Sunra
Yamaha Banner
Search

টিভিএস এপাচি আরটিআর ১৬০ রেস এডিশন এসডি ব্যবহারিক অভিজ্ঞতা ২৫০০কিমি খাইরুল ইসলাম

English Version
2022-03-09

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for1000-5000km

tvs-apache-rtr-160-race-edition-sd-user-review-2500km-by-khairul-islam.jpg
বাইক রাইড করতে করতে আমার কাছে TVS এর বাইক খুব ভালো লেগে যায় বিধায় আমি তাদের বাইকগুলো খুব পছন্দ করি। আমি অনেক আগে থেকেই TVS এর বাইক ব্যবহার করি এবং ব্যবহার করে আমি সিদ্ধান্ত নিই যে যদি কোন দিন নতুন আরেকটি বাইক কিনি তাহলে TVS এর বাইক কিনবো। এখন আমি বর্তমানে ব্যবহার করছি TVS Apache RTR Race Edition. এই বাইকটি আমি ২.৫ মাস আগে কিনেছি এবং এখন পর্যন্ত রাইড করেছি ২৫০০ কিমি। আজকে আমি এই বাইক থেকে কেমন পারফরমেন্স পাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো।


TVS Apache RTR Race Edition বাইকটির ভালো দিকগুলো হল



  • আমার কাছে ডিজাইন অনেক ভালো লেগেছে। ১৬০ সিসির বাইক হিসেবে এই বাইকের মধ্যে ডিজাইনের দিক থেকে সুন্দর একটি ভাব আছে। এদিকে নতুন গ্রাফিক্স ও কালার কম্বিনেশনগুলো আমার নজর কেড়েছে।

  • ইঞ্জিনের শব্দ ও শক্তি অনেক বেশি। আমি এই বাইকটা বিভিন্ন রাস্তায় ব্যবহার করে দেখেছি যে ইঞ্জিন থেকে খুব ভালো শক্তি ও টর্ক সরবরাহ করে।

  • কন্ট্রোল আগের থেকে উন্নত মনে হয়েছে আমার কাছে। কারণ এই নতুন এডিশনের সাথে মোটা টায়ার দেওয়া আছে যেটা আমার কন্ট্রোল এর দিক থেকে বেশ ভালো উপকার করে।

  • ব্রেকিং সিস্টেম আমি বলবো যে আগের থেকে আরও ভালো। পুর্বের বাইকের সাথে যে ব্রেকিং সিস্টেম ছিলো এখানে সেটা আরও উন্নত করা হয়েছে।

  • লং রাইডের জন্য বাইকটা অনেক আরামদায়ক লেগেছে আমার কাছে। একদিনে আমি এই বাইক নিয়ে প্রায় ১৪০ কিমি রাইড করেছি এবং রাইড করে আমার কাছে খুবই আরামদায়ক বলে মনে হয়েছে।

  • শহরের মধ্যে আমি মাইলেজ পাচ্ছি ৪২ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে মাইলেজ পাচ্ছি ৪৫ কিমি প্রতি লিটার। আমার মতে এই বাইকের মাইলেজ অনেক ভালো।


২.৫ মাস রাইড করে আমি এখনও কোন মন্দ দিক পাইনি। এই বাইকটা আমার কাছে ব্যবহার করে এখন পর্যন্ত অনেক ভালো লেগেছে এবং আমি আরও রাইড করতে চাই এই বাইক নিয়ে।



Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on TVS Apache RTR 160 Race Edition SD

টিভিএস এপাচি আরটিআর ১৬০ রেস এডিশন এসডি ব্যবহারিক অভিজ্ঞতা ২৫০০কিমি খাইরুল ইসলাম
2022-03-09

বাইক রাইড করতে করতে আমার কাছে TVS এর বাইক খুব ভালো লেগে যায় বিধায় আমি তাদের বাইকগুলো খুব পছন্দ করি। আমি অনেক আগে থেকে...

Bangla English
টিভিএস আপাচি আরটিআর ১৬০ রেস এডিশান সিঙ্গেল ডিস্ক ব্যবহারিক অভিজ্ঞতা ৫৫০০কিমি মোশাররাফ
2021-08-18

টিভিএস আমাদের দেশে অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। অনেক বছর ধরেই এই ব্র্যান্ডটি আমাদের দেশে খুব ভালো মানের বাইক সর...

Bangla English
টিভিএস আপাচি আরটিআর রেস এডিশন ব্যাবহারিক অভিজ্ঞতা ইমাম হোসেন ইমান
2020-12-05

আমি নিজের জন্য একটি বাইক কিনবো বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম। যদিও আমি এক্স-ব্লেড এবং আরটিআর এর মধ্যে কিছুটা কনফিউসড...

Bangla English
Filter