Sunra
Yamaha Banner
Search

ইয়ামাহা এফজেড এফআই ভার্সন৩ মোটরসাইকেল রিভিউ - যুবায়ের রশিদ

English Version
2019-06-15

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


Yamaha-FZ-Fi-v3-user-review-by-Jubair-Rashid

বাইক কেনার শখটা ছিলো খুব ছোট বেলা থেকেই। আমার মহল্লায় যখন বড় ভাই ব্রাদাররা তাদের বাইক নিয়ে যেত তখন আমারও মনে মনে স্বপ্ন জাগত যে আমিও তাদের মত করে একদিন এইভাবে বাইক রাইড করে যাবো। এখন আমার সময় এসেছে এবং আমি ইতোমধ্যে ব্যবহার করছি ইয়ামাহা এফযেড ভার্সন ৩। বাইকটি খুব সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে এবং ডিজাইন ও ফিচারসের দিক থেকে এই সেগমেন্টের বাইকের মধ্যে এফযেড ভার্সন ৩ বাইকটি দারুন লেগেছে। এটি আমার প্রথম বাইক এবং এই বাইক দিয়েও বাইক চালানো শেখা। শুরুতে আমার মাস্কুলার নেকেড স্পোর্টস বাইকের প্রতি একটু আকর্ষণ ছিলো কিন্তু আমি রাইডিং এর দিক থেকে তেমন অভিজ্ঞ না তাই সব দিক থেকে এটাই আমার কাছে পারফেক্ট বাইক বলে মনে হয়েছে। বাইকটি নিয়ে আমি ২১ দিনে প্রায় ৭০০ কিমি রাইড করেছি এবং আমার এই স্বল্প রাইড অভিজ্ঞতা আজকে মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো।

বাইকটির ইঞ্জিন খুবই স্মুথ। ইঞ্জিন স্টার্ট দিলেও বুঝতে পারা যায় যে এটা কতটা স্মুথ । এটা সত্যিই বলে বুঝানো যাবে না। এদিকে ইঞ্জিনের পারফরমেন্স আমার মতে ঠিক আছে এবং থ্রটল রেসপন্স অনেক ভালো ৮০ কিমি প্রতি ঘন্টায় স্পীড পর্যন্ত। হাই আরপিএম এ ইঞ্জিন থেকে তেমন ভাইব্রেশন লক্ষ্য করা যায় না।

বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে। বাইকের সাথে যে প্লাস্টিকগুলো রয়েছে সেগুলোর মানও আমার কাছে উন্নত মনে হয়েছে । এদিকে সিটিং পজিশন রাইডার ও পিলিয়নের জন্য খুবই আরামদায়ক এবং স্প্লিট স্প্লিট সিট না থাকার ফলে আরও সুবিধা পাওয়া যায়। সাসপেনশনগুলো ভাঙ্গা রাস্তা কিংবা হাইওয়েতে চলার জন্য পারফেক্ট এবং তেমন ঝাঁকুনি বুঝা যায় না। হ্যান্ডেলবার আপ রাইট হওয়ার ফলে দীর্ঘক্ষন রাইড করেও কোন ক্লান্তি আসে না এবং এর সুইচগুলো আধুনিক । রাতে সিটি রাইড বা হাইওয়ে রাইডের অভিজ্ঞতা চমৎকার ছিলো বিশেষ করে নতুনভাবে সংযোজিত নেভেটিভ মিটার প্যানেল দেখতে খুবই জোশ লাগে এর হেডল্যাম্পের পরিষ্কার আলো যে কোন রাস্তায় খুব ভালো ভাবে চলতে সাহায্য করে।

ব্রেকিং এর দিক থেকে এই বাইকের আধুনিকতার ছোঁয়া র‍্যেচ। ডাবল ডিস্ক ব্রেকের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস থাকার ফলে যে কোন পরিস্থিতি তে খুব ভালো কন্ট্রোল করা যায়। আমি টপ স্পীড এর জন্য তেমন চেষ্টা করিনি তবে একদিন বেশি থ্রটল দিয়ে দেখলাম ১০৫ কিমি প্রতি ঘণ্টায়। টায়ারের গ্রিপ গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।

বাইকটির এফএই ইঞ্জিন আমাকে ভালো মাইলেজ পেতে সাহায্য করে। আমি এখন লিটারে প্রায় ৪৬ কিমি মাইলেজ পাচ্ছি।এটা হাইওয়ে এবং সিটি গড় করে।

বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাইকের দাম। আমি মনে করি যে এই বাইকের যে দাম নির্ধারণ করা হয়েছে যা উপযুক্ত।

আমার এফযেড ভার্সন ৩ এর কিছু ভালো দিক
-ডিজাইন
-আরামদায়ক সাসপেনশন
-মাইলেজ বেশি
-কন্ট্রোল
-ব্রেকিং
-থ্রটল রেসপন্স কম স্পীডের মধ্যে খুবই ভালো

মন্দ দিক
-স্পীড খুব বেশি উঠে না।


Rate This Review

Is this review helpful?

Rate count: 9
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Yamaha FZ Fi v3

ইয়ামাহা এফজেড এফআই ব্যবহারকারী রিভিউ- অনন্ত
2020-07-02

বাইকিং জগতে ইয়ামাহা বাইকের বেশ কদর রয়েছে। পুরো বিশ্বব্যাপী ইয়ামাহা বাইকগুলো আজ সমাদৃত। আমি ইয়ামাহা প্রেমি একজন...

Bangla English
ইয়ামাহা এফজেড এফআই ভার্সন ৩ রিভিউ - সাইমুন সিজান
2020-06-28

একজন ছাত্র হিসেবে চলাচলের ক্ষেত্রে সব সময় বাইকেই বেশি প্রাধান্য দিই কারণ বাইক নিয়ে ইচ্ছে স্বাধীনভাবে যে কো...

Bangla English
ইয়ামাহা এফজেডএস এফআই ভি৩ মোটরসাইকেল রিভিউ - ইমরান হোসেন
2020-05-05

আমার কাছে বাংলাদেশের মধ্যে সবচেয় বিশ্বাস যোগ্য মটরসাইকেল ব্র্যন্ড হলো ইয়ামাহা । ইয়ামাহা ব্র্যন্ড এর প্রতি এই আ...

Bangla English
ইয়ামাহা এফজেড এফআই ভি৩ ৩০০০কিমি রাইডিং রিভিউ - মো: ইসলাম
2020-01-30

ইয়ামাহা আমার কাছে বিশ্বস্ত একটি ব্রান্ডের নাম কারণ আমি যখন থেকেই ইয়ামাহা ব্র্যান্ডের বাইক চালিয়েছি তখন থেকেই আ...

Bangla English
ইয়ামাহা এফজেড এফআই ভার্সন৩ মোটরসাইকেল রিভিউ - যুবাইর রশীদ
2019-09-04

স্টাইলিশ বাইকের প্রতি আমার অনেক আগে থেকে অনেক শখ ছিলো। বয়স কম এবং নানাবিধ সমস্যার কারণে বাইক কেনাটা তখন হয়ে উঠেন...

Bangla English
ইয়ামাহা এফজেড এফআই ভার্সন৩ মোটরসাইকেল রিভিউ - রাকিবুল ইসলাম
2019-08-31

ভাল আউটলুক যুক্ত মোটরসাইকেল চালাতে কার না ভাল লাগে। তাই আমি শখ করে সুন্দর আউটলুক যুক্ত ইয়ামাহা এফ জেড ভি৩ মোটরসা...

Bangla English
ইয়ামাহা এফজেড এফআই ভার্সন৩ মোটরসাইকেল রিভিউ - যুবায়ের রশিদ
2019-06-15

বাইক কেনার শখটা ছিলো খুব ছোট বেলা থেকেই। আমার মহল্লায় যখন বড় ভাই ব্রাদাররা তাদের বাইক নিয়ে যেত তখন আমারও মনে মনে ...

Bangla English
ইয়ামাহা এফজেড এফআই ভার্সন৩ মোটরসাইকেল ফীচার রিভিউ
2019-05-23

ইয়ামাহা মানসম্পন্ন প্রডাক্ট নিয়ে কখনই আপোষ করে না। বাইক প্রেমীদের জন্য তারা স্পেশাল কিছু রেখেই চলেছে। কিছুদিন ...

Bangla English
Filter