Sunra
Yamaha Banner
Search

ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল ২০১৯

2019-10-14

ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল ২০১৯


Yamaha-Exchange-Festival-2019

আগামী ২৫ এবং ২৬ অক্টোবর দুইদিন জুড়ে তেজগাঁও বিজি প্রেস মাঠে ইয়ামাহা নিয়ে এলো আপনার বর্তমান বাইকটির বদলে স্বপ্নের ইয়ামাহা বাইক লুফে নেয়ার এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল।

এক্সচেঞ্জ অফারঃ

আপনার বর্তমান বাইকটি এক্সচেঞ্জ করে R15 কিংবা MT15 নিলে পাচ্ছেন বর্তমান মূল্যের উপরে ৫,০০০ টাকা ছাড়।

-FZ কিংবা FZS FI V3 নিলে পাচ্ছেন ৩,০০০ টাকা ছাড়,
-Saluto 125cc নিলে পাচ্ছেন ২,০০০ টাকা ছাড়,
-RayZR Street Rally নিলে পাচ্ছেন ২,০০০ টাকা ছাড়!

আপনার বর্তমান বাইকটি যদি ইয়ামাহাই হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনি পাবেন আরো অতিরিক্ত ১,০০০ টাকা ছাড়!
এছাড়াও সকল ক্রেতার জন্য এক্সচেঞ্জ অফারের সাথে চলতি মাসের রেগুলার অফার প্রযোজ্য হবে।

এক্সচেঞ্জ প্রক্রিয়া ও নিয়মাবলীঃ

১। এক্সচেঞ্জ ফেস্টিভ্যালে অনলাইনে রেজিস্ট্রেশন করে আসলে বুথে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি টোকেন সংগ্রহ করতে পারবেন। অন্যথায় এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল স্পটে আপনার বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে টোকেন নিতে হবে।

২। ইভেন্টের দিন যে বাইকটি এক্সচেঞ্জ করতে চান সেই বাইকটি নিজে নিয়ে আসতে হবে, বাইকের সকল কাগজপত্রসহ। শুধুমাত্র ঢাকা মেট্রোর রেজিস্ট্রিকৃত বাইক এক্সচেঞ্জ অফারের আওতায় পড়বে।

৩। রেজিস্ট্রেশন বুথ থেকে টোকেন সংগ্রহের পর, ইভেন্টের বাইক ইন্সপেকশন টিম আপনার বাইকটি সঠিকভাবে পরীক্ষার পর তা নিলাম সেকশনে পাঠাবে।

৪। ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভ্যালে ঢাকার স্বনামধন্য বাইক রিসেলারগণ অংশগ্রহণ করবেন এবং নিলাম
সেকশনে যেকোনো একজন রিসেলার আপনার বাইকটি নিলামের মাধ্যমে সেরা দামে ক্রয়
করবেন এবং ক্রয়কৃত মূল্য বাইকের বুকিং হিসেবে রাখা হবে।

৫। আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করতে বাকি যত টাকা প্রয়োজন, তা ডিলার পয়েন্ট থেকে বাইক ডেলিভারির সময় পরিশোধ করতে হবে এবং আপনার জন্য আপনার পছন্দের বাইকের উল্লেখিত ছাড় প্রযোজ্য হবে।

রেজিস্ট্রেশন লিংকঃ http://bit.ly/ExchangeFestival


Bike News

CFMoto announces attractive offers for Eid-ul-Adha
2026-05-07

In the recent motorcycle market in Bangladesh, CFMoto is one of the motorcycles that has created a great stir among all classes ...

English Bangla
Bajaj Bike Price List Before Eid-ul-Adha
2026-05-04

In Bangladesh, motorcycles are mostly considered as a hobby product, so the number of motorcycle purchases is increasing durin...

English Bangla
Get up to 20,000 Taka off on bike exchange with Yamaha
2026-05-03

One of the regular offers organized by Yamaha Bangladesh is the exchange offer, through which a biker can exchange any model o...

English Bangla
10th Dhaka Bike Show 2026: A Promising Event or a Missed Opportunity?
2026-04-30

From April 23 to 25, 2026, the much-anticipated “10th Dhaka Bike Show” took place at International Convention City Bashund...

English Bangla
Vmoto Officially Launches in Bangladesh at the 10th Dhaka Bike Show
2026-04-23

Dhaka, April 23, 2026 — The electric vehicle revolution in Bangladesh has reached a new milestone today. Vmoto, a global power...

English Bangla
Filter