Sunra
Yamaha Banner
Search

English Version
2017-11-11

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money


Bajaj-Platina-100-user-review-by-Sabuz-Ali


বাজাজ বাংলাদেশের মধ্যে অনেক বিখ্যাত একটি মোটরসাইকেল ব্র্যান্ড। আমাদের রাস্তায় অনেক বাজাজের মোটরসাইকেল চলতে দেখা যায় এবং খুব সহজেই বাজাজের মোটরসাইকেল আমাদের চোখে পড়ে। আমিও একজন বাজাজের গ্রাহক। বর্তমানে আমি ব্যবহার করছি বাজাজ প্লাটিনা ১০০ সিসির এই মোটরসাইকেলটি। প্রথমে আমি নিজেকে পরিচয় করিয়ে দিতে চাই। আমি মোঃ সবুজ আলী এবং পেশায় আমি একজন স্কুল শিক্ষক। আমার বাসস্থান নাটোর,রাজশাহী। এই মোটরসাইকেলটি কেনার মুল কারণ হল আমার বাসা থেকে স্কূল অনেক দূরে যার ফলে যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে আমি মোটরসাইকেলকেই বেছে নেই। এটাই আমার প্রথম মোটরসাইকেল আমার এর পূর্বে কোনো মোটরসাইকেল ছিলো না। আমি প্রায় ৬ বছর ধরে এই মোটরসাইকেলটি ব্যবহার করে আসছি এবং আমি মনে করি সময় হয়েছে এই মোটরসাইকেল নিয়ে একটি রিভিউ দেওয়ার।

ডিজাইন সত্যিই খুব ভালো। বাইকটির কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কালো রঙ পছন্দ যার ফলে আমি এই রঙয়ের মোটরসাইকেল কিনেছি। ফুয়েল ট্যংকারটা দেখতে খুব ভালো লাগে এবং অন্যান্য বাইকের তুলনায় ফুয়েল ট্যংকারটি বেশ বড়। বাজাজের বিল্ড কোয়ালিটি খুবই মজবুত। আমি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে অনেক সন্তুষ্ট।

এই বাইকটি চালিয়ে আমার কাছে মোটামুটি আরামদায়ক মনে হয়েছে। সিটিং পজিশনটা ভালো তবে আমি মনে করি এর সিটের উচ্চতাটা অরেক্টু কমানো গেলে সুবিধা হতো। হ্যান্ডেলবার সোজা যার ফলে ধরে বেশ আরাম অনুভব করা যায়। সুইচগুলোর মান অনেক ভালো মনে হয়েছে। রাতের বেলা চালিয়ে আমি এর হেডল্যাম্পের যথেষ্ট ভালো আলো পেয়েছি কিন্তু এখন আগের তুলনায় আলোটা কম পাচ্ছি।

কন্ট্রোলিং অনেক সুন্দর। আমি আজ পর্যন্ত কন্ট্রোলিং নিয়ে কোনো ঝামেলায় পড়িনি। সাসপেনশন আমার কাছে দারুন মনে হয়েছে এবং এর পারফরমেন্সটাও দারুন। ব্রেকিংটা অনেক ভালো, টায়ারের গ্রিপ অনেক সুন্দর যার ফলে খারাপ পরিস্থিতিতে ব্রেক করলে পেছনের চাকাটা স্কীড করে না। কিন্তু টপ স্পীডে বাইকটি অনেক ভাইব্রেট করে বিশেষ করে সিংগেল রাইড করলে বেশী ভাইব্রেট করে ডাবল নিয়ে চালালে তেমন ভাইব্রেট করে না। আমি কন্ট্রোলিং নিয়ে সন্তুষ্ট।
ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো। ইঞ্জিন পারফরমেন্স দিয়ে আমার কোনো অভিযোগ নেই।

মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট। বর্তমানে আমি মাইলেজ পাচ্ছি ৬০ কিমি প্রতি লিটারে। মাইলেজের জন্য মূলত আমি বাইকটি কেনার দিকে বেশী নজর দিয়েছি। আমার বাইকের মাইলেজ আমার কাছে অন্যান্য বাইকের তুলনায় অনেক ভালো মনে হয়েছে।

আমার কাছে তাদের সার্ভিসিং সেন্টারের মান তেমন ভালো মনে হয়নি। আমি আজ পর্যন্ত ভালো সার্ভিসিং পায়নি এবং জানিনা ভবিষ্যতে কী হবে।

বাইকটির পারফরমেন্স এবং সব দিক মিলিয়ে দামটা আমার কাছে ঠিক মনে হয়েছে।

মোটরসাইকেলের সাইজটা অনেক বড়। আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে অনায়াসেই রাইড করতে পারি এবং এটা আমার কাছে ভাল দিক মনে হয়েছে। কিন্তু খারাপ দিক হল আমার মোটরসাইকেলটি চালিয়ে আমি তেমন আরাম পাইনা।

প্রকৃতপক্ষে আমি আমার বাইককে খুব পছন্দ করি। প্রত্যেকেরই নিজস্ব পছন্দ রয়েছে। আমি মনে করি এই মোটরসাইকেলটি অনেক ভালো এবং যদি কেউ এই মোটরসাইকেলটি কিনতে চায় তবে আমি বলবো যে নিঃসন্দেহে এই মোটরসাইকেলটি নিতে পারেন।




Rate This Review

Is this review helpful?

Rate count: 5
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Platina 100

বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ – আমিন হোসেন
2018-03-26

প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই মোটরসাইকেলভ্যালীকে আমাকে আমার বাইকের অভিজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্যে।...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ – শেখ সাদী
2018-03-25

পাঠকদের সাথে পরিচিত হই আমি মোঃ শেখ সাদী এবং পেশায় আমি একজন সার্ভিস হোল্ডার। ৩ বছর ধরে ব্যবহার করছি বাজাজ প্লাটিন...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ – কাজেম আলী
2018-03-12

আমার নাম মোঃ কাজেম আলী । আমি কলেজের একজন প্রভাষক। কলেজে যাতায়াত করার জন্য আমাকে আজ থেকে কয়েক বছর আগে নানা রকম বে...

Bangla English
বেশি স্পীডে ইনজিন ভাইব্রেট করে – বাজাজ প্লাটিনা ব্যবহারকারী জিয়াউর রহমান
2018-03-12

আমি মোঃ জিয়াউর রহমান পেশায় একজন সার্ভিস হোল্ডার। আমার বাসা বাঘা, রাজশাহী। আমি বাজাজ প্লাটিনা ব্যবহার করছি দীর্...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ – আমজাদ হোসেন
2018-02-10

আমি মোঃ আমজাদ হোসেন পেশায় চাকুরিজীবী। আমার বর্তমান ঠিকানা চারঘাট,রাজশাহী। আমার স্কুলটা বাসা থেকে একটু দূরে হও...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ – শরিফুল ইসলাম
2018-01-31

আমি মোঃ শরিফুল ইসলাম পেশায় চাকুরীজীবী।আমার বাসস্থান গোচর,চারঘাট,রাজশাহী। আমি এখন যে বাইকটি ব্যবহার করছি তার ন...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ – রাজু হোসেন
2017-12-13

ভালো সিটিং পজিশন, মাইলেজ ভালো, চালিয়ে আরাম সব মিলিয়ে আমি বলবো যে বাজাজ প্লাটিনা অনেক সুন্দর একটি বাইক। প্রথমে আম...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ – মাসুদ করিম রুবেল
2017-12-11

বাজাজ নামটি প্রায় সকলের কাছে পরিচিত। কারণ তারা অনেক আগে থেকেই বাংলাদেশে বেশ সুনামের সাথে ব্যবসা করে আসছে এবং ত...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ – সায়েদ আলী
2017-12-02

আমি মোঃ সায়েদ আলী, পেশায় একজন ব্যবসায়ী। আর তাই ব্যবসার জন্য এবং একটু ঘোরাঘুরির জন্য তার সাথে ব্যক্তিগত চলাচলের...

Bangla English
2017-11-11

বাজাজ বাংলাদেশের মধ্যে অনেক বিখ্যাত একটি মোটরসাইকেল ব্র্যান্ড। আমাদের রাস্তায় অনেক বাজাজের মোটরসাইকেল চলতে ...

Bangla English
2017-10-16

আমি মো এনামুল হক পেশায় একজন চাকুরীজীবি। আমার বাসস্থান ভিতরবাগ ,নাটোর রাজশাহী। আমার নিজের যাতায়াত সুবিধাকে আরও ...

Bangla English
2016-07-22

আমি মাহমুদুর রহমান। প্রফেশন হিসেবে আইটি ব্যবসার সাথে জড়িত। অবস্থান শহর থেকে কিছুটা দূরে হওয়াতে ব্যবসায়িক প্রয়ো...

Bangla English
2016-04-28

...

English
2015-09-02

...

English


Filter