Sunra
Yamaha Banner
Search

মোটরসাইকেলভ্যালী স্কীল ডেভেলপমেন্ট প্রোগ্রাম

2018-04-05

মোটরসাইকেলভ্যালী স্কীল ডেভেলপমেন্ট প্রোগ্রাম


MotorcycleValley-Skill-Development-Program

বর্তমান সময়ের সবচেয়ে সহজ এবং বহুল ব্যবহৃত চলাচলের মাধ্যম হলো মোটরসাইকেল যা বাংলাদেশের সকল শ্রেনী পেশার মানুষের কাছে বহুল প্রচলিত একটি নাম একই সাথে কমবেশি প্রতিটা পরিবারেই সাধ্য অনুসারে বাইক ব্যবহার করে থাকেন যা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। এই ক্রমবর্ধমান চাহিদার সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে অবস্থানরত মোটরসাইকেল ব্রান্ডগুলি তাদের প্রযুক্তিগত উন্নতি করন নিয়ে আন্তরিকভাবে সচেষ্ট যা মোটরসাইকেলের বাজারের দিকে তাকালে সহজেই বোঝা যায়।


MotorcycleValley-Skill-Development-Program-Team

আমরা টীম মোটরসাইকেলভ্যালী, বাংলাদেশের মোটরসাইকেল বাজারে প্রচলিত প্রতিটা বাইক এবং প্রতিটা ব্রান্ড নিয়ে কাজ করে থাকি আর আমরা সব সময় আমাদের ভিজিটরদেরকে সঠিক তথ্য সরবরাহ করে সঠিক বাইকটি কেনার ক্ষেত্রে সহযোগীতা করে থাকি। আমাদের টীম মোটরসাইকেলভ্যালীর সদস্যগন সরাসরি ব্যবহারকারীদের সাথে মতবিনিময় করে থাকেন এবং ব্যবহারকারির মতামত এবং অভিজ্ঞতার আলোকে আমরা রিভিউ প্রকাশ করে থাকি। এরই সাথে আমরা বাইক ব্যবহারকারীদের তাদের বাইকের বিভিন্ন বিষয় সম্পর্কে পরামর্শ দিয়ে থাকি যেন একজন বাইকার তার বাইকটা তার প্রয়োজনমাফিক এবং দীর্ঘ সময় ব্যবহার করতে পারেন। টীম মোটরসাইকেলভ্যালীর সদস্যগন যেন বাইক ব্যবহারকারিদের সঠিক তথ্য দিতে পারেন এবং সে লক্ষে নিজেদের জ্ঞানের পরিধি বাড়ানোর তাগিদে টীম মোটরসাইকেলভ্যালীর অফিসে গতকাল(০৪-০৪-২০১৮) “Skill Development Program” এর আয়োজন করা হয়। যেখানে বর্তমান সময়ে ব্যবহারকৃত মোটরসাইকেলের অত্যাধুনিক সকল বিষয়গুলীকে বিস্তারিত আলোচনা করা হয় মোটরসাইকেলভ্যালীর সকল সদস্যদের উদ্দেশ্যে একই সাথে যোগাযোগ দক্ষতা বিষয়ক আলোচনাও করা হয় উক্ত প্রোগ্রামে।



MotorcycleValley-Skill-Development-Program-Polash

Skill Development Program এ টীম মোটরসাইকেলভ্যালীর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং একই সাথে উপস্থিত ছিলেন-
মোটরসাইকেলভ্যালীর ফাউন্ডার “আবু সাঈদ মাহমুদ হাসান” তিনি বাংলাদেশের মোটরসাইকেলের ইতিহাস, মোটরসাইকেলের ধরন, ব্রান্ড পরিচিতি এবং ইনজিন নিয়ে আলোচনা করেন।
মোটরসাইকেলভ্যালীর এডিটর ইন চীফ “মাহমুদ রিয়াদ” যিনি মোটরসাইকেলের জ্বালানি সিস্টেম এবং সাসপেনশন নিয়ে আলোচনা করেন।
অন্যদিকে ট্রাফিক রুলস, নিরাপত্তা এবং কমিউনিকেশন নিয়ে আলোচনা করেন মোটরসাইকেলভ্যালীর বিজনেস ডেভেলপার মোস্কাফিজুর রহমান।

উপরোক্ত বিষয়াবলি ছাড়াও মোটরসাইকেলভ্যালীর নিজস্ব প্রাংগন “Motolab” এর কার্যবলী নিয়ে আলোচনা করা হয়। যেখানে নতুন চালকদেরকে সঠিকভাবে মোটরসাইকেল রাইড করার জন্য আগামী শুক্রবারের Theory class নিয়েও বিস্তারতভাবে আলোচনা করা হয়।

Bike News

Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla
GPX monthly routine service campaign for the convenience of customers
2026-03-09

GPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...

English Bangla
Why You Should Buy Your Honda Bike from KR Bike Center Rajshahi
2026-03-08

KR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...

English Bangla
Why S Autos?
2026-03-08

For motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...

English Bangla
Bajaj offering discounts of up to 15,000 taka to double the joy of Eid
2026-03-02

With the upcoming Eid-ul-Fitr in sight, Bajaj is offering discounts of up to 15,000 taka on various models, which can double t...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter