Sunra
Yamaha Banner
Search

কিওয়ে আরকেএস ১০০ ভি৩ নাকি ভি২, কোনটি কিনবেন?

2017-12-19

কিওয়ে আরকেএস ১০০ ভি৩ নাকি ভি২, কোনটি কিনবেন?


Keeway-RKS-100-v3-or-v2-Which-one-should-buy


বর্তমান সময়ে বাংলাদেশে উদীয়মান মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে কিওয়ে অন্যতম এবং তারা বেশ ভালো পরিসরে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। শুরু থেকেই আকর্ষনীয় ডিজাইন দিয়ে কিওয়ে ক্রেতাদের মুগ্ধ করে রেখেছে। কিওয়ের অনেক স্টাইলিশ বাইক রয়েছে এর মধ্যে ১০০ সিসি সেগমেন্টের নজরকাড়া ডিজাইনের বাইক হল “কিওয়ে আরকেএস ১০০” যেটি বাংলাদেশে অনেক ভালো পরিচিতি লাভ করেছে। বাইকটির তিনটা ভার্সনের মধ্যে বর্তমানে রয়েছে ভার্সন২ এবং ভার্সন৩। গ্রাহকদের তাদের পছন্দের ভার্সন কিনতে যেয়ে মাঝে মাঝে হিমসিম খেয়ে যান। ভি২ ও ভি৩ বেশ আলোচিত বাইক এবং প্রায় একই রকম ফীচারস সমৃদ্ধ। তাই খটকা লাগে এই দুটি বাইকের মধ্যে কোনটি ভালো। আজকে আপনাদের সুবিধার্থে কিছু যোক্তিক পরামর্শ দেয়া হচ্ছে যেনো সিদ্ধান্ত নিতে পারেন কোন বাইকটি কিনবেন? কিওয়ে আরকেএস ১০০ ভি২ নাকি ভি৩?

ইঞ্জিন
কিওয়ে আরকেএস ১০০ ভি২ আর ভি৩ তে একই ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে । কিন্তু ভি২ তে ভি৩ এর চেয়ে মাইলেজ বেশি পাওয়া যাবে। একই সংগে স্পীড এবং পারফরমেন্সে ভি২ এগিয়ে থাকবে।

টায়ার
ভি২ এর পেছনের ও সামনের উভয় টায়ার ভি৩ থেকে চিকন।

ব্রেকিং
ভি২ ও ভি৩ তে একই ব্রেকিং সিস্টেম রয়েছে কিন্তু আমরা বিভিন্ন ইউজার থেকে জানতে পেরেছি যে ভি৩ এর সামনের ডিস্ক ব্রেক ভি২ অপেক্ষা শক্তিশালী।

সাসপেনশন
সাসপেনশনের ক্ষেত্রেও দুটাতেই একই ধরনের সাসপেনশন রয়েছে তবে ভি৩ এর সামনের সাসপেনশন ভি২ থেকে ডায়ামিটারে বড় ও শক্তিশালী।

অন্যান্য দিক
ভি৩ তে মিটার শেড নেই কিন্তু ভি২ তে মিটার শেড আছে।মাইলেজের দিক দিয়ে ভি৩ থেকে ভি২ অনেক ভালো মাইলেজ দেয়। ভি৩ তে হাফ চেইন কভার দেওয়া হয়েছে এবং ভি২ তে ফুল চেইন কভার রয়েছে। ওজনের দিকে দিয়ে ভি২ এর থেকে ভি৩ অনেক এগিয়ে। তবে ভি২ ও ভি৩ দুটতেই অত্যাধুনিক TPS প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। পেছনে মোটা চাকা এবং সামনের সাসপেনশন মোটা হবার কারনে ভি৩ অনেক বেশি দৃষ্টি নন্দন, স্পোর্টি এবং আকর্ষনীয় মনে হয়।

পরিশেষে আমরা একথাই বলতে পারি, বাইক কেনার ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত, চাহিদা এবং সামর্থকে সবার উপরে স্থান দিতে হবে। কাজেই উপরের পার্থক্য থেকে আপনি নিজেই সিদ্ধান্ত নিন কোন ভার্সনটি আপনার জন্য সবেচেয়ে পারফেক্ট।

Bike News

Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla
GPX monthly routine service campaign for the convenience of customers
2026-03-09

GPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...

English Bangla
Why You Should Buy Your Honda Bike from KR Bike Center Rajshahi
2026-03-08

KR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...

English Bangla
Why S Autos?
2026-03-08

For motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...

English Bangla
Bajaj offering discounts of up to 15,000 taka to double the joy of Eid
2026-03-02

With the upcoming Eid-ul-Fitr in sight, Bajaj is offering discounts of up to 15,000 taka on various models, which can double t...

English Bangla
Filter