Sunra
Yamaha Banner
Search

মোটরসাইকেলভ্যালী ওয়াচ : মটো ভ্লগারদের জন্য বিশেষ প্ল্যাটফর্ম

2022-08-29

মোটরসাইকেলভ্যালী ওয়াচ : মটো ভ্লগারদের জন্য বিশেষ প্ল্যাটফর্ম

Special-Platform-for-Moto-vlogger-MotorcycleValley-Watch-1661744008.jpg

মোটরসাইকেল নিয়ে ভ্রমন প্রিয় মানুষের আগ্রহের শেষ নেই যার কারনে স্ব স্ব স্থান থেকে মোটরসাইকেলের ভিডিও দেখা ভিডিও তৈরিসহ নানাভাবে মোটরসাইকেল নিয়ে নিজের ফ্যান্টাসির জানান দেন মোটরসাইকেল প্রেমীরা ।

Team MotorcycleValley এমনসব প্যাশনেট মোটরসাইকেল প্রেমীদের ব্লগ এবং ভিডিও প্রমোট করে উপার্জনের নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে একজন ইউটিউবার বা বাইক রিলেটেড ভিডিও প্রস্তুতকারী খুব সহজেই নিজের ইউটিউব চ্যানেলটিকে মোটরসাইকেলভ্যালীর Watch Section এ যুক্ত করে দিয়ে সামান্য কিছু রেগুলেশন বা শর্ত পুরন করলেই প্রথম মাস থেকেই আপনি এখান থেকে উপার্জন শুরু করতে পারেন।

MotorcycleValley Watch Section এ যেসকল প্যাশনেট বাইক লাভার তাদের ইউটিউব চ্যানেল ট্যাগ করে দিয়ে কাজ শুরু করেছেন তাদের সংক্ষিপ্ত তালিকা নিম্নে তুলে ধরা হলোঃ

১। 2WheelersLife
মোটরসাইকেলভ্যালীর Watch Section এ সর্বোচ্চ ভিডিও দিয়ে সবার ওপরে আছে 2WheelersLife যাদের ভিডিও সংখ্যা ১৬০টিরও অধিক। মোটরসাইকেল রিলেটেড এমন কোনো কোন টপিক নাই যা নিয়ে 2WheelersLife কাজ করে না বা ভিডিও কন্টেন্ট তৈরি করে না। অর্থাৎ বাইক সম্পর্কে আপনার যে কোন কিছু জানার আগ্রহ থেকে থাকলে একবার তাদের চ্যানেল ঘুরে আসতে পারেন। আশা করা যায় আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

২। Motorcyclist
২য় সর্বোচ্চ সংখ্যক ভিডিও দিয়ে মোটরসাইকেলভ্যালীর Watch Section এ ২য় অবস্থানে আছে Motorcyclist চ্যানেলটি। এই চ্যানেলট বেশিরভাগ ভিডিও কনটেন্টই হলো বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুরের অভিজ্ঞতা শেয়ার করা। এছাড়াও আপনি এখানে পাবেন হাই সেগমেন্টের বিভিন্ন বাইকের রিভিউ, হেলমেটের রিভিউ, ইঞ্জিন অয়েল নিয়ে মতামতসহ আরও অনেক কিছু।

৩। Ns Studio
১০০টিরও অধিক ভিডিও নিয়ে আমাদের MotorcycleValley Watch Section এর ৩য় অবস্থানে আছে Ns Studio যা আমাদের Watch Section এর অন্যতম ক্রিয়েটিভ একটি চ্যানেল যেখানে আপনি শুধুমাত্র বাইক নিয়ে ট্যুরের অভিজ্ঞতা ছাড়াও বিভিন্ন স্থানের বিখ্যাত খাবার দাবার এবং দর্শনীয় স্থানের বিস্তারিত বর্ননা। একইসাথে পাবেন নামীদামী বাইকের রিভিউসহ এক্সপার্টদের মতামত একইসাথে হেলমেট এবং ইঞ্জিন অয়েলের পারফরমেন্সের বিস্তারিত বর্ণনা।

৪। M2

মোটরসাইকেলভ্যালীর Watch Section এর অন্যতম গুরত্বপুর্ন একটি অংশ হলো M2 চ্যানেলটি যাদের ভিডিও সংখ্যা প্রায় ১০০টি যার মধ্যে ইনফরমেটিভ ভিডিও কন্টেন্ট রয়েছে ব্যাপকভাবে। উল্লেখ করে বলতে গেলে বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটের প্রায় সকল বাইকের Walk Around Feature Review, স্পেশাল ফিচারসের রিভিউ, ইলেকট্রিক বাইকের ফিচার রিভিউ, হেলমেটের রিভিউ, নাম করা স্কুটারের স্পেশাল ফিচারসের রিভিউ ইত্যাদি।

৫। Technical Talks Ltd
সর্বশেষ বাজারে আসা যে কোন বাইকের ফিচার সম্পর্কে জানতে হলে আপনি Technical Talks Ltd চ্যানেলটি ফলো করতে পারেন। এখানে শুধু লেটেস্ট বাইকের ফিচারই পাবেন না বরং সাথে পাবেন উক্ত বাইকের ব্যাপারে এক্সপার্টদের মতামত যা নতুন যেকোন বাইক কেনার ক্ষেত্রে আপনার জন্যে অনেক হেলপফুল হবে।

উক্ত চ্যানেলগুলি ছাড়াও মোটরসাইকেলভ্যালী Watch Section এ আরও অনেকগুলি তাদের সর্বশেষ ভিডি এবং চ্যানেলের আপডেট দিয়ে এক্টিভ আছে যেগুলার মধ্যে অন্যতম হলো Gears Bangladesh, বাংলাদেশের একমাত্র বাইকার যিনি ফ্যামিলি নিয়ে বাইক ব্লগ করেন তিনি হলেন F Roni Vlogs আপনি যদি ফ্যামিলি নিয়ে ট্যুরে যেতে আগ্রহী হউন তাহলে উনার চ্যানেল একবার ঘুরে ভিডিওগুলা দেখে আসতে পারেন।

এছাড়াও রয়েছে আরও অনেক ইনফরমেটিভ চ্যানেল এবং ক্রিয়েটিভ কনেটেন্ট নির্মাতা। আপনি যদি নিজে একজন বাইক রিলেটেড ভিডিও কন্টেন্ট নির্মাতা হয়ে থাকেন এবং মোটরসাইকেলভ্যালীর Watch Section এ ভিডিও শেয়ার করে উপার্জন করতে চান তাহলে নিম্নের লিংক এবং স্টেপগুলি খেয়াল করুনঃ

MotorcycleValley Watch Section এ সাইন আপ করতে বা যেকোন বিষয়ে জানতে ক্লিক করুন MotorcycleValley Watch Section এর Help Option এ - https://www.motorcyclevalley.com/watch/help/

Bike News

CFMoto announces attractive offers for Eid-ul-Adha
2026-05-07

In the recent motorcycle market in Bangladesh, CFMoto is one of the motorcycles that has created a great stir among all classes ...

English Bangla
Bajaj Bike Price List Before Eid-ul-Adha
2026-05-04

In Bangladesh, motorcycles are mostly considered as a hobby product, so the number of motorcycle purchases is increasing durin...

English Bangla
Get up to 20,000 Taka off on bike exchange with Yamaha
2026-05-03

One of the regular offers organized by Yamaha Bangladesh is the exchange offer, through which a biker can exchange any model o...

English Bangla
10th Dhaka Bike Show 2026: A Promising Event or a Missed Opportunity?
2026-04-30

From April 23 to 25, 2026, the much-anticipated “10th Dhaka Bike Show” took place at International Convention City Bashund...

English Bangla
Vmoto Officially Launches in Bangladesh at the 10th Dhaka Bike Show
2026-04-23

Dhaka, April 23, 2026 — The electric vehicle revolution in Bangladesh has reached a new milestone today. Vmoto, a global power...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter