Sunra
Yamaha Banner
Search

2017-06-09

Lifan-KPS150-and-KPT-150-are-launched-in-Bangladesh


অবশেষে বাংলাদেশে লিফানের দুটি নতুন মোটরসাইকেলর অফিশিয়াল উদ্বোধন করে লিফান আমদানিকারক Rasel Industries Limited। আমরা সকলেই জানি যে লিফান মোটরসাইকেল বাংলাদেশের মধ্যে বিদ্যমান চাইনিজ মোটরসাইকেলগুলোর মধ্যে একটি বিশ্বস্ত ব্র্যান্ড। খুব অল্প সময়ের মধ্যে তাদের কেপিআর ১৫০ বাইকটি বাংলাদেশে বড় আকারের জনপ্রিয়তা অর্জন করে। তাদের অবস্থান আরও মজবুত করার জন্য লিফানের ইম্পোরটার Rasel Industries LTD একই সেগমেন্টের আরও দুটি নতুন মোটরসাইকেল বাজারে নিয়ে এসেছে।





Lifan-KPS150-and-KPT-150-are-launched-in-Bangladesh

আজ বসুন্ধরা ৩০০ ফিট এরিয়া তে লিফান পরিবারের পক্ষ থেকে একটি ইফতার প্রোগ্রামের আয়োজন করা হয়। সেই ইফতার অনুষ্ঠানে Rasel Industries LTD অফিশিয়ালি লিফানের দুটি মোটরসাইকেল উদ্বোধন করে, সেগুলো হল Lifan KPS 150 এবং Lifan KPT 150। ইফতার এবং উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। Rasel Industries LTD এর চেয়ারম্যান MR. Nurul Abser Rasel পরিচালক Mr. Shamsul Bashar এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের ছাড়াও এই ইফতার আয়োজনে আরও উপস্থিত হয়েছিলেন Lifan Riders Club, Club KPR এর মেম্বারগণ এবং ঢাকার অন্যান্য মোটরসাইকেল গ্রুপ এবং মোটরবাইক কমিউনিটি। লিফানের এর দুটি মোটরসাইকেল পূর্বেও বাজারে তাদের অফিশিয়াল পরিচিত ছাড়া এবং খুব কম সংখ্যায় আমদানী করেন Rasel industries LTD । বর্তমানে এই দুটি বাইক অফিশিয়ালি নিয়ে আনা হয় এবং বাইকগুলো ফিচার এবং মুল্য Rasel Industries দ্বারা সকলের নিকট তুলে ধরা হয়েছে। ১৫ই জুন হতে Lifan KPS 150 এবং এই বছরের অক্টোবার মাস এর দিকে Lifan KPT 150 নতুন মুল্যের সাথে বাজারে পাওয়া যাবে।





Lifan-KPT-150

Rasel industries বাইক দুটি নিয়ে বেশ আশাবাদী।নতুন Lifan KPS 150 তে এয়ার কুলড ১৫০ সিসির ইঞ্জিন রয়েছে যেটা ১৪.৮ বি এইচ পি শক্তি তৈরি করতে পারে এবং টর্ক পাওয়ার ১৪ এন এম। এই বাইকটিতে ৬ টি ট্রান্সমিশন গিয়ার রয়েছে। সামনে পেছনে উভয় চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে যা ভাল ব্রেকিং নিশ্চিত করে। এই বাইকটির দুটি কালার সাদা-লাল এবং সাদা-নিল আপাতত বাজারে পাওয়া যাবে এবং বাইকটির মূল্য দাঁড়িয়েছে ১৯৯০০০ টাকা। অন্যদিকে Lifan KPT 150 বাইকটিতে Lifan KPS 150 এর মত একই ইঞ্জিন লক্ষ্য করা যায় এবং পাওয়ার তৈরি করার ক্ষমতা একই। এই Lifan KPT 150 বাইকটিতে মূলত তৈরী করা হয়েছে ট্যুরিং এডভেঞ্চার বাইক হিসেবে। বাইকটি ২৬৫০০০ টাকা দিয়ে বাজারে পাওয়া যাবে।

Bike News

Cruiser Bike Brand Hyosung, a new name in the biking community in Bangladesh
2026-02-25

Hyosung has started a new horizon in the motorcycle market of Bangladesh where there is no traditional design bike used by bike ...

English Bangla
Yamaha offering for the upcoming Eid-ul-Fitr, get up to 15,000 taka discount
2026-02-23

Yamaha is always with the festival joy of bike lovers. The biggest festival of Muslims in Bangladesh is the month of Ramadan and...

English Bangla
Latest market price of CFMoto bike, one of the best brands of the time
2026-02-22

CFMoto is a motorcycle brand that is currently at the top of the discussion in the Bangladeshi motorcycle market and biking co...

English Bangla
Latest update on GPX bikes, a popular Thai brand in the sports segment
2026-02-22

Among the many motorcycle brands in the premium sports category in Bangladesh, the Thai brand GPX is one of them, each bike in...

English Bangla
Bajaj Bikes Latest Price Update February 2026
2026-02-18

If we have to mention the name of the best-selling and most used bike brand in the commuter segment in Bangladesh, it is Bajaj...

English Bangla


Filter