Sunra
Yamaha Banner
Search

বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - রাশিদুল ইসলাম

English Version
2019-09-28

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for5000-10000km


Bajaj-Platina-100-user-review-by-Rashidul-Islam

যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল বাহনটি সব সময়ই একটি ভাল মাধ্যম। আমি একটি এনজিওতে চাকুরী পাওয়ার পর পরই ভাবলাম এখন আমার যাতায়াতের জন্য একটি মোটরসাইকেল খুব প্রয়োজন। কেননা আমাকে প্রতিনিয়ত অনেক পথ যাতায়াত করতে হয়। তখন আমি ভাবলাম, মোটরসাইকেল কিনলে ভাল মাইলেজ সমৃদ্ধ একটি মোটরসাইকেলই কিনবো। তাই আমি পছন্দ করে বাজাজ প্লাটিনা ১০০ সিসি কিনেছি। এর আগে আমি মোটরসাইকেলটি ১ মাস ব্যবহার করে ৯৫০ কিমি পথ চালিয়ে আমার অভিজ্ঞতা গুলো শেয়ার করেছিলাম। আজকে আমি আবারো ৬ মাস পরে আমার এই মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আমি এযাবৎ প্রায় ৫০০০ কিমি পথ যাতায়াত করেছি কোন প্রকারের দূর্ঘটনা ছাড়াই। ১ মাস আমার মোটরসাইকেলটি চালিয়ে কোন মন্দ দিক খুঁজে পাইনি। কিন্তু ৬ মাস পরে আজ এর ভাল দিকগুলোর সাথে সাথে কিছু মন্দ দিকও খুঁজে পেয়েছি। আমার মোটরসাইকেলের সিটিং পজিশন বেশ বড়। সিটের সাথে হ্যান্ডেলবারের কম্বিনেশন মোটামুটি ভাল। কিন্তু আমি একটানা ৮০ কিমি পথ যাতায়াত করে বুঝেছি আমার কোমর ব্যথা করে এবং হাত ঝিনঝিন করে। হাই স্পিডে চালিয়েও দেখেছি ৭৫ এর বেশি গতিতে তুললে আমার মোটরসাইকেলটির বডি বা মাথা ভাইব্রেট করে। এছাড়া আমি আগের ভার্শনের বাজাজ প্লাটিনার সাথে বর্তমানের বাজাজ প্লাটিনার কিছু পার্থক্য লক্ষ্য করেছি। নতুন ভার্শনের বাজাজ প্লাটিনাতে সেল্ফ রয়েছে, এর হেড লাইটের ডিজাইন সম্পূর্ণ নতুন। এর গ্রাফিক্যাল ডিজাইন থেকে শুরু করে ট্যায়ার পর্যন্ত সম্পূর্ণ নতুন। মোটরসাইকেলটি সকালে এক চান্সে সেল্ফ স্টার্ট করা যায় না। এটি আমার কাছে বিরক্তি লাগে।

ভাল দিকঃ-
১/ তেল খরচ খুব কম।
২/ গ্রাফিক্স ডিজাইন গুলো সুন্দর এবং নতুন নতুন ফিচারস যুক্ত হয়েছে।
৩/ আমার বাইকটি থেকে ভাল কন্ট্রোল করা যায়।
৪/ সিটিং পজিশন বড়।
৫/ এর বিল্ড কোয়ালিটি বেশ মজবুত।
৬/ দামটা সাধ্যের মধ্যেই রয়েছে।

মন্দ দিকঃ-
১/ সেল্ফ স্টার্ট সমস্যা দেয়।
২/ বেশি গতিতে ভাইব্রেশন করে।
৩/ দীর্ঘ যাতায়াতে কোমর ব্যথা করে।

মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটি পছন্দের প্রধান কারণ হল, এর তেল খরচ খুব কম। বাইকটি কিনার আগেই আমি এই কথাটি জানতাম। এখন বাইকটি ব্যবহার করে দেখছি ভাল মাইলেজ পাবার আশায় এটি কিনে আমি ভালই করেছি। আমার এই বাইকটি কিনার পরে থেকে যাতায়াত খরচ অনেক সাশ্রয় হয়েছে।

মাইলেজ সিটিঃ ৫৫ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬৫ কিমি।

আমার মোটরসাইকেলের ইঞ্জিনটা খুব শক্তিশালী। এটি বেশিক্ষণ চালালেও এর ইঞ্জিন তেমন ওভার হীট হয় না। ইঞ্জিনের শব্দটা আমার খুব ভাল লাগে। বাইকটির সাসপেনশন গুলো মোটামুটি ভাল। খারাপ রাস্তায় একা চালালেও খুব বেশি ঝাকুনি অনুভব করি না। আমার এই বাইকের কন্ট্রোল মোটামুটি ভাল। এর সামনের এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। আমি শোরুমের পরামর্শ অনুযায়ী সঠিক সময় মত এই মোটরসাইকেলটি সার্ভিসিং করাই। সেই জন্য এখন পর্যন্ত মেজর কোন সমস্যা দেখা দেয়নি। পরিশেষে বলবো, সাধ্যের মধ্যে তেল সাশ্রয়ী বাইক হচ্ছে আমার এই বাজাজ প্লাটিনা ১০০ সিসি।



Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Platina 100 ES

Bajaj Platina 100 ES - ফিচারস রিভিউ
2026-01-08

Bajaj Platina 100 ES বাইকটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের কমিউটার বাইকের বাজারে একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এটি মাইলেজ, আ...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - নাজমুল হোসেন
2019-12-29

আমি মনে করি, যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল বাহনটি সব সময়ই খুব ভাল একটি মাধ্যম। আমার বাজাজ ব্র্যান্ডের প্রতি আস...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - রকি
2019-12-29

আমার দৈনন্দিন কাজে যাতায়াতের জন্য ১টি বাইক খুব অনুভব করি। যার মাধ্যমে আমি প্রতিনিয়ত ইচ্ছা স্বাধীন ভাবে যাতায়াত...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - আশিকুর রহমান
2019-10-03

অফিসের বিভিন্ন কাজ এবং পরিবার নিয়ে ঘুরাফেরা করার জন্য একটি বাইক খুবই দরকার ছিলো। কারণ অফিসের কাজের জন্য আমাকে ব...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - রাশিদুল ইসলাম
2019-09-28

যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল বাহনটি সব সময়ই একটি ভাল মাধ্যম। আমি একটি এনজিওতে চাকুরী পাওয়ার পর পরই ভাবলাম এখন...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - আব্দুল আজিজ
2019-08-24

অফিসে যাতায়াতের জন্য আমার একটি মোটরসাইকেলের খুবই দরকার ছিল পাশপাশি যে মোটরসাইকেলটি কিনবো তার মাইলেজ অবশ্যই ভ...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - সিদ্দিক
2019-08-05

সরাসরি বলতে গেলে বাইক কেনার পেছনে তেমন কোন আবেগতাড়ীত গল্প আমার নেই কারন আমার বাড়ি শহর থেকে কিছুটা দূরে এবং আমাকে...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - শামীম আক্তার রনি
2019-08-04

পেশাগত দিক দিইয়ে আমি পানি উন্নয়ন বোর্ডে চাকুরী করি এবং আমার বাড়ি থেকে আমার অফিস দূরে হউয়ায় বহুদিন আগে থেকেই একটা...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - মাহাবুব হোসেন
2019-07-03

বাজাজ প্লাটিনা ১০০ সিসির মোটরসাইকেলটি আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল। কিন্ত আমি ১ বছর আগে এটি কিনি। এটি আমার জীবন...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - তোফাজ্জল হোসেন
2019-06-11

বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটি কিনেছি মূলত শখের বসে। আমি ভাল মাইলেজ পাবার আশায় ১০০ সিসির বাইক কিনেছি। এট...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - রাসিদুল ইসলাম
2019-04-07

যাতায়াতের জন্য মোটরসাইকেল সব সময়ই একটি ভাল মাধ্যম। আমি একটি এনজিওতে চাকুরী করি। তাই প্রতিনিয়ত আমাকে অনেক যাতায়...

Bangla English
Filter