
বাংলাদেশে যেখানে সর্বত্রই নামীদামী ব্রান্ডের জয়জয়কার, সবাই যেখানে ভাল থেকে থেকে ভাল খুজে নিতে ব্যস্ত কেউ কেউ আবার অতিপরিচিত ব্রান্ড ছাড়া বাইক নিতেই চান না সেখানে Taro GP এমনই একটি ব্রান্ড যা নিরবে স্পোর্টস বাইক প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। Taro GP সবমিলিয়ে ৬টি মডেল নিয়ে বর্তমানে ব্যবসা করছে আর মজার ব্যাপার হলো বাংলাদেশের বর্তমান মোটরসাইকেল ডিজাইনের ট্রেন্ড বিবেচনা করলে দেখা যাবে Taro GP এর ৬টি মডেলের প্রতিটায় ভিন্ন একটি ধারা বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে যোগ করেছে।
বলা চলে Taro GP ব্রান্ডটাই একটি ভিন্নধর্মী মোটরসাইকেলের ব্রান্ড যার কারনে যারা মোটরসাইকেল পছন্দ করার ক্ষেত্রে একটু ভিন্নতা খুজেন তাদের কাছে এই ব্রান্ডটিই হয়ে উঠেছে একটি আদর্শ ব্রান্ড।
বর্তমানে Taro GP এর সর্বাধিক আলোচিত একটি মডেল হলো Taro GP 1 V3যা বর্তমানে স্পোর্টস সেগমেন্টের বাইক প্রেমীদের পছন্দের শীর্ষে আছে বললে বাড়িয়ে বলা হবে না।
Taro GP 1 V3 এর বর্তমান দাম ৩,৫৬,০০০ টাকা
এই বাইকটা নিয়ে সামান্য বলতে গেলে এর আধুনিক গ্রাফিক্যাল ডিজাইনের কথা সবার আগে উল্লেখ করতে হবে যা বাংলাদেশে অন্য যেকোন বাইকে খুব সামান্যই চোখে পড়ে। বলে রাখা ভাল যে অধিকাংশ Taro GP ব্যবহারকারী এই ব্রান্ডের বাইক পছন্দ করে থাকে মুলত এর অসাধারন ব্যতিক্রমী ডিজাইন দেখেই।
আপনি নিজের জন্যে যদি ব্যতিক্রমী কোন বাইক খুজে থাকনে তবে অবশ্যই Taro GP ব্রান্ডের সকল বাইকগুলা একবার দেখে আসতে পারেন।
World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...
English BanglaGPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...
English BanglaKR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...
English BanglaFor motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...
English BanglaWith the upcoming Eid-ul-Fitr in sight, Bajaj is offering discounts of up to 15,000 taka on various models, which can double t...
English Bangla