
টিভিএস বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্রান্ড। আমাদের দেশের বাজারে ১০০ থেকে ১১০ সিসির কমিউটার বাইকগুলোর বেশ চাহিদা রয়েছে। টিভিএস তাদের কিছু সুন্দর সুন্দর বাইক এই সেগমেন্টে অফার করে যা গ্রাহকদের বেশ ভালোভাবে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে এই সেগমেন্টে তারা তাদের বাইকের সাথে ডিজাইন, ফিচারস এবং অন্যান্য বিষয় কিছুটা আপডেট করে। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো দেশের বাজারে টিভিএস এর ১১০ সিসি বাইকের দাম এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে। চলুন তাহলে এক নজরে দেখে নিই বাংলাদেশে টিভিএস এর ১১০ সিসি বাইকের দাম ।
TVS Metro plus
টিভিএস এর এই Metro সিরিজটি বাংলাদেশের গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়। ১০০ সিসির মডেল বাংলাদেশের বাজারে আসার পর এর চাহিদা ও জনপ্রিয়তা দেখে টিভিএস কোম্পানী ১১০ সিসির TVS Metro plus বাইকটি মার্কেটে সরবরাহ শুরু করে। এই বাইকটিতে আছে মার্জিত ডিজাইন, সুন্দর গ্রাফিক্স, শক্তিশালী ইঞ্জিন , আরামদায়ক সিটিং। এই বাইকটি যারা ব্যবহার করছেন তারা অনেকেই মাইলেজ পাচ্ছেন গড়ে ৫৫-৬৫ কিমি প্রতি লিটারের মত। সব মিলিয়ে ১১০ সিসির মধ্যে সুন্দর একটি বাইক হচ্ছে এই TVS Metro plus । দেশের বাজারে এই বাইকের দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে। সেগুলো হলঃ
TVS Metro plus Disc বাইকের দাম ১,১৬,৯০০ টাকা।
TVS Metro plus Drum বাইকের দাম ১,১১,৯০০ টাকা।
TVS Radeon
১১০ সিসি টিভিএস বাইকের চাহিদা যখন দেশের বাজারে আকাশ্চুম্বী তখন এই ১১০ সিসির মধ্যেই গ্রাহকদের ভিন্ন ফ্লেভার দিতে বাজারে নিয়ে আসে TVS Radeon। এই বাইকটি ক্ল্যাসিক্যাল আউটলুক অন্যান্য ১১০ সিসির বাইকের থেকে একটু ভিন্ন অভিজ্ঞতা দিবে। ডিজাইন, ইঞ্জিন পারফরমেন্স, সিটিং পজিশন ইত্যাদি সব মিলিয়ে বাইকটিকে পরিপুর্ন রুপ দিয়েছে। বর্তমানে যারা এই বাইকটি ব্যবহার করছেন তারা সবাই কমবেশি গড়ে ৫৫-৬৫ কিমি এর মত মাইলেজ পাচ্ছেন।
TVS Radeon বাইকের দাম ১,১৫,৯০০ টাকা।
TVS Jupiter
স্কুটার সেগমেন্টের মধ্যে বাংলাদেশের বাজারে জনপ্রিয় একটি নাম হচ্ছে TVS Jupiter। এই স্কুটারটি শুরু থেকেই গ্রাহকদের মন জয় করে আসছে। স্টাইলিশ লুক, আরামদায়ক রাইডিং, শক্তিশালী ইঞ্জিন সব মিলিয়ে এই স্কুটারটিকে একদম পরিপুর্নভাবে তৈরি করা হয়েছে। বর্তমানে যারা এই বাইকটি ব্যবহার করছেনতারা সবাই কমবেশি গড়ে ৫০-৬০ কিমি মাইলেজ পাচ্ছেন। ১১০ সিসি সেগমেন্টের স্কুটারের মধ্যে আপনাদের সেরা একটি অপশন হতে পারে এই TVS Jupiter।
TVS Jupiter বাইকের দাম ১,৩৭,৯০০ টাকা।
আমাদের দেশের বাজারে সিসি লিমিটেড থাকার কারনে ১৬৫ সিসির বেশি বাইক বাজারে পাওয়া যায় না। এদিকে উন্নয়নশীল দেশ হওয়ার কারনে অনেকেই মাইলেজকে বেশি প্রাধন্য দিয়ে থাকে যার ফলাফল কম সিসির বাইকের জনপ্রিয়তা বেশি। আজকে আমরা আপনাদের সাথে তুলে ধরতে সক্ষম হয়েছে টিভিএস এর যে সকল ১১০ সিসি বাইক আছে সেগুলো নিয়ে। আপনি যদি ১১০ সিসির টিভিএস এর বাইক খুঁজে থাকেন তাহলে এর মধ্যে পছন্দ করে নেওয়াটা আপনার জন্য শ্রেয় হবে।
টিভিএস এর আরও বাইক দেখতে ক্লিক করুন এখানে।
People across the country are still in the throes of Eid-ul-Fitr, the biggest religious festival of Bangladesh, and to prolong...
English BanglaWorld-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...
English BanglaGPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...
English BanglaKR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...
English BanglaFor motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...
English Bangla