
“রেইডারের সাথে আকর্ষনীয় রাইডিং”- মুলত এই স্লোগান নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে TVS Raider 125। বাইকটি ১২৫ সিসির হলেও টিভিএস দাবি করে ১২৫সিসির থেকে আরও বেশি কিছু কারণ এই বাইকের সাথে যে সকল ফিচারস আছে তা এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় অনেক বেশি। চলুন এক নজরে দেখে নিই এই বাইকের সাথে কী কী ফিচারস রয়েছে।
TVS Raider 125 এর স্পেশাল কিছু আকর্ষনীয় ফিচারসঃ
TVS Raider 125 বাইকের ইঞ্জিন
TVS Raider 125 বাইকটি বর্তমান সময়ের সবচেয়ে সেরা ১২৫ সিসি একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে । অফিসিয়াল ব্রোশেয়ার অনুযায়ী, ১২৪.৮ সিসি এয়ার এবং অয়েল কুলড সিঙ্গেল সিলিন্ডার, এসআই থ্রি-ভালভ আর্কিটেকচার এই বাইকের জন্য রাখা হয়েছে। এই নতুন টিভিএস রেইডার ১২৫ সব মিলিয়ে ৮.৩৭ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার @ ৭৫০০ আর পি এম, এবং ১১.২ এন এম ম্যাক্স টর্ক @ ৬০০০ আর পি এম উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটিতে একটি স্মার্ট হীট কন্ট্রোলিং সিস্টেম দেয়া আছে যা ক্লাচপ্লেট কভারের পিছনে থাকা ফ্যানের মাধ্যমে ইঞ্জিন ঠান্ডা করে। এই সিস্টেমটি এক্সটা অয়েল কুলিং এর ব্যয় এবং জটিল প্রয়োজনীয়তা দূর করে। ৫- স্পিড গিয়ার বক্স রাখা হয়েছে এই ইঞ্জিন ট্রান্সমিশনের জন্য এবং রেইডার ১২৫ হল প্রথম টিভিএস মোটরসাইকেল যা ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর সাথে পাওয়া যাবে এবং এর মানে হল যে এটি কোন স্টার্টার মোটর সাউন্ড ছাড়াই স্টার্ট নিবে। অতিরিক্তভাবে, টিভিএস রেইডার ১২৫ এ দুটি রাইডিং মোড রয়েছে - ইকো এবং পাওয়ার মোড।
সাসপেনশন
টিভিএস রেইডার ১২৫ এ মনোশক রেয়ার সাসপেনশন দেয়া হয়েছে এবং সামনের অংশটি ৩০ মিমি টেলিস্কোপিক ফর্ক দ্বারা সাজানো। ৫-স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল রেয়ার মনোশকটি বেশ নরম এবং নমনীয় অনুভূতির জন্য টিউন করা হয়েছে, যা আপনি নতুন টিভিএস রেইডার ১২৫ বাইকের কাছ থেকে আশা করবেন এবং রাস্তায় রাইডিং কমফোর্ট বেশ ভাল হবে আসা করা যায়।
ব্রেক এবং টায়ার
টিভিএস রেইডার ১২৫ এ ব্যাবহার করা হয়েছে ২৪০ মিমি ফ্রন্ট ডিস্ক এবং পিছনে ১৩০ মিমি ড্রাম। সামনের ব্রেকটিতে রাখা হয়েছে একটি রোটো-পিটাল প্লেট। কোন এবিএস নেই, তবে টিভিএসএর মতামত অনুসারে সম্মিলিত ব্রেকিং সিস্টেম ভাল কাজ করবে আসা করা যাচ্ছে।
সব মিলিয়ে দুর্দান্ত একটি বাইক হল এই TVS Raider 125। বাইকটি বাংলাদেশের বাজারে আসার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং আশা করা যায় ভবিষ্যতেও করবে।
বাংলাদেশের বাজারে TVS Raider 125 বাইকের দাম ১,৪৯,৯০০ টাকা।
World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...
English BanglaGPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...
English BanglaKR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...
English BanglaFor motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...
English BanglaWith the upcoming Eid-ul-Fitr in sight, Bajaj is offering discounts of up to 15,000 taka on various models, which can double t...
English Bangla