
বর্তমান সময়ে ইয়ামাহার যে সকল বাইক বাংলাদেশের বাজারে রয়েছে সেগুলোর মধ্যে নেকেড স্পোর্টস সেগমেন্টে Yamaha MT15 এর চাহিদা অনেক বেশি দেখা যায়। এই বাইকের মধ্যে নেকেড স্পোর্টস এর একটি ধারণা আছে যেটা অন্য যে কোন বাইকের থেকে খুব সহজেই আলাদা করা যায়। এই বাইকের কিছু বিশেষ ফিচারস রয়েছে সেগুলো হলঃ
Yamaha MT15 এর স্পেশাল ফিচারস সমূহ
ইঞ্জিন
এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৫৫ সিসি লিকুয়িড কুল্ড এসওএইচসি ৪ভি এফএই ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ১৯.৩ পিএস@১০০০০ আরপিএম এবং ১৪.৭ এনএম@ ৮৫০০ আরপিএম ম্যাক্স টর্ক। এর সাথে আরও রয়েছে ভিভিএস ( ভ্যারিএবল ভালভ একচুয়েশন) প্রযুক্তি যা ইঞ্জিনের পারফরমেন্স আরও উন্নত করে। এই ভিভিএ প্রযুক্তির ফলে ইঞ্জিনের গতি ০-৬০ কিমি পেতে সময় লাগে মাত্র ৩.৭৮ সেকেন্ড যা কোম্পানী নিজেই দাবি করে থাকে যে এটা এই শ্রেনির মধ্যে এগিয়ে। শুধু তাই নয় এসিস্ট এন্ড স্প্লিপার ক্লাচের ফলে গিয়ার শিফটিং আরও স্মুথনেস হবে এবং ৬ গিয়ার থেকে হঠাত ১ গিয়ারে শিফট করলেযে ধাক্কা অনুভব হয় তা রোধ করবে। অন্যদিকে এম টি ১৫ তে রয়েছে ৬ স্পীড ট্রান্সমিশন এবং ইঞ্জিনের কম্প্রেশান রেশিং রয়েছে ১১:৬:১।
টায়ার এবং ব্রেকিং
ব্রেকিং এর দিকে রয়েছে সামনের চাকায় এবিএস( এন্টি লক ব্রেকিং সিস্টেম) যা ব্রেকিং এর পারফরমেন্স আরও বৃদ্ধি করবে পাশাপাশি বাইকের চাকা লক হওয়া রোধ করে স্টাবিলিটি বৃদ্ধি করবে।পেছনের দিকেও ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে কোন এবিএস সিস্টেম নেই। সামনের ডিস্কের সাইজ ২৮২ মিমি এবং পেছনের ডিস্কের সাইজ ২২০ মিমি। উভয়দিকেই এলয় হুইল ও টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। সামনের দিকে হুইলের পরিমাপ হচ্ছে ১৩০মিমি এবং পেছনের ৯৭ মিমি। টায়ারের সাইজ রয়েছে সামনের দিকে ১০০/৮০-১৭মি/সি৫২পি এবং পেছনের দিকে ১৪০/৭০-১৭মি/সি।
বাংলাদেশের বাজারে এই Yamaha MT15 বাইকের দাম ৪,৩০,০০০ টাকা।
People across the country are still in the throes of Eid-ul-Fitr, the biggest religious festival of Bangladesh, and to prolong...
English BanglaWorld-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...
English BanglaGPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...
English BanglaKR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...
English BanglaFor motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...
English Bangla