Sunra
Yamaha Banner
Search

হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - রঞ্জন কুমার

English Version
2018-01-10

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for5000-10000km


Hero-iSmart-110-user-review-by-Ronzon-Kumar


আমি রঞ্জন কুমার পেশায় একজন শিক্ষক। আমার ভালো একটা যোগাযোগ মাধ্যম প্রয়োজন এবং আমি মোটরসাইকেল ছাড়া অন্য কোন ভালো যোগাযোগ মাধ্যম খুঁজে পাই না। আমার স্কুলে যাতায়াত এবং অন্যআন্য কাজ অনেক সহজ করে দিয়েছে মোটরসাইকেল। আমি গত এক বছর যাবত ব্যবহার করে আসছি হিরো আই স্মার্ট ১১০। বাইকটির মার্জিত ডিজাইন, ভালো মাইলেজ , টেকসই হওয়ার ফলে আমি এই বাইকটিকেই বেছে নিই। আমি সাধারণত স্কুলে যাতায়াত করার জন্য এই বাইকটি বেশি ব্যবহার করি এছাড়া মাঝে মাঝে শখ হলে বাইক নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াই। যেহেতু আমি প্রায় ১ বছর ধরে এই বাইকটি ব্যবহার করছি তাই এর কিছু ভালো খারাপ দিক আমি আপনাদের সাথে শেয়ার করে নেবো।

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর। ১১০ সিসির বাইক হিসেবে অনেক মার্জিত ডিজাইন আমি লক্ষ্য করেছি। অন্যদিকে বাইকটি ফুয়েল ট্যংকার , সুন্দর গ্রাফিক্স এসব কিছু বাইকটির আউটলুক বৃদ্ধি করেছে। এদিকে বিল্ড কোয়ালিটি আমার কাছে শক্ত ও মজবুত মনে হয়েছে এবং আমি মনে করি যে বাইকটি অনেক টেকসই হবে। সব মিলিয়ে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি পারফেক্ট।

বাইকটি চালিয়ে আমি আরাম পাই। সিটিং পজিশনে বসে আমি আরামের সাথেই রাইড করি এবং সিটিং পজিশন ও হ্যান্ডেলবারের সমন্বয়টা আমার কাছে তেমন ভালো মনে হয়নি কারণ হ্যান্ডেলবারটা আমার কাছে একটু উঁচু উঁচু মনে হয়। তবে হ্যান্ডেলবারের সুইচগুলো বেশা ভালো কাজ করে। এদিকে রাতে আমি এর হেডল্যাম্পে আলো মোটামুটি পাই।

কন্ট্রোল ভালো । আমি হাই স্পীডে অনেক ভাইব্রেশন পেয়েছি তবে হাই স্পীড এবং নরমাল স্পীড দুটাতেই ব্রেকিং গুলো অনেক ভালো কাজ করে। গ্রামের বিভিন্ন খারাপ রাস্তায় চালিয়ে আমি কম ঝাঁকুনি অনুভব করি কারণ এর সাসপেনশনটা আমাকে অনেক ভালো পারফরমেন্স দেয়। টায়ারের গ্রিপ গুলো আমার কাছে ভালো মনে হয়নি কারণ ব্রেক করলে স্কিড করে। কন্ট্রোলিং এর দিকটা আমাকে সন্তুষ্ট করতে পারেনি।

মাইলেজ নিয়ে আমি অনেক সন্তুষ্ট এবং এর ইঞ্জিনের পারফরমেন্স দারুণ। বর্তমানে আমি মাইলেজ পাচ্ছি ৬৫ কিমি প্রতি লিটারে। আমি মনে করি অন্যান্য বাইকের তুলনায় আমার বাইকে মাইলেজ অনেক ভাল পাচ্ছি
সার্ভিস সেন্টারের মান অনেক ভালো। তাদের ব্যবহার অনেক আন্তরিক এবং ঠিক করার মান ও অন্যান্য সব দিক আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তবে সার্ভিস মানটা আরেকটু উন্নত করার জায়গা আছে।

ভালো দিক
-সুন্দর ডিজাইন
-ভালো মাইলেজ

খারাপ দিক
-ব্যাগ ঝুলানো সমস্যা
-চেইন এর ভিতর সমস্যা

বাইকটির দাম বর্তমানে অনেক কম এবং এতে যে ফিচারস গুলো আছে সেগুলো অনেক আধুনিক তাই নিঃসন্দেহে ফিচারস, পারফরমেন্স ইত্যাদি বিবেচনায় আমি বলব যে দামটা একদম ঠিক। যারা এই বাইকটি কেনার জন্য ভাবছেন তাদের আমি বলবো যে বাইকটির আউটলুক এবং অন্যান্য সব দিক বিবেচনায় অনেক ভালো মানের একটি বাইক তাই আপনারা নিঃসন্দেহে বাইকটি কিনতে পারেন।আমার খুব পছন্দের বাইক এটি।



Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero iSmart

হিরো আই স্মার্ট মোটরসাইকেল রিভিউ - সোহান আলী
2019-05-06

যাতায়াতের জন্য মোটরসাইকেল একটি অন্যতম বাহন। আমি চেয়েছিলাম একটি মোটরসাইকেল যা দেখতে সুন্দর, ভাল মাইলেজ দিবে এবং...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - বুলবুল আহমেদ
2018-07-24

আমি মোঃ বুলবুল আহম্মেদ। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমি প্রায় ১ বছর যাবত একটি কোম্পানিতে চাকুরী করি। কোম্পানির ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - মনিরুল হক
2018-07-02

আমি আজকে সকলের উদ্দেশ্যে আমার মোটরসাইকেল এবং এটি রাইডিং বিষয়ে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা তুলে ধরবো। আমার পরি...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - সাইফুল ইসলাম
2018-05-20

সর্ব প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই মোটরসাইকেল ভ্যালীকে, কারন তাদের জন্যই আজ আমি আমার বাইকের রিভিউ প্রকাশ করতে পার...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - সানজির আহমেদ
2018-04-23

আমি সানজির আহমেদ বাইক অনেক পছন্দ করি । বাইক চালাতে খুব ভালো লাগে । সাধারনত সবসময়ই বাইক চালাই । সকল ছোট ছোট কাজেও ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - মিল্টন হোসেন
2018-02-06

আমি মোঃ মিল্টন হোসেন পেশায় ব্যবসায়ী। আমার বর্তমান ঠিকানা হেতেম খাঁ, রাজশাহী। আমি এখন ব্যবহার করছি হিরো স্প্লেন...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - রেজাউল করিম
2018-01-24

আমি মোঃ রেজাউল করিম এবং আমি পেশায় একজন চাকুরীজীবী। আমার বাইক নিয়ে মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে প্রথম অভিজ্ঞতা শ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - ফয়সাল হোসেন
2018-01-14

আমি ফয়সাল হোসেন, পেশায় একজন চাকুরীজীবী। আমার বর্তমান ঠিকানা ছোট্ট একটি গ্রামে যার নাম বাদুরিয়া, পুঠিয়া, রাজশাহ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - আমিনুল ইসলাম
2018-01-13

আমি মোঃ আমিনুল ইসলাম পেশায় একজন প্রভাষক। আমার বাসস্থান ছোট্ট একটি গ্রামে যার নাম বাগাতিপারা এটা নাটোর জেলায় অব...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - রঞ্জন কুমার
2018-01-10

আমি রঞ্জন কুমার পেশায় একজন শিক্ষক। আমার ভালো একটা যোগাযোগ মাধ্যম প্রয়োজন এবং আমি মোটরসাইকেল ছাড়া অন্য কোন ভালো...

Bangla English
2017-06-27

Hero Moto Corp হচ্ছে ইন্ডিয়ার অন্যতম মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি। তারা শুধু তাদের দেশের মধ্যেই মোটরসাইকেল সরবরাহ ...

Bangla English


Filter