Sunra
Yamaha Banner
Search

বেস্ট মাইলেজ ১২৫ সিসি বাইক বাংলাদেশ

2021-09-11

বেস্ট মাইলেজ ১২৫ সিসি বাইক বাংলাদেশ

Best-125-mileage-bike-bd-1631347336.jpg
একটি কাস্টমার এর কাছে বাইকের মাইলেজ অনেক গুরুত্বপুর্ন বিষয় যখন সে তার নতুন একটি বাইক কেনার কথা। নতুন একটি বাইকারের প্রেক্ষাপটে বাইক সিলেকশন অনেক ঝামেলার বিষয়।মানুষ সাধারনত একটি বাইক থেকে এক গুচ্ছ আধুনিক প্রযুক্তি স্টাইলিশ আউটলুক ও বেশি মাইলেজ আশা করে।কাস্টোমারের সব চাহিদা বিবেচনা করে মোটরসাইকেল কোম্পানি সর্বচ্চ চেষ্টা করে যাচ্ছে এরকম কোন বাইক মডেল বের করার যা তাদের বাজেটের মধ্যেই চাহিদা মেটাতে সক্ষম হবে। যাইহোক সকল কন্ডিশন একটা মাত্র প্যাকেজের মধ্যে আবদ্ধ করা সম্ভব নয় তা আমরা ভালো মতই জানি। উদাহরন হিসেবে বলা যায়, আপনি পেট ভরার উদ্দেশে পানি খেয় থাকলে বিফল যাবেন, পেট ভরাতে হলে আপনাকে ভালোমতো নাস্তা করা অবশ্যক। সেভাবেই, একটি বাইক থেকে সব ধরনের কন্ডিশন আশা করা যাবেনা। কেউ যদি একটি মোটরসাইকেল থেকে বেশি স্পীড আশা করে তাহলে স্বাভাবিক ভাবেই সে কম মাইলেজ পেয়ে থাকবে তুলনামূলক ভাবে।


সকলেই যে উচ্চ সিসি সম্পন্ন বাইক আশা করে তা কিন্তু ভুল। বেশিরভাগ মানুষই সাধারনত আরামদায়ক যাতায়াতের উদ্দেশ্যেই বাইক কিনে থাকে। এই ক্ষেত্রে মাইলেজ তাদের কাছে অনেক উল্লেখযোগ্য বিষয়। সাধারনত যাদের স্পীড নিয়ে উদ্বেগ নাই, স্বাভাবিক ভাবেই তাদের মাইলেজ এর ব্যপারে চাহিদা বেশি থাকবেই। তারা এক কথায় কম জলানি খরচেই তাড়াহুড়ো মুক্ত রাইড উপোভোগ করতে চায়।


তাদের জন্য বেশ অনেকগুলো ১২৫ সিসি সেগমেন্টের বাইক মডেল বাংলাদেশে বর্তমান রয়েছে যারা কম খরচের মধ্যেই বেশি মাইলেজ সমৃদ্ধ বাইক পেতে ইচ্ছুক। আমরা টিম মোটরসাইকেল ভ্যালি আপনাদের ইচ্ছেমতো সাধ্যের উপযোগী বাইকটি সিলেক্ট করে দিতে সাহায্য্ কররে দিতে সক্ষম। তাই আমরা বাংলাদেশের শীর্ষ ৫ টি ১২৫ সেগমেন্টের বাইক নিয়ে আলোচোনা করতে যাচ্ছি সাথে সাথে অথেনটিক কিছু ইউজারের রিভিউ প্রদর্শন করে থাকবো।



  • ইয়ামাহা স্যালুটো এস ই

  • বাজাজ ডিস্কোভার ১২৫

  • হিরো গ্ল্যামার

  • টি ভি এস ট্রাইকার

  • সুজুকি জি এস এক্স ১২৫


৫.সুজুকি জি এস এক্স ১২৫:


আমাদের নিজেস্ব রেকর্ড থেকে আমরা সুজুকি জি এস এক্স কে পঞ্চম পজিশনে রেখেছি সব বাইক এর মধ্যে। এই বাইকটিকে পঞ্চম পজিশনে রাখার মূল কারণ হলো দামের সাথে মাইলেজের কম্বিনেশ্ন। ৪৪ কিলোমিটার প্রতি লিটার তেল মাইলেজটি খুব একটা উপযোগী নয় এই দামের বাইকের ক্ষেত্রে। তবুও জাপানিজ ব্রান্ড হওয়ায় এই বাইক্টির চাহিদা রয়েছে ব্যপক। আমাদের ওয়েবসাইটে ৩ টি ইউজার রিভিউ রয়েছে ।
Suzuki-GSX-125-1631347467.jpg
আপনি চাইলে নিজেই ৩জন ব্যবহারকারীর অভিজ্ঞতা পড়ে আসতে পারেন এখানে ক্লিক করে।


সুজুকি জি এস এক্স এর বর্তমান দাম ১২৪,৯৫০ টাকা


৪.টি ভি এস স্ট্রাইকারঃ


টি ভি স্ট্রাইকারকে রাখতে চাই চতুর্থ পজিশনে। আমরা সকলেই টি ভি এস এর সকল বাইকের সাথে কম বেশি পরিচিত। এই বাইকটি থেকে অনায়াসেই একজন বাইকার ৪৯ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবে। এই বাইকটি সম্পর্কে ২৯ জন ব্যাক্তি আমাদের ওয়েবসাইটে তাদের মতামত প্রদান করেছে।
TVS-Stryker-1631347617.jpg
আপনি চাইলে ২৯ জনের মতামত পড়ে আসতে পারেন লিঙ্ক এ ক্লিক করে।


টি ভি এস স্ট্রাইকার এর বর্তমান দাম ১১৯,৯০০ টাকা।


৩.হিরো গ্ল্যমার:


বেস্ট ১২৫ সিসি বাইকের মাইলেজ লিস্ট থেকে হিরো গ্ল্যামারের এর অবস্থান হবে তৃতীয়তে কারণ এর দামের সাথে মাইলেজের সম্পর্ক। একটি ব্যবহারকারী অনেক সহজেই প্রায় ৫৪ কিলোমিটার প্রতি লিটার তেলে মাইলেজ পেয়ে যাবে। শুধু মাইলেজেই নয় দামের দিক দিক থেকেও প্রসংশনীয়।

Hero-Glamour-1631347685.jpg
হিরো গ্ল্যমারের ৪৩ টি রিভিউ রয়েছে। আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে তাদের রিভিউটি পড়ে আসতে পারেন।


হিরো গ্ল্যমারের বর্তমান দাম ১১৪,৪৯০ টাকা।


২.বাজাজ ডিস্কোভার ১২৫:


দ্বিতীয় অবস্থানে রয়েছে বাজাজ ডিস্কোভার ১২৫বাজাজ ডিস্কোভার সিরিজ মুলত অধিক বিক্রিত মোটরসাইকেল সিরিজ বাংলাদেশে। বাজাজ ডিস্কোভারের ১২৫ এর মাইলেজ ৫৫ কিলোমিটার।বর্ত্তমানে ৬৪ টি রিভিউ আমাদের রেকর্ডে রয়েছে।
Bajaj-Discover-125-1631347762.jpg
আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে তাদের রিভিউটি পড়ে আসতে পারেন।


বাজাজ ডিস্কোভারের বর্তমান দাম ১৩৬,০০০ টাকা।


. ইয়ামাহা স্যালুটো এস ই:


ইয়ামাহা স্যালুটো এস ই বাইকটি অর্জন করেছে বিশ্বপরিচিতি। আমাদের নিজস্ব রেকর্ড থেকে ইয়ামাহা স্যালুটো এস ই কে শীর্ষস্থানে রাখতে চাই। ১৭ টি ইউজারের রিভিউ থেকে আমরা গড় করে জানতে পারি এই বাইকের মাইলেজ ৬৫ কিলোমিটার প্রতি লিটার তেলে। যা ১২৫ সিসি এর বাইক হিসেবে অনেক বেশি।
Yamaha-Saluto-3SE-1631347812.jpg
তাদের রিভিউ জানতে এই লিঙ্ক এ ক্লিক করুন


ইয়ামাহা স্যালুটো বাইকের বর্তমান দাম ১২৯,০০০ টাকা

Bike News

CFMoto announces attractive offers for Eid-ul-Adha
2026-05-07

In the recent motorcycle market in Bangladesh, CFMoto is one of the motorcycles that has created a great stir among all classes ...

English Bangla
Bajaj Bike Price List Before Eid-ul-Adha
2026-05-04

In Bangladesh, motorcycles are mostly considered as a hobby product, so the number of motorcycle purchases is increasing durin...

English Bangla
Get up to 20,000 Taka off on bike exchange with Yamaha
2026-05-03

One of the regular offers organized by Yamaha Bangladesh is the exchange offer, through which a biker can exchange any model o...

English Bangla
10th Dhaka Bike Show 2026: A Promising Event or a Missed Opportunity?
2026-04-30

From April 23 to 25, 2026, the much-anticipated “10th Dhaka Bike Show” took place at International Convention City Bashund...

English Bangla
Vmoto Officially Launches in Bangladesh at the 10th Dhaka Bike Show
2026-04-23

Dhaka, April 23, 2026 — The electric vehicle revolution in Bangladesh has reached a new milestone today. Vmoto, a global power...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter