Sunra
Yamaha Banner
Search

হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - ফয়সাল হোসেন

English Version
2018-01-14

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for5000-10000km


Hero-iSmart-user-review-by-Faisal-Hossain


আমি ফয়সাল হোসেন, পেশায় একজন চাকুরীজীবী। আমার বর্তমান ঠিকানা ছোট্ট একটি গ্রামে যার নাম বাদুরিয়া, পুঠিয়া, রাজশাহী। আমি সাধারণত গ্রামেই বেশি বাইক রাইড করি । বর্তমানে আমি ব্যবহার করছি হিরো আই স্মার্ট। বাইকটির সুন্দর ডিজাইন, কালার কম্বিনেশন সব কিছু আমার কাছে অনেক ভালো লেগে যায় যার কারণে কোনো দিকে না তাকিয়ে কিনে ফেলি। আমি প্রায় ১ বছর ধরে এই বাইকটি ব্যবহার করছি এবং আমি মূলত বাইকটি আমার মার্কেটিং কাজে বেশি ব্যবহার করি। এছাড়াও ছুটির দিনে এদিক সেদিন ঘুরাঘুরি করার জন্যও বাইকটি ব্যবহার করি। আমি দিনের বেশীর ভাগ অংশ বাইকের উপর থাকি এবং বাইক ছাড়া আমার মুভ করা সম্ভব না। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হিরো আই স্মার্ট বাইকটির ভালো মন্দ কিছু দিক নিয়ে।মোটরসাইকেল ভ্যালির মাধ্যমে আমি আমার বাইকের ভালো মন্দ দিক আপনাদের সাথে শেয়ার করবো।

ডিজাইনটা খুব সুন্দর। ফুয়েল ট্যাংকারটির আউটলুক,সুন্দর কালার কম্বিনেশন বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই বাইকটি চালিয়ে আমি যতদুর ধারণা পেয়েছি যে এর বিল্ড কোয়ালিটি অনেক মজবুত এবং বিভিন্ন পার্টস অনেক টেকসই। সব কিছু মিলিয়ে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে।

আমার কাছে বাইকটির কন্ট্রোল ভাল লেগেছে তবে হাই স্পীডে বাইকটা অনেক বেশি কাঁপে। ব্রেকিং এর কথা বলতে গেলে সামনের পেছনের ব্রেকিং মোটামুটি ভাল মনে হয়েছে। এদিকে গ্রামের বিভিন্ন খারাপ রাস্তায় চালিয়ে আমি অনেক কম ঝাঁকুনি অনুভব করি কারণ এর সাসপেনশন আমাকে অনেক আরামদায়ক রাইডিং এনে দেয়। টায়ার যথেষ্ট ভালো এবং তেমন স্কীড করে না।

বাইকটি চালিয়ে অনেক আরামদায়ক। আমি এর সিটিং পজিশন বসে রাইড করে অনেক আরাম পাই তবে সিটিং পজিশনে বসে হ্যান্ডেলবারটা ধরে আমার কাছে এটা একটু লম্বা লম্বা লাগে। হ্যান্ডেলবারের সুইচগুলো আমার কাছে ভালো মনে হয়েছে এবং ভালো কাজ করে। রাতের রাইডে আমি হেডল্যাম্পের আলোটা মোটামুটি পেয়েছি।

আমি যেভাবে এক্সেলেরেশন দিই এর ইঞ্জিনটা আমাকে ঠিক সেরকম ফিডব্যাক দেয়। ইঞ্জিন পারফরমেন্স এক কথায় খুবই ভালো লেগেছে অন্যদিকে মাইলেজটা নিয়ে আমি অনেক সন্তুষ্ট আছি। বর্তমানে আমি প্রায় ৮০ কিমি এর বেশি মাইলেজ পাচ্ছি ।

সার্ভিস সেন্টারের মান অনেক ভালো। আমি আলম মটরস থেকে সার্ভিস করাই এবং তাদের ব্যবহার,ঠিক করার মান সব কিছু আমার কাছে অনেক ভালো মনে হয়েছে।

ভালো দিক
-দুর্দান্ত মাইলেজ
-আরামদায়ক
-সুন্দর ডিজাইন

মন্দ দিক
-চেইন কভারটায় একটু কট কট শব্দ হয়

কোয়ালিটি, পারফরমেন্স, ফিচারস এবং অব কিছু বিবেচনায় আমার কাছে বাইকটা দাম খারাপ মনে হয়নি তবে আরেকটু কমানোর সুযোগ ছিলো বলে আমি মনে করি। বাইক হিসেবে হিরো আই স্মার্ট অনেক সুন্দর ও ভালো ইঞ্জিন পারফরমেন্স সমৃদ্ধ একটি বাইক। তাই যারা এই বাইকটি কেনার কথা ভাবছেন তাদেরকে আমি বলবো যে- নিঃসন্দেহে এই বাইকটি কিনতে পারেন। আমি সারাদিন বাইক রাইড করেও এর ইঞ্জিন বা অন্যান্য অংশে কোনো কমতি খুঁজে পাইনি একইভাবে মাইলেজটা অনেক ভাল ।তাই চোখ বন্ধ করে কিনে ফেলুন। সবাইকে ধন্যবাদ।


Rate This Review

Is this review helpful?

Rate count: 4
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero iSmart

হিরো আই স্মার্ট মোটরসাইকেল রিভিউ - সোহান আলী
2019-05-06

যাতায়াতের জন্য মোটরসাইকেল একটি অন্যতম বাহন। আমি চেয়েছিলাম একটি মোটরসাইকেল যা দেখতে সুন্দর, ভাল মাইলেজ দিবে এবং...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - বুলবুল আহমেদ
2018-07-24

আমি মোঃ বুলবুল আহম্মেদ। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমি প্রায় ১ বছর যাবত একটি কোম্পানিতে চাকুরী করি। কোম্পানির ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - মনিরুল হক
2018-07-02

আমি আজকে সকলের উদ্দেশ্যে আমার মোটরসাইকেল এবং এটি রাইডিং বিষয়ে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা তুলে ধরবো। আমার পরি...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - সাইফুল ইসলাম
2018-05-20

সর্ব প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই মোটরসাইকেল ভ্যালীকে, কারন তাদের জন্যই আজ আমি আমার বাইকের রিভিউ প্রকাশ করতে পার...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - সানজির আহমেদ
2018-04-23

আমি সানজির আহমেদ বাইক অনেক পছন্দ করি । বাইক চালাতে খুব ভালো লাগে । সাধারনত সবসময়ই বাইক চালাই । সকল ছোট ছোট কাজেও ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - মিল্টন হোসেন
2018-02-06

আমি মোঃ মিল্টন হোসেন পেশায় ব্যবসায়ী। আমার বর্তমান ঠিকানা হেতেম খাঁ, রাজশাহী। আমি এখন ব্যবহার করছি হিরো স্প্লেন...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - রেজাউল করিম
2018-01-24

আমি মোঃ রেজাউল করিম এবং আমি পেশায় একজন চাকুরীজীবী। আমার বাইক নিয়ে মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে প্রথম অভিজ্ঞতা শ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - ফয়সাল হোসেন
2018-01-14

আমি ফয়সাল হোসেন, পেশায় একজন চাকুরীজীবী। আমার বর্তমান ঠিকানা ছোট্ট একটি গ্রামে যার নাম বাদুরিয়া, পুঠিয়া, রাজশাহ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - আমিনুল ইসলাম
2018-01-13

আমি মোঃ আমিনুল ইসলাম পেশায় একজন প্রভাষক। আমার বাসস্থান ছোট্ট একটি গ্রামে যার নাম বাগাতিপারা এটা নাটোর জেলায় অব...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - রঞ্জন কুমার
2018-01-10

আমি রঞ্জন কুমার পেশায় একজন শিক্ষক। আমার ভালো একটা যোগাযোগ মাধ্যম প্রয়োজন এবং আমি মোটরসাইকেল ছাড়া অন্য কোন ভালো...

Bangla English
2017-06-27

Hero Moto Corp হচ্ছে ইন্ডিয়ার অন্যতম মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি। তারা শুধু তাদের দেশের মধ্যেই মোটরসাইকেল সরবরাহ ...

Bangla English


Filter