্রায় ১ বছর হয়ে গেল আর এই ১ বছরে আমাদের এই স্কুটারটা চালানো হয়েছে ৭০০০ কিলোমিটারের কিছু বেশি। বলা বাহুল্য যে দুইটা সিরিয়াস সমস্যা ছাড়া এই বাইকটার সবকিছুই আমার কাছে খুব লেগেছে। দুইটা সমস্যার মধ্যে অন্যতম হলোঃ

-ব্রেকিং ঠিক আছে কিন্তু ব্রেক করলে ব্যালেন্স ঠিক রাখাটা খুব কঠিন হয়ে যাচ্ছে কারন আমি যখন ব্রেক করছি তখন কেন জানি মনে হচ্ছে আমি বাইকও নিয়ে মাটিতে পড়ে যাবো আর এর জন্য আমাকে আলাদাভাবে সতর্কতা মাথায় রেখে চলাচল করতে হচ্ছে।
-ব্যালেন্সের সাথে সম্পর্কিত আরেকটা বিষয় নিয়ে আমি সমস্যায় আছি তা হল চাকার গ্রিপিং নিয়ে। ধুলাবালিতে বাইকটা চালানোর সময় আমাকে অতিরিক্ত সতর্ক থাকা লাগে কারন আমি দেখেছি এই বাইকটার চাকার গ্রিপ খুব একটা ভাল না।

এই দুটো বিষয় ছাড়া বাকি সবকিছুই আমার কাছে খুব ভাল লেগেছে তার মধ্যে সবচেয়ে ভাল লাগা দিকটা হলো এই বাইকের আরাম। আমি একদিনে একটানা ৩০০ কিলোমিটার চালিয়েছি যেখানে সর্বোচ্চ গতি উঠিয়েছিলাম ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা। সে যাত্রায় আমি আরাম নিয়ে কোনরকম সমস্যা টের পায় নি। এত লম্বা পথ পাড়ি দিয়েও অতিরিক্ত কোন ঝাঁকুনি বা ব্যাক পেইন বা কোনরকম বিরক্তি বুঝতে পারি নি এবং এই ব্যাপার গুলা নিয়ে অনেক সন্তুষ্ট।
মাইলেজ নিয়ে আমার ছোট্ট একটা আপত্তি আছে তা হলো আমি বর্তমানে মাইলেজ পাচ্ছি ৪২ – ৪৫ কিলোমিটার প্রতি লিটার এই মাইলেজ যদি শুধুমাত্র ৫০ কিলোমিটার প্রতি লিটার হতো তাইলে আমি খুশি হতে পারতাম।

এখন যদি প্রশন করা হয় যে এই স্কুটার সেগমেন্টের আরও অনেক নামকরা ব্রান্ডের অনেক নামকরা মডেল থাকার পরেও কেন আমি হিরোর মায়েস্ট্রো এজ পছন্দ করলাম? সে ক্ষেত্রে আমি বলবো এই বাইকটা আমার দৃষ্টিতে ব্যতিক্রম কারন আমি এটা খুব চলতে দেখেছি। ব্যক্তিগতভাবে যেকোন জিনিস পছন্দ করার ক্ষেত্রে সবাই একটু আলাদা খোজে তাই আমিও সে বিষয়টা বিবেচনায় রেখে এই মোটরসাইকেলটা কিনেছিলাম।

Rate This Review

Is this review helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero Maestro Edge

Hero Maestro Edge স্কুটার ব্যবহার অভিজ্ঞতা – জায়েদুর রহমান
2023-09-04

যেহেতু আমার বয়স একটু বেশি তাই আমার স্কুটার ক্যাটাগরির বাইক বেশি পছন্দের । যেহেতু পছন্দের তাই আমি আমার বাজেট অনু...

Bangla English
Hero Maestro Edge ব্যবহার অভিজ্ঞতা – জিহাদ জনি
2023-08-01

আমি এই Hero Maestro Edge বাইকটা কিনেছি ২০২২ সালের ২০শে আগস্ট মাসে, যখন আমি এই বাইকটা কিনি তখন বাজারে অন্যান্য ব্রান্ডের অনে...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ব্যবহারিক অভিজ্ঞতা ২৪০০০ কিমি তাসলিমা পারভীন
2022-03-27

একজন নারী হিসেবে বাইক কেনার ক্ষেত্রে আমার প্রথম পছন্দ থাকে স্কুটার। আমার কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য এবং ছুটির ...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ব্যবহারিক অভিজ্ঞতা ২০০০কিমি রহমত আলী
2022-03-20

বাইক রাইড করতে কার না ভালো লাগে আর সেটি যদি স্কুটার হয় তাহলে তো কথাই নাই। আমি শুনেছি যে বাইকের থেকে স্কুটার রাইড কর...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ৩২০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা সোনিয়া আক্তার
2021-02-22

আমাকে কখনো মোটরসাইকেল চালাতে হবে কিছুদিন আগেও ভাবিনি কারন আমি একজন সাধারন ঘরের মেয়ে আবার পুরাদস্তুর গৃহিনী কিন...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ৭০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ ওমর ফারুক
2021-02-17

শহরের মধ্যে সাধারন চলাচলের জন্যে স্কুটারের চেয়ে ভাল অন্যকিছু হতে পারে না আবার যদি প্রয়োজনটা হয় মেয়েমানুষের অর্...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ ব্যাবহারিক অভিজ্ঞতা মোসাঃ মাইশা তাসনিম
2021-02-08

আমার ব্যক্তিগত, চাকুরী, মেয়েমানুষ হিসেবে নিজের নিরাপত্তা সাথে চলাফেরার স্বাধীনতার জন্যে একটা মোটরসাইকেল আবশ্য...

Bangla English
হিরো মায়েস্ট্রো এজ স্কুটার ফিচার রিভিউ
2019-05-06

একটি বিষয় আমরা সবাই ইতোমধ্যে লক্ষ্য করছি যে স্কুটারের চাহিদা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্তুতকার...

Bangla English
Filter