Sunra
Yamaha Banner
Search

হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - বুলবুল আহমেদ

English Version
2018-07-24

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


Hero-iSmart-user-review-by-Bulbul-Ahmed

আমি মোঃ বুলবুল আহম্মেদ। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমি প্রায় ১ বছর যাবত একটি কোম্পানিতে চাকুরী করি। কোম্পানির কাজে যাতায়াতের জন্যই মূলত আমি এই মোটরসাইকেলটি কিনেছি। বলতে গেলে প্রতিটি দিনেই আমার মোটরসাইকেল এর প্রয়োজন। এটি ছাড়া আমি এক মূহুর্ত চলতে পারি না। এর আগে আমি আমার বাবার বাজাজ সিটি ১০০ এ মোটরসাইকেল চালানো শিখেছি। মোটরসাইকেল এর উপর আগ্রহ বেশি থাকায় এটি চালানো শিখতে আমার খুব বেশি সময় লাগে নাই। মাত্র সাত দিনের মধ্যে ভালভাবে চালানো শিখে যাই। আমি চাকুরী পাবার পরে মোটরসাইকেল এর প্রয়োজন অনুভব করি। আমার চাকুরীর ১০ মাস পরে আমি মোটরসাইকেল কিনার জন্য তাহেরপুর বাজার, বাঘমারা, রাজশাহীতে যাই। সেখানে গিয়ে বিভিন্ন শোরুমে বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল দেখি। তবে আমার আগে থেকে কোন মোটরসাইকেল পছন্দ করা ছিল না। আমি “ আলম মোটরস” শোরুম এ গিয়ে হীরো আই স্মার্ট ১১০ সিসির মোটরসাইকেলটি পছন্দ করি। তার পরে দাম দর করে মোটরসাইকেলটি নিয়ে বাসায় আসি। এই মোটরসাইকেলটি আমি তিন মাস যাবত ব্যবহার করছি। তিন মাসে প্রায় ৩০০০ কিমি পথ চালিয়েছি। এছাড়া আমি একবার কোম্পানির কাজে এই মোটরসাইকেল নিয়ে নওগাঁ যাই। সে দিন আমি সর্বোচ্চ ১৫০ কিমি পথ চালিয়েছি। তাছাড়া মোটরসাইকেল নিয়ে লং জার্নি করতে আমার খুব ভাল লাগে।
হীরো আই স্মার্ট ১১০ সিসি মোটরসাইকেল এর ইঞ্জিন পারফরমেন্স অনেক ভাল। এর ইঞ্জিনটা খুব শক্তিশালী। এই বাইক এর বডির প্লাস্টিক গুলো অনেক মজবুত। আমি দেখেছি অল্প আঘাতে এগুলোর কিছুই হয় না। অর্থাৎ খুব সহজে এগুলো ফেটে যায় না বা ভেংগে যায় না। এর ইঞ্জিনের শব্দটাও চমৎকার। আমার এই মোটরসাইকেলটি দীর্ঘক্ষণ চালালেও ওভার হীট হওয় না।
এই মোটরসাইকেল কিনার আগে সর্ব প্রথম আমি ডিজাইন পছন্দ করেছি। ডিজাইনটা বেশ নজরকড়া। আমি মনে করি এই বাইকের ডিজাইন দেখলে সকলের ভাল লাগবে এবং সকল বয়সের মানুষের সাথে এটি মানানসই। আমি শোরুমে এই মোটরসাইকেলটি মাত্র একবার দেখেই পছন্দ করেছি। এছাড়া মোটরসাইকেলটির তেলের ট্যাংকার আমার একটু বেশিই পছন্দের মধ্যে পড়ে।

এই মোটরসাইকেল এর সিটিং পজিশন আমার খুব ভাল লেগেছে। সিট নরম হওয়ায় সিটে বসে খুব আরামের সাথে রাইডিং করতে পারি। তবে এই বাইকের হ্যান্ডেলবারটি খুব কড়া। হ্যান্ডেলবার ধরে চালানোর সময় হাতে পেইন করে, হাত ঝিনঝিন করে। আমি হাই রোডে ৮০ কিমি /ঘণ্টা গতি তুলেছি। মোটরসাইকেলটির সাসপেনশন গুলো নরম হওয়াতে খারাপ রাস্তা বা কাচা রাস্তাতে চালিয়েও খুব বেশি পরিমাণে ঝাঁকুনি অনুভব করি না। মোটরসাইকেলটির ব্রেক মোটামুটি ভাল। তবে ডিস্ক ব্রেক থাকলে কন্ট্রোল করতে আরো বেশি সুবিধা হত। এছাড়া এই মোটরসাইকেল এর চেন খুব কড়া। আমি রাতে মোটরসাইকেলটি চালিয়ে বুঝতে পেরেছি যে, হেড লাইটের আলো কম হয় এবং মাঝে মাঝে আলো কমা-বাড়া হয়। এর জন্য আমি একটু অসন্তুষ্ট। নতুন বাইক হিসেবে এই সমস্যাটি আমার কাছে একটু বিরক্তিকর মনে হয়েছে। তবে এর সুইচ গুলো দেখতে যেমন সুন্দর, তেমনি এগুলো ব্যবহার করে আমাকে কোন সমস্যায় পড়তে হয় না। এর লুকিং গ্লাস থেকে আমি পিছনের দৃশ্ব্য পরিষ্কার দেখতে পাই। এছাড়া মোটরসাইকেলটিতে সেল্ফ থাকায় আমি একটু বেশিই খুশি।

আমি আমার মোটরসাইকেল থেকে ভাল মাইলেজ পাচ্ছি। আমি যদিও তেল একুরেট মেপে দেখি নাই, তবে আমি মনে করি শোরুম থেকে কিনার সময় যেমন মাইলেজ এর কথা বলেছিল, তেমনই পাচ্ছি। এটা নিয়ে আমার তেমন মাথা ব্যাথা নেই। আমি এ যাবত এক দিন সার্ভিসিং সেন্টারে গিয়েছি। সেখানে গিয়ে তারা আমার সাথে ভাল ব্যবহার করেছে। তারা আমার কাজটি আগে করে দিয়েছে। আমি সেখানে বড় কোন সমস্যা নিয়ে যাই নাই। শুধু মাত্র নাট বল্টু টাইট ও মবিল পরিবর্তন করার জন্য সেখানে গিয়েছিলাম। সেখানকার পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।

তবে কিছু দিন আগে তারা আমার কাছে কল দিয়েছিল। আমার মোটরসাইকেলটি পুরোটা সার্ভিসিং করার জন্য। সার্ভিসিং সেন্টারটি অনেক দূরে হওয়াতে পরে আর সেখানে যাওয়া হয়ে উঠে নাই। এছাড়া বর্তমানে কাজে চাপে থাকার কারনে সেখানে যাবার মত ফ্রী সময় বের করতে পারি নাই।

আমি যখন এই মোটরসাইকেলটি কিনি তখন এর দাম অনেক বেশি ছিল। মোটরসাইকেলটির সকল পারফরমেন্স বিবেচনা করে দামটা আর একটু কমানো উচিৎ বলে মনে করি। দাম কম হলে এই মোটরসাইকেলটি অধিক হারে বিক্রয় হবে। কেননা, এটি দেখতে আকর্ষণীয়। এই মোটরসাইকেলটি যে কেউ দেখলেই তার পছন্দ হবে বলে মনে করি। সেজন্য কোম্পানির উচিৎ দামটা একটু কমানো। দাম কমার সাথে সাথে এই মোটরসাইকেল এর চাহিদা অনেক বেড়ে যাব এবং বিক্রয়ের হার বৃদ্ধি পাবে।

ভাল দিকঃ ১/ ডিজাইন ভাল, ২/ তেল খরচ মোটামুটি কম, ৩/ ইঞ্জিন পারফরমেন্স ভাল, ৪/ সার্ভিসিং সেন্টারের কাজের মান ও পরিবেশ ভাল, ৫/ সিটিং পজিশন ভাল, ৬/ ব্রেক ভাল, ৭/ সাসপেনশন ভাল, ৮/ এর বডির প্লাস্টিক গুলো অনেক মজবুত।
মন্দ দিকঃ ১/ দাম বেশি, ২/ এর হ্যান্ডেলবার অনেক কড়া ও টাইট, ৩/ হেড লাইটে হঠাৎ করে আলো কমা-বাড়া হয়।

পরিশেষে বলতে চাই, এই মোটরসাইকেল অনুযায়ী সঠিক অয়েল ব্যবহার করলে খুব সহজে ইঞ্জিনে কোন প্রকার সমস্যা দেখা দিবে না বলে আমি মনে করি। এই মোটরসাইকেলটি আমার কাছে যথেষ্ট ভাল লেগেছে। যারা ১১০ সিসির মধ্যে মোটরসাইকেল কিনার কথা ভাবছেন তারা এর ভাল দিক গুলো বিবেচনা করে এই মোটরসাইকেলটি কিনতে পারেন। সবাইকে ধন্যবাদ।

Rate This Review

Is this review helpful?

Rate count: 17
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero iSmart

হিরো আই স্মার্ট মোটরসাইকেল রিভিউ - সোহান আলী
2019-05-06

যাতায়াতের জন্য মোটরসাইকেল একটি অন্যতম বাহন। আমি চেয়েছিলাম একটি মোটরসাইকেল যা দেখতে সুন্দর, ভাল মাইলেজ দিবে এবং...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - বুলবুল আহমেদ
2018-07-24

আমি মোঃ বুলবুল আহম্মেদ। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমি প্রায় ১ বছর যাবত একটি কোম্পানিতে চাকুরী করি। কোম্পানির ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - মনিরুল হক
2018-07-02

আমি আজকে সকলের উদ্দেশ্যে আমার মোটরসাইকেল এবং এটি রাইডিং বিষয়ে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা তুলে ধরবো। আমার পরি...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - সাইফুল ইসলাম
2018-05-20

সর্ব প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই মোটরসাইকেল ভ্যালীকে, কারন তাদের জন্যই আজ আমি আমার বাইকের রিভিউ প্রকাশ করতে পার...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - সানজির আহমেদ
2018-04-23

আমি সানজির আহমেদ বাইক অনেক পছন্দ করি । বাইক চালাতে খুব ভালো লাগে । সাধারনত সবসময়ই বাইক চালাই । সকল ছোট ছোট কাজেও ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - মিল্টন হোসেন
2018-02-06

আমি মোঃ মিল্টন হোসেন পেশায় ব্যবসায়ী। আমার বর্তমান ঠিকানা হেতেম খাঁ, রাজশাহী। আমি এখন ব্যবহার করছি হিরো স্প্লেন...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - রেজাউল করিম
2018-01-24

আমি মোঃ রেজাউল করিম এবং আমি পেশায় একজন চাকুরীজীবী। আমার বাইক নিয়ে মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে প্রথম অভিজ্ঞতা শ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - ফয়সাল হোসেন
2018-01-14

আমি ফয়সাল হোসেন, পেশায় একজন চাকুরীজীবী। আমার বর্তমান ঠিকানা ছোট্ট একটি গ্রামে যার নাম বাদুরিয়া, পুঠিয়া, রাজশাহ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - আমিনুল ইসলাম
2018-01-13

আমি মোঃ আমিনুল ইসলাম পেশায় একজন প্রভাষক। আমার বাসস্থান ছোট্ট একটি গ্রামে যার নাম বাগাতিপারা এটা নাটোর জেলায় অব...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - রঞ্জন কুমার
2018-01-10

আমি রঞ্জন কুমার পেশায় একজন শিক্ষক। আমার ভালো একটা যোগাযোগ মাধ্যম প্রয়োজন এবং আমি মোটরসাইকেল ছাড়া অন্য কোন ভালো...

Bangla English
2017-06-27

Hero Moto Corp হচ্ছে ইন্ডিয়ার অন্যতম মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি। তারা শুধু তাদের দেশের মধ্যেই মোটরসাইকেল সরবরাহ ...

Bangla English
Filter