Sunra
Yamaha Banner
Search

হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - আমিনুল ইসলাম

English Version
2018-01-13

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for1000-5000km


Hero-iSmart-110-user-review-by-Aminul-Islam

আমি মোঃ আমিনুল ইসলাম পেশায় একজন প্রভাষক। আমার বাসস্থান ছোট্ট একটি গ্রামে যার নাম বাগাতিপারা এটা নাটোর জেলায় অবস্থিত। আমি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করে আসছি। আমার জীবনে আমি অনেক বাজাজের মোটরসাইকেল ব্যবহার করেছি এবং এক পর্যায়ে ভাবলাম যে এই বার একটু ভিন্ন ব্র্যান্ডের দিকে যাওয়া যাক। তাই সিদ্ধান্ত নিলাম হিরোর মোটরসাইকেল কিনবো। ব্র্যান্ড পছন্দ করলাম কিন্তু কোন বাইকটা কিনবো সেটা ঠিক করতে পারলাম না। অনেক ভাবার পর এবং বিভিন্ন জনের পরামর্শ নিয়ে কিনলাম হিরো আই স্মার্ট ১১০ । বাইকটিতে আধুনিক সকল ফিচারস রয়েছে এবং হিরোর অত্যাধুনিক i3s প্রযুক্তিও রয়েছে। সব মিলিয়ে আমার কাছে বাইকটি বেশ ভালো বলে মনে হয়েছে। আমি প্রায় ৫ মাস যাবত ব্যবহার করছি। আমি সাধারণত কলেজে যাতায়াত করার জন্য বাইকটি বেশি ব্যবহার করি। আজকে আমি আমার ৫ মাসের রাইডিং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেবো।

আমার কাছে বাইকটির বডির ডিজাইন খুব সুন্দর লেগেছে। বডির প্রত্যেকটি জায়গায় অনেক সুন্দর কালার কম্বিনেশন এবং নিখুত ডিজাইন আমি লক্ষ্য করেছি এবং আমি আরও লক্ষ্য করেছি যে ১১০ সিসির বাইক হিসেবে ডিজাইনটা অনেক মার্জিত। অন্যদিকে কিছু কিছু অংশে আমি প্লাস্টিক লক্ষ্য করেছি আমি মনে করি সে সকল অংশে প্লাস্টিক না ব্যবহার করলে ভালো হতো।

বাইকটি চালিয়ে আমি অনেক আরাম অনুভব করি। সিটিং পজিশন ভালো এবং হ্যান্ডেলবারটা ধরেও বেশ আরামদায়ক অন্যদিকে হ্যান্ডেলবারের সাথে সংযুক্ত সুইচগুলোর মান আমার কাছে বেশ লেগেছে। আমি রাতের রাইডে হেডল্যাম্পের আলো যথেষ্ট ভালো পেয়েছি।

আমি বাইকটির কন্ট্রোল ভালো পেয়েছি। তবে বাইকটি টপ স্পীডে অনেক বেশি ভাইব্রেশন দেয়। অন্যদিকে ব্রেকিং কিন্তু আমি অনেক ভালো লক্ষ্য করেছি যে কোনো স্পীডে ব্রেকিংটা অনেক ভালো পাওয়া যায়। গ্রামের খারাপ রাস্তায় চালিয়ে আমি কম ঝাঁকুনি অনুভব করি কারণ এর সাসপেনশনটা বেশ নরম লাগে আমার কাছে। টায়ারগুলোর গ্রিপ ভালো এবং তেমন স্লিপ করে না।

ইঞ্জিনের পারফরমেন্স ভালো।আমি এই পর্যন্ত ইঞ্জিনে কোনো ঝামেলা পাইনি পাশাপাশি আমি অনেক ভালো মাইলেজ পাচ্ছি যেটা প্রায় লিটারে ৮০ কিমি এর মতো। আমি বলবো যে বাইকটির জ্বালানী খরচ একদম কম এবং অত্যাধুনিক i3s প্রযুক্তি থাকার ফলে ইঞ্জিনটা অনেক ভালো মাইলেজ সরবরাহ করতে পারে।

সার্ভিস সেন্টারে আমি একবার গিয়েছি এবং তাদের ঠিক করার মান ,ব্যবহার আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তবে সার্ভিস মানটা আরেকটু উন্নত করা দরকার।

ভালো দিক
-সুন্দর ডিজাইন
-মার্জিত আউটলুক
-ভালো ইঞ্জিন পারফরমেন্স

মন্দ দিক
-এত ছোট বাইকে AHO প্রযুক্তি আমার কাছে ভালো লাগে
-গ্যাস টানলে সাউন্ডটা ভালো লাগে না
-ব্যাগ ঝুলানোর হুক নেই।

বাইকটির দাম আমি বলবো যে বর্তমান বাজারের অবস্থা অনুযায়ী এবং এর ফিচারস ও পারফরমেন্স অনুযায়ী দামটা একদম সহনীয় এবং যারা এই বাইকটি কেনার কথা ভাবছেন আমার অভিজ্ঞতার আলোকে বলবো যে- বাইকটি চোখ বন্ধ করে নেওয়া যেতে পারে আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ ।


Rate This Review

Is this review helpful?

Rate count: 7
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero iSmart

হিরো আই স্মার্ট মোটরসাইকেল রিভিউ - সোহান আলী
2019-05-06

যাতায়াতের জন্য মোটরসাইকেল একটি অন্যতম বাহন। আমি চেয়েছিলাম একটি মোটরসাইকেল যা দেখতে সুন্দর, ভাল মাইলেজ দিবে এবং...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - বুলবুল আহমেদ
2018-07-24

আমি মোঃ বুলবুল আহম্মেদ। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমি প্রায় ১ বছর যাবত একটি কোম্পানিতে চাকুরী করি। কোম্পানির ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - মনিরুল হক
2018-07-02

আমি আজকে সকলের উদ্দেশ্যে আমার মোটরসাইকেল এবং এটি রাইডিং বিষয়ে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা তুলে ধরবো। আমার পরি...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - সাইফুল ইসলাম
2018-05-20

সর্ব প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই মোটরসাইকেল ভ্যালীকে, কারন তাদের জন্যই আজ আমি আমার বাইকের রিভিউ প্রকাশ করতে পার...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - সানজির আহমেদ
2018-04-23

আমি সানজির আহমেদ বাইক অনেক পছন্দ করি । বাইক চালাতে খুব ভালো লাগে । সাধারনত সবসময়ই বাইক চালাই । সকল ছোট ছোট কাজেও ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - মিল্টন হোসেন
2018-02-06

আমি মোঃ মিল্টন হোসেন পেশায় ব্যবসায়ী। আমার বর্তমান ঠিকানা হেতেম খাঁ, রাজশাহী। আমি এখন ব্যবহার করছি হিরো স্প্লেন...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - রেজাউল করিম
2018-01-24

আমি মোঃ রেজাউল করিম এবং আমি পেশায় একজন চাকুরীজীবী। আমার বাইক নিয়ে মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে প্রথম অভিজ্ঞতা শ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - ফয়সাল হোসেন
2018-01-14

আমি ফয়সাল হোসেন, পেশায় একজন চাকুরীজীবী। আমার বর্তমান ঠিকানা ছোট্ট একটি গ্রামে যার নাম বাদুরিয়া, পুঠিয়া, রাজশাহ...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - আমিনুল ইসলাম
2018-01-13

আমি মোঃ আমিনুল ইসলাম পেশায় একজন প্রভাষক। আমার বাসস্থান ছোট্ট একটি গ্রামে যার নাম বাগাতিপারা এটা নাটোর জেলায় অব...

Bangla English
হিরো আইস্মার্ট মোটরসাইকেল রিভিউ - রঞ্জন কুমার
2018-01-10

আমি রঞ্জন কুমার পেশায় একজন শিক্ষক। আমার ভালো একটা যোগাযোগ মাধ্যম প্রয়োজন এবং আমি মোটরসাইকেল ছাড়া অন্য কোন ভালো...

Bangla English
2017-06-27

Hero Moto Corp হচ্ছে ইন্ডিয়ার অন্যতম মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি। তারা শুধু তাদের দেশের মধ্যেই মোটরসাইকেল সরবরাহ ...

Bangla English


Filter