Sunra
Yamaha Banner
Search

নতুন রঙ ও ফিচারে সেজেছে Classic এবং Meteor 350

2026-02-16

নতুন রঙ ও ফিচারে সেজেছে Classic এবং Meteor 350

royal-enfield-color-1771253187.webp
বাংলাদেশের মোটরসাইকেল বাজারে এক রাজকীয় বিপ্লবের নাম ‘রয়্যাল এনফিল্ড’। বিশ্বখ্যাত এই ব্রিটিশ-ভারতীয় ব্র্যান্ডটি ইফাদ মোটরসের হাত ধরে বাংলাদেশের রাস্তায় যাত্রা শুরু করার পর সফলভাবে একটি বছর পার করেছে। এই প্রথম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এবং বাইকারদের চাহিদাকে প্রাধান্য দিয়ে ইফাদ মোটরস বাজারে নিয়ে আসছে Royal Enfield Classic 350 এবং Royal Enfield Meteor 350-এর বিশেষ কিছু নতুন কালার ভেরিয়েন্ট। শুধু তাই নয়, মিটিওর ৩৫০ মডেলে থাকছে বেশ কিছু আধুনিক ফিচার আপডেট, যা বাংলাদেশের ক্রুজার বাইক প্রেমীদের মাঝে নতুন করে আলোড়ন সৃষ্টি করবে।

বর্ষপূর্তিতে নতুন রঙের সমাহার
রয়্যাল এনফিল্ডের সিগনেচার মডেল হিসেবে পরিচিত ‘ক্লাসিক ৩৫০’ তার রেট্রো লুক এবং দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইতোমধ্যে তরুণ ও অভিজ্ঞ চালকদের মন জয় করেছে। ইফাদ মোটরস জানিয়েছে, বর্ষপূর্তি উপলক্ষে এই মডেলে এমন কিছু কালার স্কিম যুক্ত করা হচ্ছে যা আগে দেশের বাজারে পাওয়া যায়নি।
‘ক্লাসিক ৩৫০ এর যে কালার গুলো আমরা দেখতে পাচ্ছিঃ-
• Rajshahi Red
• Comilla Black
• Dhaka Amber
• Sundarban Green

অন্যদিকে, হাইওয়ে রাইডারদের প্রিয় ‘মিটিওর ৩৫০’ মডেলেও যোগ হচ্ছে নতুন এবং আকর্ষণীয় সব রঙ। এই নতুন কালারগুলো বাইকটিকে আগের চেয়ে আরও বেশি প্রিমিয়াম এবং আভিজাত্যপূর্ণ লুক দেবে। ‘মিটিওর ৩৫০ এর যে কালারগুলো আমরা দেখতে পাচ্ছিঃ-
• Supernova Black
• Stellar Matt Grey
• Stellar Marine Blue
• Fireball Orange
• Fireball Grey

মিটিওর ৩৫০-এ আসছে ফিচারের বড় আপডেট
এবারের উৎসবের মূল কেন্দ্রবিন্দু মিটিওর ৩৫০-এর ফিচার আপডেট। যারা দীর্ঘ পথ পাড়ি দিতে পছন্দ করেন, তাদের কথা মাথায় রেখে এই মডেলে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে।
• নতুন ইন্টারফেস
• রাইডিং কমফোর্ট
• স্মার্ট কানেক্টিভিটি
• সেফটি ফিচারস

দেশের বাজারে প্রভাব
ইফাদ মোটরসের এই উদ্যোগ দেশের প্রিমিয়াম বাইক বাজারে রয়্যাল এনফিল্ডের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। গত এক বছরে বাংলাদেশে উচ্চ সিসির (৩৫০ সিসি) বাইক চালকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই ব্র্যান্ডটি। বিশেষ করে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব কারখানায় স্থানীয়ভাবে সংযোজন করার ফলে গ্রাহকদের আস্থাও বেড়েছে।



নতুন এই আপডেটগুলো আসার খবর শোনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এবং শোরুম গুলোতে বাইক প্রেমীদের আনাগোনা বেড়েছে। বিশেষ করে মিটিওর ৩৫০-এর নতুন কালার ভেরিয়েন্টগুলো দেখার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
Royal Enfield Meteor 350 বাইকের দাম
• Supernova Black- BDT 5,13,180
• Stellar Matt Grey - BDT 4,88,000
• Stellar Marine Blue - BDT 4,88,000
• Fireball Orange - BDT 4,76,000
• Fireball Grey - BDT 4,76,00

এছাড়াও কেউ যদি Meteor Aurora Retro Green নিতে চান, তবে প্রি-বুকিং করতে হবে। প্রি-বুকিং মূল্য BDT 4,94,000 টাকা। আপনার প্রি-বুক করা বাইকটি ৯০ দিনের মধ্যে পেয়ে যাবেন।
Royal Enfield Classic 350 বাইকের দাম
• Rajshahi Red - BDT 4,47,700
• Comilla Black - BDT 4,47,700
• Dhaka Amber - BDT 4,47,700
• Sundarban Green - BDT 4,47,700

রয়্যাল এনফিল্ডের এই পথচলা বাংলাদেশের অটোমোবাইল ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে। নতুন ফিচার আর রাজকীয় রঙে এই বাইকগুলো দেশের রাস্তায় কতটুকু প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

Bike News

Yamaha extends Eid offer to extend Eid joy
2026-03-25

People across the country are still in the throes of Eid-ul-Fitr, the biggest religious festival of Bangladesh, and to prolong...

English Bangla
Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla
GPX monthly routine service campaign for the convenience of customers
2026-03-09

GPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...

English Bangla
Why You Should Buy Your Honda Bike from KR Bike Center Rajshahi
2026-03-08

KR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...

English Bangla
Why S Autos?
2026-03-08

For motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...

English Bangla

Related Motorcycles

Filter