Sunra
Yamaha Banner
Search

বর্ষপূর্তিতে আসলো Classic 350 এর ৪টি নতুন কালার

2026-02-15

বর্ষপূর্তিতে আসলো Classic 350 এর ৪টি নতুন কালার

royal-enfeild-classic-news-1771396763.webp

বাংলাদেশের মোটরসাইকেল বাজারে প্রবেশের পর থেকেই ক্ল্যাসিক এবং ক্রুজার বাইকের জগতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে বিশ্বখ্যাত ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। উন্নত বিল্ড কোয়ালিটি, আভিজাত্য এবং রেট্রো লুকের এক অপূর্ব সংমিশ্রণে ব্র্যান্ডটি এদেশের প্রিমিয়াম বাইক প্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

এক বছর পূর্তিতে বিশেষ চমক
ইফদ মটরস এর সাথে বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের পথচলার এক বছর পূর্ণ হয়েছে। এই গৌরবময় মাইলফলকটি স্মরণীয় করে রাখতে কোম্পানিটি তাদের সবচেয়ে জনপ্রিয় মডেল Royal Enfield Classic 350-এর জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। মূলত গ্রাহকদের ভালোবাসা এবং বর্ষপূর্তিকে রাঙিয়ে তুলতেই বাজারে আনা হয়েছে এই বাইকটির সম্পূর্ণ নতুন কিছু কালার ভেরিয়েন্ট।

দেশের চার অঞ্চলের নামে ৪টি নতুন কালার
এবারের আপডেটে সবচেয়ে বড় আকর্ষণ হলো বাইকের কালারগুলোর নামকরণ। বাংলাদেশের ঐতিহ্য ও প্রধান শহরগুলোর সাথে মিল রেখে Classic 350-এ যুক্ত হচ্ছে চমৎকার ৪টি রঙ:
• Rajshahi Red
• Comilla Black
• Dhaka Amber
• Sundarban Green

নতুন এই কালার ভেরিয়েন্টগুলো বাইকের লুকে যেমন বৈচিত্র্য আনবে, তেমনি রাইডারদের দিবে এক অনন্য গর্বের অনুভূতি। রয়্যাল এনফিল্ডের এই বিশেষ সংস্করণটি মূলত যারা ক্ল্যাসিক ডিজাইনের সাথে দেশীয় আবেগের সমন্বয় খুঁজছেন, তাদের জন্য সেরা পছন্দ হতে যাচ্ছে। বর্ষপূর্তির এই উপহারটি বাংলাদেশের বাইক বাজারে নতুন এক উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে।

Bike News

Bajaj Bikes Latest Price Update February 2026
2026-02-18

If we have to mention the name of the best-selling and most used bike brand in the commuter segment in Bangladesh, it is Bajaj...

English Bangla
Yamaha Bike Price Update February 2026
2026-02-16

Yamaha Motorcycle Brand is one of the most well-known motorcycle brands in Bangladesh and Yamaha is known as a premium bike br...

English Bangla
Unveiling the New Classic & Meteor Series
2026-02-16

'Royal Enfield' is the name of a royal revolution in the Bangladesh motorcycle market. This world-famous British-Indian brand ha...

English Bangla
4 New Colors of Classic 350 Launched on Anniversary
2026-02-15

Since its entry into the Bangladeshi motorcycle market, the world-renowned brand Royal Enfield has maintained undisputed domin...

English Bangla
Yamaha Service Camp to be held from February 15 to 19
2026-02-14

To enhance the performance and durability of your Yamaha bike along with extra care, Yamaha has organized Yamaha Expert Care Ser...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter