
বাংলাদেশের অন্যতম সেরা এবং জন প্রিয় জাপানীজ ব্রান্ড ইয়ামাহা। বাংলাদেশের বাজারে ইয়ামাহা মানেই সাথে চলে আসে Yamaha FZ-S সিরিজ। সম্প্রতি ইয়ামাহা তাদের FZ সিরিজের অবিশ্বাস্য এই অর্জনের আনন্দকে আরো বাড়িয়ে নিতে সম্পুর্ননতুনমডেল Yamaha FZ-S Fi V3 ABS Vintage Edition ইয়ামাহা বাইক লাভারদের, বিশেষত FZ-S সিরিজ লাভারদের জন্যে বাজারে নিয়ে আসার ঘোষনা দিয়েছে। ইতিমধ্যেই প্রি বুকিং প্রসেসও শুরু করেছে ইয়ামাহা কর্তৃপক্ষ।
প্রায় এক দশকের বেশি সময় পূর্বে কর্নফুলির হাত ধরে বাজারে বাংলাদেশের বাজারে আসে Yamaha FZ-S সিরিজ। শুরু হয় কমিউটার সেগমেন্টে এক নতুন মাস্টারপিস বাইকের যাত্রা। বাইকের ইঞ্জিন পারফর্মেন্স, লুক, ফিচারস সবকিছু দিয়েই মানুষের মন জয় করে নেই FZ-S বাইকগুলো। নতুন ভার্শনের অপেক্ষা করতে থাকে বাইকাররা। পরবর্তিতে ২০১৬ সালে এসিআই মোটরস এর হাত ধরে বাইকারদের মনকামনা পূর্ন করতে চলে আসে FZ-S V2। এফআই ইঞ্জিন, নতুন ডিজাইন, সাথে পুরানো মডেলের মত মোটা চাকা এবং সম্পূর্ন নতুন পারফর্মেন্স লেভেল মিলিয়ে এই বাইক এখন বাংলাদেশের বাজারে দৃড়তার সাথে পারফর্ম করে চলেছে। এই বাইকের হাত ধরেই মূলত এফআই ইঞ্জিনের যাত্রাও শুরু আমাদের বাজারে। বাইকারদের চাহিদা এবং এই সিরিজের উপর সকলের আস্থাকে মাথায় রেখে ২০১৮ সালের দিকে আরো বেশি আকর্ষনীয় লুক এবং ভরপুর মডার্ন ফিচার যেমন, এবিএস, নেগেটিভ মিটার ক্লাস্টার, নতুন ডিজাইনের সাথে Yamaha FZ-S Fi V3 বাংলাদেশের বাজারে চলে আসে। স্পোর্টস কমিউটার সেগমেন্টে সকলের নতুন জন্য আকর্ষনীয় এই বাইক দুটি হয়ে উঠে টুরিং এর জন্য বেস্ট বাইক। অনেকের স্পীড নিয়ে মাথা ব্যাথা থাকলেও, সকলেই বাইকের মাইলেজ বৃদ্ধি এবং অভারঅল পারফর্মেন্সে বেশ সন্তষ্ট। বেশ অনেকটা দিন FZ-S Fi V3 এবং FZ-S V2 এর এই যুগান্তকারী সফল্যের দিকে লক্ষ্য করে ইয়ামাহা তাদের গ্রাহকদের কিছুটা নতুন ফ্লেভার দেবার জন্য নিয়ে এসেছে Yamaha FZ-S Fi V3 ABS Vintage Edition। বাইকের ফিচারে V3 এর থেকে খুব বেশি পরিবর্তন না থাকায় পারফর্মেন্স নিয়েও থাকছে তেমন কোন চিন্তার বিষয়। আসা করা যাচ্ছে নতুন ফ্লেভারের এই Vintage Edition এবারো বাইকারদের মাঝে বেশ ভাল সাড়া ফেলতে সক্ষম হবে বাইকের পারফর্মেন্স এবং মাইলেজ নিয়ে।
FZ-S Fi V3 ABS Vintage Edition নতুন কিছু ফিচারস, যেমন নিউ কালার ভ্যারিয়েন্ট, বড় ডিস্ক প্রেট, এবং সেভেন- স্টেপ এডজ্যাস্টেবল মন সাসপেনশন সহ বাজারে পাওয়া যাবে। FZ-S সিরিজের পুরানো লেগেসি ধরে রেখে গ্রাহকদের কিছুটা ভিন্ন টেস্ট দেয়াই হচ্ছে এই বাইকের বাজারে নিয়ে আসার মূল কারন। বাইকটির প্রাইজ নির্ধারন করা হয়েছে ২,৪৫,৫০০ টাকা। বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।
Among the few new brands that have entered the country's market since the increase in the CC limit in the motorcycle market in...
English BanglaBajaj is a very popular brand among the grassroots bike users in the commuter segment in Bangladesh. One of the reasons behind...
English BanglaYamaha always wants to be with the joy and celebration of the people of the country and reorganizes the price list of each of ...
English BanglaPeople across the country are still in the throes of Eid-ul-Fitr, the biggest religious festival of Bangladesh, and to prolong...
English BanglaWorld-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...
English Bangla