Sunra
Yamaha Banner
Search

জয়িতা নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধায় টিভিএস স্কুটার ও ঋণের চেক হস্তান্তর

2023-07-13

জয়িতা নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধায় টিভিএস স্কুটার ও ঋণের চেক হস্তান্তর

-1689238092.webp

ঢাকা, বুধবার ১২ জুলাই ২০২৩ খৃ.:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জয়িতা নারী উদ্যোক্তাদের স্বল্প সুদের ঋণে টিভিএস স্কুটার ও ঋণের চেক হস্তান্তর করেছেন। ঢাকার ধানমন্ডিতে রাপা প্লাজায় অবস্থিত জয়িতা ফাউন্ডেশনের ফুড কোর্টে এক অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি পাঁচ জন নারীর হাতে মোট ৭ লাখ ৪৫ হাজার টাকার ঋণের আওতায় পাঁচটি টিভিএস উইগো স্কুটার হস্তান্তর করেন। এছাড়াও তিনি জয়িতা ফাউন্ডেশনের ৭৫ জন নারী উদ্যোক্তাকে মোট ১১ কোটি ৩০ লক্ষ ৮০ হাজার টাকার এসএমই ঋণের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে নারী স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণ করে উল্লেখ করেন যে, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা বিপণন এবং বাজারজাত করণের জন্য দেশব্যাপী নারীবান্ধব অবকাঠামো মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলেছেন। প্রতিটি নারী উদ্যোক্তাকে পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বিনির্মাণে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। পণ্য উৎপাদন থেকে শুরু করে পণ্য বিক্রয়ের প্রতিটি পর্যায়ে নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি জয়িতা ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন। এ ছাড়াও তিনি জয়িতা ফুড কোর্ট ও বিপণন কেন্দ্রের আমূল পরিবর্তনের কথা উল্লেখ করেন।

জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আফরোজা খান বলেন, অনেক নারী জয়িতার লোগো সম্বলিত স্কুটার চালিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাবে, নিজের তৈরি পণ্য দোকানে নিয়ে আসবে, রাইড শেয়ার করে অনেক নারী পথ চলা সুগম করবে, রাস্তায় তাকালে এমন অনেক নারীকে আমরা দেখতে পাব এ প্রত্যাশা আমাদের সকলের।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হোসেন বলেন যে, আজকের দিনটি একই সাথে অনেক গুরুত্বপূর্ণ এবং আনন্দের। আজকে জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে জয়িতা নারী উদ্যোক্তাদের স্কুটার হস্তান্তরের মাধ্যমে আমাদের দেশের নারী পথচলার এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হলো। আশা করছি সামনের দিনগুলোতে জয়িতা ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগটি সারা দেশে খুব দ্রুতই ছড়িয়ে পরবে এবং বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে বহুগুনে। আমরা টিভিএস বাংলাদেশ এই মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন যে, নারী উদ্যোক্তাদের জন্য তারা সিটি উইমেন আলো নামে একটি পৃথক ডেস্কের মাধ্যমে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে আরও জোরদারভাবে কাজ করবেন এই আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, জয়িতা ফাউন্ডেশনের রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড থেকে মাত্র ৫% সুদে এ ঋণ দেয়া হচ্ছে। সিটি ব্যাংক লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ওয়ান ব্যাংক লিমিটেডের মাধ্যমে ঋণসমূহ বিতরণ করা হচ্ছে। ফান্ডে বর্তমানে বিদ্যমান ৩৭ কোটি টাকার মধ্যে সাড়ে ১১ কোটি টাকা নারী উদ্যোক্তাদের দেয়া হয়েছে। এছাড়াও করোনার সময় প্রণোদনা প্যাকেজের আওতায় ৩৮২ জন নারী উদ্যোক্তাকে ৩০ কোটি টাকা ঋণ দিয়া হয়েছে।

Bike News

Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla
GPX monthly routine service campaign for the convenience of customers
2026-03-09

GPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...

English Bangla
Why You Should Buy Your Honda Bike from KR Bike Center Rajshahi
2026-03-08

KR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...

English Bangla
Why S Autos?
2026-03-08

For motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...

English Bangla
Bajaj offering discounts of up to 15,000 taka to double the joy of Eid
2026-03-02

With the upcoming Eid-ul-Fitr in sight, Bajaj is offering discounts of up to 15,000 taka on various models, which can double t...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter